ঘোষণাবলি
▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরা হবে। স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল অথচ সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না এমন ব্যক্তিসহ আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময়, তাদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্যের কথা মনে রেখে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। জুন: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন।
▪ মে মাসের শুরুতে, ২০০৭ সালের জেলা সম্মেলনের ব্যাজ কার্ডগুলো সাহিত্যের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মণ্ডলীর প্রকাশকদের সংখ্যা অনুযায়ী কার্ডের বান্ডিলগুলো পাঠানো হবে আর প্রতিটা বান্ডিলে ২৫টা করে কার্ড থাকবে। তাই, মণ্ডলীর প্রধান ভাষা ছাড়া অন্য ভাষায় অথবা আরও ব্যাজ কার্ডের প্রয়োজন না থাকলে, এগুলোর জন্য আবেদন করার প্রয়োজন হবে না। এগুলোর জন্য লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) আবেদন করা উচিত।
▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) আবেদন করা যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন। শাখা অফিসে নিয়মিত অগ্রগামীর আবেদন ফর্মগুলো পাঠানোর আগে, সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা ভাল করে দেখে নিন।
▪ শাখা অফিসে সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বর্তমান ঠিকানা এবং টেলিফোন নম্বরের রেকর্ড রাখা আবশ্যক। যেকোনো সময়ে কোনো পরিবর্তন হলে, মণ্ডলীর পরিচর্যা কমিটির পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা (S-29) ফর্মটা পূরণ ও স্বাক্ষর করে শাখা অফিসের কাছে দেরি না করে পাঠিয়ে দেওয়া উচিত। টেলিফোনের এলাকাভিত্তিক কোড নম্বরের যেকোনো পরিবর্তনও এর অন্তর্ভুক্ত।
▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে বা বিভিন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আপনাকে, যে-শাখা অফিস সেখানকার কাজগুলো দেখাশোনা করে, সেখানে আবেদন করতে হবে। শাখা অফিসের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।
▪ ইয়ারলি ক্যালেন্ডার অভ্ লিটারেচার আইটেমস অনুযায়ী, এপ্রিলই হল সমস্ত ফর্ম আবেদন করার মাস, যেগুলো আসছে বছরের লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) উল্লেখ করা হয়েছে। তাই, দয়া করে লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) এর দুই পৃষ্ঠায় উল্লেখিত সমস্ত ফর্মের জন্য আপনার বাৎসরিক চাহিদাগুলোকে দেখে নিন এবং পরের মাসের আপনাদের সাহিত্যের আবেদনের সঙ্গে সেগুলোর জন্য আবেদন করুন। লক্ষ করা গিয়েছে যে, প্রায়ই মণ্ডলীগুলো একটা অথবা দুটো ফর্ম তাড়াতাড়ি চেয়ে পাঠানোর জন্য আবেদন করে থাকে। সাহিত্যের আবেদনের সঙ্গে পরিচর্যা ফর্মগুলোর আবেদন করা উচিত কারণ তা শাখা অফিসের সময় বাঁচাবে ও খরচ কমাবে।
▪ ২০০৬ সালের ২৭শে নভেম্বর আমাদের রাজ্যের পরিচর্যা-র “আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসাপদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” শিরোনামের পরিচর্যা সভার অংশের জন্য বই অধ্যয়ন অধ্যক্ষরা প্রয়োজন হলে প্রকাশকদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেবে।
▪ নতুন যে-প্রকাশনা পাওয়া যাচ্ছে:
আমার বাইবেলের গল্পের বই অধ্যয়নের প্রশ্নগুলো —মিজো
▪ সংশোধিত যে-কমপ্যাক্ট ডিস্কটি পাওয়া যাচ্ছে:
রাজ্য সংগীত (এমপিথ্রি), খণ্ড ৪
▪ নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
যোহনের মতানুসারে সুসমাচার —আমেরিকান সাংকেতিক ভাষা
সুসমাচার জানানোর জন্য সংগঠিত এবং সমগ্র ভ্রাতৃসমাজ —ইংরেজি
২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র সঙ্গে এই ডিভিডি-র একটা করে কপি সমস্ত মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রকাশকরা যখনই এই ভিডিও-টা দেখতে চায়, তখনই তারা মণ্ডলীর লাইব্রেরি থেকে সেটা নিতে পারে এবং পরে সেটা ফিরিয়ে দিতে পারে। ভবিষ্যতে যদি আরও কপি পাওয়া যায়, তা হলে আমাদের রাজ্যের পরিচর্যা-য় তা ঘোষণা করা হবে এবং তারপরই আপনি বাড়তি কপির জন্য আবেদন করতে পারেন।
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
জেগে থাকুন! —নেপালি
এক পরিতৃপ্তিদায়ক জীবন—যেভাবে তা অর্জন করা যায় —ইংরেজি, কান্নাড়া, তেলুগু, মারাঠি