ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৭ পৃষ্ঠা ৬-৭
  • নতুন পরিচর্যা বছরের জন্য এক মূল্যবান লক্ষ্য

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন পরিচর্যা বছরের জন্য এক মূল্যবান লক্ষ্য
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ৪,০০০ জন সহায়ক অগ্রগামী—প্রয়োজনীয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার গুণকীর্তন করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমরা কি আবার এটি করব?—সহায়ক অগ্রগামীর জন্য আরেকটি সনির্বন্ধ আহ্বান
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার করুন ও পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৭ পৃষ্ঠা ৬-৭

নতুন পরিচর্যা বছরের জন্য এক মূল্যবান লক্ষ্য

১ আমরা যদি আধ্যাত্মিক উন্নতি করতে চাই, তা হলে আমাদের অবশ্যই লক্ষ্য স্থাপন করতে হবে। নতুন পরিচর্যা বছরের জন্য আপনি ব্যক্তিগত কোন লক্ষ্যগুলো স্থাপন করেছেন? একটা চমৎকার লক্ষ্য হল, এক বা একাধিক মাসের জন্য সহায়ক অগ্রগামীর কাজ করা। যেহেতু এই উপভোগ্য কাজের জন্য সাধারণত আগে থেকে কিছু পরিকল্পনা করা দরকার, তাই এখনই চিন্তা করতে শুরু করা এক উত্তম সময়। কেন সহায়ক অগ্রগামীর কাজ করাকে একটা লক্ষ্য হিসেবে বিবেচনা করবেন?

২ সহায়ক অগ্রগামীর কাজ করার কারণগুলো: সহায়ক অগ্রগামীর কাজ করা আমাদেরকে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করার দ্বারা আমাদের স্বর্গীয় পিতাকে “অধিক” বা আরও পূর্ণরূপে খুশি করতে সমর্থ করে। (১ থিষল. ৪:১) যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন, সেই সমস্তকিছু আমরা যখন বিবেচনা করি, তখন আমাদের হৃদয় আমাদেরকে অন্যদের কাছে তাঁর সম্বন্ধে বলার জন্য অনুপ্রাণিত করে। (গীত. ৩৪:১, ২) পরিচর্যায় আরও বেশি করার জন্য আমরা ব্যক্তিগত যে-ত্যাগস্বীকারগুলো করি, যিহোবা তা লক্ষ ও উপলব্ধি করেন। (ইব্রীয় ৬:১০) আমাদের কঠোর পরিশ্রমের দ্বারা আমরা যিহোবাকে খুশি করছি, এ কথা জানা আমাদের জন্য প্রচুর আনন্দ নিয়ে আসে।​—⁠১ বংশা. ২৯:⁠৯.

৩ সাধারণত, কোনোকিছু আপনি যত বেশি করেন, সেটা করা তত বেশি সহজ ও উপভোগ্য হয়ে ওঠে। পরিচর্যায় বেশি সময় ব্যয় করা আপনাকে দরজায় কথা বলায় আরও বেশি সাবলীল করে তুলবে। কথোপকথন শুরু করার ও বাইবেল ব্যবহার করার ক্ষেত্রে আপনি আরও বেশি দক্ষ হয়ে উঠবেন। আপনার বিশ্বাস সম্বন্ধে আপনি যত বেশি আলোচনা করবেন, সেটা ততই দৃঢ় হয়ে উঠবে। যারা কোনো বাইবেল অধ্যয়ন পরিচালনা শুরু করতে পারেনি, তারা সহায়ক অগ্রগামীর কাজ করার সময় একটা অধ্যয়ন শুরু করতে পেরেছে।

৪ এ ছাড়া, সহায়ক অগ্রগামীর কাজ করা কোনো গতানুগতিক আধ্যাত্মিক তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় উৎসাহ হতে পারে। আগে নিয়মিত অগ্রগামী ছিলেন এমন একজন ভাই যখন ভেবেছিলেন যে, চাকরির পিছনে তিনি বেশি সময় ব্যয় করছেন, তখন তিনি এক মাসের জন্য সহায়ক অগ্রগামীর কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছিলেন: “আমি বিশ্বাস করতে পারিনি যে, সেই এক মাস কীভাবে আমাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করেছিল! আমি ক্রমাগত সহায়ক অগ্রগামীর কাজ করে চলার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আমাকে আবারও নিয়মিত অগ্রগামী হওয়ার দিকে পরিচালিত করেছিল।”

৫ বাধাগুলো কাটিয়ে উঠুন: কেউ কেউ হয়তো সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদন করতে ইতস্তত করে কারণ তারা মনে করে যে, প্রচারক হিসেবে তাদের দক্ষতার অভাব রয়েছে। এই চিন্তা যদি আপনাকে সহায়ক অগ্রগামীর কাজ করতে বাধা দিয়ে থাকে, তা হলে যিহোবা আপনাকে সাহায্য করতে পারেন, যেমন তিনি যিরমিয়কে করেছিলেন। (যির. ১:৬-১০) যদিও মোশি “জড়মুখ ও জড়জিহ্ব” ছিলেন, তবুও যিহোবা তাঁর ইচ্ছা সম্পাদন করার জন্য তাকে ব্যবহার করেছিলেন। (যাত্রা. ৪:১০-১২) আপনি যদি নিজেকে অযোগ্য বলে মনে করেন, তা হলে সাহসের জন্য যিহোবার কাছে বিনতি করুন।

৬ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অথবা ব্যস্ত তালিকার কারণে আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদন করতে ইতস্তত করেন? আপনি যদি দুর্বল হয়ে থাকেন, তা হলে আপনার জন্য যেভাবে সুবিধাজনক হয়, সেভাবেই করা হয়তো আপনার পক্ষে সহায়ক অগ্রগামীর কাজ করাকে সম্ভবপর করবে। আপনার যদি এক ব্যস্ত তালিকা থেকে থাকে, তা হলে আপনি হয়তো কিছু অপ্রয়োজনীয় কাজকে অন্য মাসে করার জন্য আলাদা করে রাখতে পারেন। পূর্ণসময়ের চাকরি করেন এমন কেউ কেউ এক অথবা দুই দিন ছুটি নিয়ে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সুযোগ বা সময় কিনে নিতে পেরেছে।​—⁠কল. ৪:⁠৫.

৭ যেভাবে তা করা যায়: আপনার ইচ্ছার বিষয়টা জানিয়ে প্রার্থনা করুন। আপনার পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য আপনার প্রচেষ্টায় যিহোবার আশীর্বাদ চান। (রোমীয় ১২:১১, ১২) আপনার তালিকায় কীভাবে রদবদল করা যায়, সেই বিষয়ে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে তিনি আপনাকে সাহায্য করতে পারেন। (যাকোব ১:৫) আপনার যদি ইচ্ছার ঘাটতি থাকে, তা হলে প্রচার কাজে আনন্দ খুঁজে পেতে আপনাকে সাহায্য করার জন্য যিহোবার কাছে প্রার্থনা করুন।​—⁠লূক ১০:১, ১৭.

৮ সহায়ক অগ্রগামীর কাজ করার লক্ষ্য সম্বন্ধে পরিবারগতভাবে আলোচনা করুন। (হিতো. ১৫:২২) সম্ভবত পরিবারের একজন সদস্য, পরিবারের অন্যান্য সদস্যের সমর্থনে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন। অগ্রগামীর কাজ করার বিষয়ে আপনার ইচ্ছা সম্বন্ধে মণ্ডলীর অন্যান্যদের সঙ্গে আলোচনা করুন, বিশেষ করে যাদের পরিস্থিতি আপনার মতোই। এটা হয়তো সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উদ্যমকে আরও বাড়িয়ে তুলতে পারে।

৯ নতুন পরিচর্যা বছরের জন্য যখন আপনি আপনার ঈশতান্ত্রিক ক্যালেন্ডারটি পুনরালোচনা করেন, তখন আপনি কখন সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবেন বলে মনে করেন? আপনি যদি পূর্ণসময়ের চাকরি অথবা পড়াশোনা করেন, তা হলে আপনি হয়তো সেই মাসগুলোর বিষয়ে বিবেচনা করতে পারেন, যে-মাসগুলোতে একটা ছুটির দিন রয়েছে অথবা পাঁচটা শনিবার বা পাঁচটা রবিবার আছে। উদাহরণস্বরূপ, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং আগস্ট মাসে পাঁচটা শনি-রবিবার আছে। মে মাসে পাঁচটা শনিবার এবং জুন মাসে পাঁচটা রবিবার আছে। আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে, তা হলে যে-মাসগুলোতে সাধারণত আবহাওয়া ভাল থাকে, সেই মাসগুলোর কথা বিবেচনা করুন। এ ছাড়া, আপনি হয়তো যে-মাসে আপনার মণ্ডলীতে সীমা অধ্যক্ষের পরিদর্শন তালিকাভুক্ত করা হয়েছে, সেই মাসে অগ্রগামীর কাজ করার কথা বিবেচনা করতে পারেন। তার পরিদর্শনের সময়ে, আপনার নিয়মিত অগ্রগামীদের সঙ্গে অনুষ্ঠিত সভার প্রথম ভাগে যোগদান করার অতিরিক্ত সুযোগ থাকবে। যেহেতু পরের বছর স্মরণার্থ সভা ২২শে মার্চ পড়েছে, তাই মার্চ, এপ্রিল ও মে মাস সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অতি উত্তম মাস হবে। যে-মাস অথবা মাসগুলোতে আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে চান, সেটা বেছে নেওয়ার পর, একটা তালিকা তৈরি করতে শুরু করুন, যা আপনাকে প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে সমর্থ করবে।

১০ এমনকি আপনি যদি মনে করেন যে, এই আসন্ন পরিচর্যা বছরে আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবেন না, তবুও আপনি অগ্রগামীর মনোভাব বজায় রাখতে পারেন। পরিচর্যায় আপনি যথাসাধ্য করে চলুন, এই আস্থা রাখুন যে, আপনি যে তাঁকে আপনার যথাসম্ভব সর্বোত্তমটুকু দিতে পূর্ণহৃদয়ের প্রচেষ্টা করছেন, তা দেখে যিহোবা খুশি হন। (গালা. ৬:৪) সমর্থন করুন এবং যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে, তাদেরকে তা করার জন্য উৎসাহ দিন। যারা অগ্রগামীর কাজ করছে, তাদের সঙ্গে সপ্তাহের আরেকটা অতিরিক্ত দিন পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য সম্ভবত আপনি আপনার তালিকায় রদবদল করতে পারেন।

১১ যিহোবার লোকেদের তৎপরতার মনোভাব রয়েছে। একটা কাজ করার আছে আর তা হল সুসমাচার প্রচার করা। লোকেদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে আর সময় সংকুচিত অর্থাৎ আমাদের হাতে এখন খুবই কম সময় আছে। (১ করি. ৭:২৯-৩১) ঈশ্বর ও প্রতিবেশীদের প্রতি ভালবাসা আমাদেরকে পরিচর্যায় যথাসাধ্য করতে পরিচালিত করবে। প্রাণপণ প্রচেষ্টা ও উত্তম পরিকল্পনা করার মাধ্যমে, আমরা হয়তো নতুন পরিচর্যা বছরে অন্তত এক মাস সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ হব, যেটা বাস্তবিকই এক মূল্যবান লক্ষ্য!

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. নতুন পরিচর্যা বছরের জন্য আমরা কোন লক্ষ্য স্থাপনের বিষয় বিবেচনা করতে পারি?

২. কেন সহায়ক অগ্রগামীর কাজ করাকে একটা লক্ষ্য হিসেবে বিবেচনা করবেন?

৩, ৪. সহায়ক অগ্রগামীর কাজ করা থেকে আমরা কীভাবে উপকার লাভ করি?

৫. আমরা কীভাবে অযোগ্যতার অনুভূতি কাটিয়ে উঠতে পারি?

৬. স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অথবা ব্যস্ত তালিকা সত্ত্বেও, কীভাবে সহায়ক অগ্রগামীর কাজ করা সম্ভবপর হতে পারে?

৭. সহায়ক অগ্রগামীর কাজ করার বিষয়টা জানিয়ে প্রার্থনা করা কেন উপকারজনক?

৮. কীভাবে হিতোপদেশ ১৫:২২ পদ কাজে লাগানো আপনাকে সহায়ক অগ্রগামীর কাজ করতে সমর্থ করতে পারে?

৯. সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য কোন মাসগুলোকে আপনি বেছে নিতে পারেন?

১০. সহায়ক অগ্রগামীর কাজ করা যদি সম্ভব না হয়, তা হলে আপনি কী করতে পারেন?

১১. কেন আমাদের তৎপরতার মনোভাব রাখা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার