ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের পুনরালোচনার প্রশ্নগুলো ২০০৭ সালের ৩০শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৭ সালের ৫ই মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. কীভাবে আমরা আমাদের বক্তৃতার আউটলাইনকে সহজ রাখতে পারি? [be পৃষ্ঠা ১৬৮ অনু. ৪]
২. চারটে উপায় তালিকাবদ্ধ করুন, যেগুলোর মাধ্যমে আমরা বিষয়বস্তুকে যুক্তিযুক্তভাবে উপস্থাপন করতে পারি। [be পৃষ্ঠা ১৭০ অনু. ৩–পৃষ্ঠা ১৭২ অনু. ৪]
৩. একটা বক্তৃতায় কী অন্তর্ভুক্ত করা হবে, তা নির্ধারণ করার সময় আমাদের কোন বিষয়গুলো মনে রাখা উচিত? [be পৃষ্ঠা ১৭৩ অনু. ১-২]
৪. স্বতঃস্ফূর্তভাবে বক্তৃতাদানের কিছু উপকার কী? [be পৃষ্ঠা ১৭৫ অনু. ২-৪]
৫. বক্তৃতা দেওয়ার সময় কেন কথাবার্তা বলার মতো করে দেওয়া গুরুত্বপূর্ণ আর কীভাবে আমরা এই গুণ গড়ে তোলায় উন্নতি করতে পারি? [be পৃষ্ঠা ১৭৯ অনু. ৪, বাক্স; পৃষ্ঠা ১৮০, বাক্স]
১নং. বক্তৃতা
৬. একজন ভাই সাপ্তাহিক বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তুলে ধরার কার্যভার পেলে তা কীভাবে তৈরি করা উচিত? [be পৃষ্ঠা ৪৭ অনু. ৩-৪]
৭. খ্রিস্টের মুক্তির মূল্য থেকে আমরা যে-উপকারগুলো লাভ করি, সেটার চেয়ে কী আরও বেশি গুরুত্বপূর্ণ? [w-BE০৫ ১১/১ পৃষ্ঠা ১৪ অনু. ১]
৮. জনসাধারণের উদ্দেশে একটা বক্তৃতায় উল্লেখিত শাস্ত্রপদগুলো কীভাবে ব্যবহৃত হওয়া উচিত? [be পৃষ্ঠা ৫৩ অনু. ১-২]
৯. একজন শিক্ষক হিসেবে যিশুর উদ্দেশ্য কী ছিল আর আমরা কীভাবে তাঁকে অনুকরণ করতে পারি? [be পৃষ্ঠা ৫৭ অনু. ১]
১০. শিক্ষা দেওয়ার সময় তুলনামূলক বিষয় ব্যবহার করা কেন কার্যকারী? [be পৃষ্ঠা ৫৭ অনু. ৩-৪]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. কীভাবে আমরা যিরমিয় ৬:১৬ পদের ‘চিরন্তন মার্গ, উত্তম পথে,’ চলার বিষয়ে পরামর্শ কাজে লাগানোর প্রচেষ্টা করতে পারি?
১২. অবিশ্বস্ত যিহুদিদের শিক্ষা দেওয়ার জন্য কেন যিহোবা সারস প্রজাতির পাখি বেছে নিয়েছিলেন আর এটা থেকে আমরা কী শিখতে পারি? (যির. ৮:৭, NW)
১৩. কীভাবে আমরা আজকে আমোদপ্রমোদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর যিরমিয় ১৫:১৭ পদ প্রয়োগ করতে পারি?
১৪. কীভাবে মানুষ মহান কুম্ভকার যিহোবার হাতের মৃত্তিকার মতো? (যির. ১৮:৫-১১)
১৫. যিরমিয় ২৫:১৭-২৬ পদে, জাতিগুলোকে যে-ধারাবাহিকতা অনুযায়ী তালিকাবদ্ধ করা হয়েছে, তা আমাদের দিনের জন্য কীভাবে তাৎপর্যপূর্ণ?