ঘোষণাবলি
◼ সেপ্টেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি তুলে ধরুন ও আলোচনা করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। এক বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো যিহোবার নিকটবর্তী হোন বইটি ব্যবহার করতে পারেন।
◼ যেহেতু সেপ্টেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
◼ মণ্ডলীগুলোর তাদের পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ২০০৬ এবং সিডি-রমে ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০৭ এডিশন এর জন্য আবেদন করা শুরু করে দেওয়া উচিত। দয়া করে লক্ষ করুন যে, ওয়াচটাওয়ার লাইব্রেরি—২০০৭ এডিশন মণ্ডলীর বাপ্তাইজিত সদস্যদের জন্য এবং শুধুমাত্র মণ্ডলীর মাধ্যমেই পাওয়া যাবে।
◼ ২০০৮ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ২০০৮ সালের ৩১শে মার্চের সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে কোনো সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ৩১শে মার্চের সপ্তাহের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।
◼ ২০০৮ সালের জানুয়ারি মাস থেকে সচেতন থাক! পত্রিকা তেলুগু, বাংলা, মারাঠি এবং নেপালি ভাষায় ছাপানো হবে না। কান্নাড়া, গুজরাটি, তামিল, পাঞ্জাবি, মালায়ালাম এবং হিন্দি ভাষায় এটি ত্রৈমাসিক সংস্করণ হিসেবে ছাপানো হবে।
◼ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের জুন, জুলাই ও আগস্ট মাসের মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। এটা করা হয়ে গেলে, মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করা উচিত।—মণ্ডলীর জমাখরচের হিসাবের নির্দেশাবলি (S-27) দেখুন।
◼ যে-মণ্ডলীগুলোর ট্রাস্ট রয়েছে, তাদেরকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারিত তারিখের আগেই করার বিষয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এজিএম ও ট্রাস্টের অন্যান্য সভার সমস্ত কার্যবিবরণী একটা বিবরণ-পুস্তকে সঠিকভাবে লিপিবদ্ধ করা উচিত। একজন চার্টার্ড অ্যাকাউনটেন্টের (সিএ) দ্বারা ট্রাস্ট অ্যাকাউন্টগুলোর হিসাব পরীক্ষা করানো উত্তম হবে। ট্রাস্ট অ্যাকাউন্টের হিসাবকৃত একটা কপি শাখা অফিসে পাঠিয়ে দেওয়া উচিত। ২০০৬-২০০৭ সালের আর্থিক বছরে, আপনাদের ট্রাস্টের পরিকল্পিত খরচাপাতি করার আগে মোট আয় যদি ১ লক্ষ টাকার বেশি হয়, তা হলে আয়কর বিভাগকে আয়কর-বিবরণ দেওয়া হল বাধ্যতামূলক। এ ছাড়া, দয়া করে নিশ্চিত হোন যে, ১৯৬১ সালের আয়কর আইনের ১২ক নং ধারার অধীনে ট্রাস্টটা রেজিস্ট্রিকৃত হয়েছে। আপনাদের সিএ আয়কর-বিবরণ লেখার এবং ১২ক নং ধারার অধীনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে সাহায্য করতে সক্ষম হবেন।
◼ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টা গান) —গুজরাটি
আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? (ট্র্যাক্ট নং. ২৬) —কোঙ্কানি (দেবনাগরী লিপি)
◼ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
মহান শিক্ষকের কাছ থেকে শেখো —তামিল
পারিবারিক সুখের রহস্য —কান্নাড়া, নেপালি, পাঞ্জাবি, মালায়ালাম, হিন্দি
যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে —ইংরেজি, তামিল, নেপালি, হিন্দি
আপনার কথা বলার ও শিক্ষাদানের ক্ষমতাকে যেভাবে উন্নত করা যায় —নেপালি
‘তোমরা গিয়া শিষ্য কর, তাহাদিগকে বাপ্তাইজ কর’ —বাংলা
যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (২৯টা গান) —নেপালি
দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? (ট্র্যাক্ট নং. ৭৫) —অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, মারাঠি, মালায়ালাম, হিন্দি।