ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৭ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৭ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪ (৪৩)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই অক্টোবর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।

২০ মিনিট: যিহোবার সংগঠনের সান্নিধ্যে থাকুন। ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।

১৫ মিনিট: “নভেম্বর মাসে সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা অর্পণ করা হবে!”a সংক্ষেপে সচেতন থাক! পত্রিকার সূচিপত্রটি পুনরালোচনা করুন। প্রবন্ধটির প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান। ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। নমুনাটা শেষ করার আগে পরবর্তী সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করুন।

গান ২১ (১৯১)

১৫ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৬ (২১২)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

২০ মিনিট: আপনি যাদের শিক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে সত্য কি ফল উৎপন্ন করছে? ২০০৫ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৮-৩০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। ছাত্রের হৃদয়ে কী আছে, তা বুঝতে আমাদেরকে সাহায্য করার জন্য যেভাবে বাইবেল শিক্ষা দেয় বইয়ে প্রশ্নগুলো প্রস্তুত করা হয়েছে, সেই বিষয়ে কিছু মন্তব্য করুন। কয়েকটা উদাহরণ বিবেচনা করুন, যেমন, অধ্যায় ১, অনুচ্ছেদ ১৯; অধ্যায় ২, অনুচ্ছেদ ৪; অধ্যায় ৩, অনুচ্ছেদ ২৪ এবং অধ্যায় ৪, অনুচ্ছেদ ১৮. এই বইয়ের বিভিন্ন বৈশিষ্ট্য কার্যকারীভাবে ব্যবহার করার জন্য প্রকাশকদের উৎসাহ দিন।

১৫ মিনিট: আপনি কি মনে করতে পারেন? ২০০৭ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ১৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা।

গান ১৮ (১৬২)

২২শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫ (৪৬)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা নভেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: দীপ্তির সন্তানদের ন্যায় চলুন। বক্তৃতা ও সাক্ষাৎকার। আমরা এই জগতের অন্ধকারকে পরিত্যাগ করেছি এবং নিজেদেরকে যিহোবার দীপ্তির দ্বারা পরিচালিত হতে দিয়েছি। (ইফি. ৫:৮, ৯) এটা আমাদের জীবনকে উন্নত করেছে, জীবনে উদ্দেশ্য এনে দিয়েছে। (১ তীম. ৪:৮) এ ছাড়া, এই দীপ্তি আমাদের আশাও প্রদান করে। (রোমীয় ১৫:৪) এমন দুজন অথবা তিনজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক লাভ করার ও তা বজায় রাখার জন্য বড় বড় বাধার মুখোমুখি হয়েছে এবং সেগুলোকে অতিক্রম করেছে। সত্যে আসার সময়, তারা কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিল? কীভাবে তারা সেগুলোকে অতিক্রম করতে সক্ষম হয়েছিল? কোন অর্থে তাদের জীবন এখন আরও উত্তম? কী তাদেরকে সত্যে অটল থাকতে সাহায্য করে? সকলকে ক্রমাগত আধ্যাত্মিক উন্নতি করে চলতে এবং যিহোবা যে-সত্য প্রকাশ করেছেন, তার প্রতি গভীর উপলব্ধি প্রদর্শন করে চলতে উৎসাহিত করে শেষ করুন।​—⁠২ পিতর ১:৫-৮.

গান ২৯ (২২২)

২৯শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৩ (১২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের অক্টোবর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। নভেম্বর মাসের সাহিত্য অর্পণের বিষয় উল্লেখ করুন এবং একটা উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন।

১৫ মিনিট: আপনার সৃষ্টিকর্তার গৌরব করার জন্য আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করুন। ২০০৪ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২১-৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতারা আধ্যাত্মিক কোন লক্ষ্যগুলো স্থাপন করেছে এবং সেই লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য তারা কী করছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখা যেতে পারে।

২০ মিনিট: “দরিদ্রদের আশা প্রদান করুন।”b

গান ১৭ (১৮৭)

৫ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৮ (২২৪)

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: ঈশ্বরীয় প্রজ্ঞার দ্বারা আপনার সন্তানদের যেভাবে রক্ষা করা যায়। ২০০৫ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৩-৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা।

২০ মিনিট: “সকলের জন্য পারস্পরিক উৎসাহ।”c মণ্ডলীতে একজন ভ্রমণ অধ্যক্ষের পরিদর্শনের সময় কীভাবে তার দ্বারা শ্রোতারা উৎসাহিত হয়েছিল, সেই বিষয়ে নির্দিষ্ট মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান। মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখা যেতে পারে।

গান ২১ (১৯১)

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার