পরিচর্যা সভার তালিকা
১০ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯ (৩৭)
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
২০ মিনিট: “ইন্টারনেট ব্যবহারের বিপদগুলো থেকে সাবধান হোন!” ১৯৯৯ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১০-১৮ এবং ২৭-৩৬ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একজন যোগ্য প্রাচীনের দ্বারা প্রশ্নোত্তর আলোচনা। ১২, ১৩ এবং ১৮ অনুচ্ছেদ পড়ুন।
২০ মিনিট: “যিশুর স্থাপিত উদাহরণ অনুসরণ করুন।”a অন্যদের উত্তম উদাহরণ থেকে তারা কীভাবে উপকৃত হয়েছে, তা শ্রোতাদের বলার জন্য আমন্ত্রণ জানান।
গান ২২ (১৩০) এবং শেষ প্রার্থনা।
১৭ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ (১৮৭)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।
১৫ মিনিট: গত বছরে আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যায় যে-উৎসাহজনক কাজগুলো সম্পাদন করা হয়েছে, সেগুলোর ওপর আলোকপাত করে পরিচর্যা অধ্যক্ষ গত পরিচর্যা বছরের কাজকর্ম পুনরালোচনা করবেন। যথোপযুক্ত প্রশংসা করুন। নতুন পরিচর্যা বছর জুড়ে যে-ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন, তার একটা বা দুটোর বিষয়ে উল্লেখ করুন। অগ্রগামীদের কাজের ওপর মন্তব্য করুন, তাদের উদ্যোগী কাজের জন্য তাদের প্রশংসা করুন। নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করার প্রচেষ্টা থেকে যে-উত্তম ফলগুলো পাওয়া গিয়েছে সেগুলো বর্ণনা করুন।
২০ মিনিট: একতাবদ্ধ এক ভ্রাতৃসমাজ। ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ১১ (৮৫) এবং শেষ প্রার্থনা।
২৪শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮ (১৬২)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন।
১৫ মিনিট: প্রশ্ন বাক্স। একজন প্রাচীনের দ্বারা শ্রোতাদের সঙ্গে আলোচনা। সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন এবং আলোচনা করুন।
২০ মিনিট: অক্টোবর মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বাইবেল সম্বন্ধে জানুন ট্র্যাক্টটি ব্যবহার করুন। অক্টোবর মাসের অর্পণ হল প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বাইবেল সম্বন্ধে জানুন ট্র্যাক্টটি ব্যবহার করা যেতে পারে। যদি থাকে, তা হলে পরিচারকদের দিয়ে উপস্থিত সকলের কাছে ট্র্যাক্টের একটি করে কপি বিতরণ করার পর সংক্ষেপে ট্র্যাক্টটি নিয়ে আলোচনা করুন। ব্যাখ্যা করুন যে, প্রথম সাক্ষাতে অথবা আপনি যখন ফিরে যান, তখন গৃহকর্তার সঙ্গে পুরো ট্র্যাক্টটি বা ট্র্যাক্টের কিছু অংশ আলোচনা করা যেতে পারে। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা অক্টোবর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা নমুনায়, গৃহকর্তা পত্রিকা নিতে অস্বীকার করার পর প্রকাশক তাকে ট্র্যাক্টটি দিয়ে আসেন। অন্য নমুনায়, গৃহকর্তা যখন পত্রিকাগুলো নিতে রাজি হন, তখন প্রকাশক তাকে ট্র্যাক্টটি দেন, ৫ পৃষ্ঠা খুলে তার সঙ্গে আলোচনা করেন, বাইবেল শিক্ষা দেয় বইটি পাওয়ার জন্য ৬ পৃষ্ঠায় দেওয়া কুপনটা দেখান এবং বইটি নিয়ে পরে ফিরে আসার প্রস্তাব দেন।
গান ২৯ (২২২) এবং শেষ প্রার্থনা।
১লা অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ (৪৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১৫ মিনিট: শাখা অফিসের চিঠি। আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার প্রথম পৃষ্ঠায় দেওয়া চিঠির ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। গত বছর “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলনে উপস্থিত থাকতে লোকেদেরকে আমন্ত্রণ জানানোর জন্য করা অভিযান অথবা এই বছর স্মরণার্থ সভার ইস্তাহার বিতরণ করার জন্য করা অভিযান থেকে কোনো স্থানীয় অভিজ্ঞতা থাকলে শ্রোতাদের সেগুলো বলতে আমন্ত্রণ জানান।
২০ মিনিট: “প্রহরীদুর্গ পত্রিকায় রোমাঞ্চকর পরিবর্তনগুলো!”b
গান ৪ (৪৩) এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।