পরিচর্যা সভার তালিকা
নোট: আমাদের রাজ্যের পরিচর্যা সারাবছরে প্রতি সপ্তাহের জন্য একটা পরিচর্যা সভার তালিকা করা হবে। মণ্ডলীগুলো “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রয়োজনমতো রদবদল করে নিতে পারে। সম্মেলনে যোগ দেওয়ার আগে, যেখানে উপযুক্ত সেখানে আগের সপ্তাহের পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে স্থানীয়ভাবে প্রযোজ্য পরামর্শ এবং অনুস্মারকগুলো পুনরালোচনা করুন। আপনার সম্মেলন হওয়ার দুএক মাস পরে, সম্মেলনের মুখ্য যে-বিষয়গুলোকে প্রকাশকরা ক্ষেত্রের পরিচর্যায় সাহায্যকারী বলে মনে করেছে, সেগুলো পুনরালোচনা করার জন্য পরিচর্যা সভায় (সম্ভবত স্থানীয় প্রয়োজনের অংশটা ব্যবহার করে) ১৫ থেকে ২০ মিনিট আলাদা করে রাখুন। পরিচর্যা অধ্যক্ষ বিষয়গুলো পুনরালোচনা করবেন। শ্রোতারা তাদের পরিচর্যায় কীভাবে সেই তথ্য প্রয়োগ করছে অথবা প্রয়োগ করার পরিকল্পনা করছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান।
৯ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ৮ (৫৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ এবং এপ্রিল থেকে জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা নমুনায় দেখান যে, প্রকাশক একটা প্রশ্ন রেখে আসেন যেটার উত্তর পুনর্সাক্ষাৎ করার সময় তিনি দেবেন।
১৫ মিনিট: “নতুন শিষ্য তৈরি করার ক্ষেত্রে সকলে অংশ নিতে পারে।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, মণ্ডলীর সদস্যরা কীভাবে তাদেরকে বাপ্তিস্ম নেওয়ার আগে উৎসাহ দিয়েছিলেন সেই বিষয়ে মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। একটা বা দুটো মন্তব্যের জন্য আগে থেকে বলে রাখতে পারেন।
২০ মিনিট: “‘খ্রিস্টকে অনুসরণ করুন!’ জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা।”b ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময়, গত বছর জেলা সম্মেলনের জন্য আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার সঙ্গে সম্পর্কযুক্ত উল্লেখযোগ্য স্থানীয় অভিজ্ঞতাগুলো বলতে শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান অথবা বর্ষপুস্তক ২০০৭ (ইংরেজি) এর ৭ পৃষ্ঠা থেকে ১০ পৃষ্ঠার উপশিরোনাম পর্যন্ত কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
গান ৪ (৪৩) এবং শেষ প্রার্থনা।
১৬ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬ (৪৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট: ‘নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহ।’c সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
২০ মিনিট: “পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার জন্য প্রশিক্ষিত” - ১ম ভাগ। ২০০৫ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ সংখ্যার ১২ থেকে ১৪ পৃষ্ঠার ১ থেকে ১০ অনুচ্ছেদের প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। পরের সপ্তাহে আলোচনার জন্য প্রস্তুতি নিতে বাকি প্রবন্ধটা পড়তে প্রত্যেককে উৎসাহিত করুন।
গান ১ (১৩) এবং শেষ প্রার্থনা।
২৩শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২ (১৩০)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা মে প্রহরীদুর্গ এবং এপ্রিল থেকে জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
১০ মিনিট: দেখুন! আশ্চর্য জ্যোতি! ২০০৭ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ১২-১৪ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা।
২৫ মিনিট: “পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার জন্য প্রশিক্ষিত” - ২য় ভাগ। ২০০৫ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ সংখ্যার ১৪ থেকে ১৭ পৃষ্ঠার ১১ থেকে ২৪ অনুচ্ছেদের প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ৩ (৩২) এবং শেষ প্রার্থনা।
৩০শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭ (১৮৭)
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
৩০ মিনিট: “মর্যাদা প্রদর্শন করার দ্বারা খ্রিস্টকে অনুসরণ করুন।”d মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। মণ্ডলীকে যে-সম্মেলনে যাওয়ার জন্য বলা হয়েছে, সেই সম্মেলনের কথা উল্লেখ করুন। “জেলা সম্মেলনের অনুস্মারকগুলো” নামক বাক্সটা পুনরালোচনা করুন।
গান ৬ (৪৫) এবং শেষ প্রার্থনা।
৭ই মে থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৯ (১৬৪)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: উপাসনার স্থানগুলোর জন্য বিভিন্ন ব্যবস্থা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ১১ অধ্যায়ের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
২০ মিনিট: “লোকেদের যখন ঘরে পাওয়া যায় না।”e পরিচর্যা অধ্যক্ষ পরিচালনা করবেন।
গান ২০ (৯৩) এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।