ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৭ পৃষ্ঠা ৭-৮
  • পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৭ পৃষ্ঠা ৭-৮

পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

যিশুর উদাহরণ অনুসরণ করে, আমরা আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি: “তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক।” এই প্রার্থনার সঙ্গে মিল রেখে জীবনযাপন করার বিষয়ে আমাদের প্রবল ইচ্ছা, যিহোবার সাক্ষি হিসেবে আমরা যেভাবে জীবনযাপন করি, সেটার দ্বারা প্রতীয়মান হয়। অবশ্য, শুধুমাত্র ঈশ্বরের নাম জানার চেয়ে আমাদের কাছ থেকে আরও বেশি কিছু আশা করা হয়। সেই নামকে গৌরবান্বিত করার জন্য আমাদের অবশ্যই প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বস্তুতপক্ষে, আমাদের মধ্যে যেকেউ সর্বোচ্চ যে-সম্মান উপভোগ করতে পারি তা হল, যিহোবার একজন সাক্ষি হিসেবে অভিহিত হওয়া।​—⁠মথি ৬:৯; যিশা. ৪৩:​১০, NW.

গীতসংহিতা ১১০:৩ পদের সঙ্গে মিল রেখে, যিহোবার লোকেরা স্বেচ্ছায় সেই কাজে রত রয়েছে, যা অবশ্যই করতে হবে বলে যিহোবা আদেশ দিয়েছেন। কেন সব বয়সের ও পটভূমির লোকেরা প্রচার কাজে নিজেদের বিলিয়ে দিচ্ছে? মূলত, এটা ঈশ্বরের প্রতি তাদের প্রেম ও তাঁর প্রতি তাদের ব্যক্তিগত ভক্তির কারণে। দ্বিতীয় বিবরণ ৬:​৫, ৬ পদে আমাদেরকে ‘আমাদের সমস্ত হৃদয়, প্রাণ, ও শক্তি’ দিয়ে যিহোবাকে প্রেম করতে আদেশ দেওয়া হয়েছে। এই আন্তরিক ভালবাসা আমাদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সময়, শক্তি ও সম্পদকে ব্যবহার করতে পরিচালিত করে, যার অন্তর্ভুক্ত হল আমাদের পরিস্থিতি অনুযায়ী যতটা সম্ভব পূর্ণরূপে পরিচর্যায় অংশ নেওয়া।

সারা পৃথিবীতে তাঁর রাজ্যের সুসমাচার জানানোর জন্য তাঁর নির্দেশনা দেওয়ার কারণ হল, মানবজাতির জন্য যিহোবার ভালবাসা। তিনি চান না যে, কেউ বিনষ্ট হোক বরং চান যাতে সকলে তাদের বিপথগামী পথ ত্যাগ করে অনুতপ্ত হয় এবং তাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে আসে, যাতে তারা বেঁচে থাকতে পারে। (২ পিতর ৩:⁠৯) যিহোবা বলেন, “দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, [ইহাতেই আমার সন্তোষ]।” (যিহি. ৩৩:১১) আমরা যখন পরিচর্যায় রত থাকি, তখন আমরা আমাদের সহমানবদের জন্য যিহোবার ভালবাসার দৃশ্যত প্রমাণ দিই। নিঃসন্দেহে এই বিষয়টাই, এই গুরুত্বপূর্ণ কাজে অংশ নেওয়ার ফলে আমরা যে-আনন্দ ও পরিতৃপ্তি লাভ করি, তাতে অবদান রাখে।

এ ছাড়া, তাঁর অনুপ্রাণিত বাক্য, পবিত্র শাস্ত্রকে আমরা যে-দৃষ্টিতে দেখে থাকি, তার দ্বারাও যিহোবার প্রতি আমাদের গভীর ভালবাসা প্রতিফলিত হয়। বাইবেল ছাড়া, আমরা ঈশ্বরকে জানতে এবং তাঁর নিকটবর্তী হতে পারতাম না, যেমন যাকোব ৪:৮ পদ আমাদেরকে তা করতে আমন্ত্রণ জানায়। কিংবা জানতাম না যে, আমরা কেন এখানে আছি এবং আমাদের জন্য ভবিষ্যতে কী রয়েছে। আমরা জানতাম না যে, আমাদের সকলের পিতৃপুরুষ আদম হল আমাদের সমস্যার কারণ। (রোমীয় ৫:১২) অথবা আমরা আমাদের জন্য মুক্তির মূল্য হিসেবে তাঁর একমাত্র পুত্রকে জোগানোর ক্ষেত্রে ঈশ্বরের মহৎ প্রেম সম্বন্ধেও জানতাম না। অন্যান্য অনেক উপায়ে, যিহোবা আমাদের কাছে তাঁর জ্ঞান, প্রজ্ঞা এবং বোধগম্যতা সম্বন্ধে অনেকখানি জানাচ্ছেন। তিনি আমাদেরকে যে-দান, অর্থাৎ তাঁর আত্মায় অনুপ্রাণিত বাক্য দিয়েছেন, সেটিকে আমরা কতই না মূল্যবান বলে মনে করি! এই অপূর্ব দানের প্রতি আমাদের উপলব্ধি আমাদেরকে তাঁর বাক্য পড়ার, অধ্যয়ন করার ও তাঁর কথাগুলো নিয়ে ধ্যান করার জন্য সময় বা “সুযোগ কিনিয়া” নিতে প্রেরণা দেয়। (ইফি. ৫:​১৫, ১৬; গীত. ১:​১-৩) প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ার জন্য যে-সময় ব্যয় হয়, সেটার জন্য আমাদের কখনো বিরক্ত হওয়া উচিত নয়। বরং ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা, আমাদেরকে তাঁর বাক্যের সান্নিধ্যে নিয়ে আসা, তাঁর সম্বন্ধে আমাদের বোধগম্যতা বৃদ্ধি করতে সমর্থ করা ও তাঁর প্রতি আমাদের ভালবাসাকে গভীর করা উচিত।

বাইবেল থেকে আমরা শিখেছি যে, আদম যখন যিহোবার বিরুদ্ধে পাপ করেছিল, তখন সে তার সমস্ত ভাবী বংশধরের জন্য এক শোচনীয়, হতাশাজনক পরিস্থিতি নিয়ে এসেছিল, যার অন্তর্ভুক্ত আমরা সকলেই। কিন্তু, ঈশ্বর মানবজাতির রক্ষার জন্য একটা উপায় বের করতে পারতেন এবং তা বেরও করেছেন আর পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার বিষয়টা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন।​—⁠আদি. ৩:১৫.

কোনো সন্দেহে নেই যে, আমাদের প্রত্যেকেরই ঈশ্বরের চমৎকার নামকে পবিত্র করার এক প্রবল ইচ্ছা রয়েছে। যিহোবা যে কত চমৎকার একজন ঈশ্বর, সেই সম্বন্ধে আমরা যখন জ্ঞানে বৃদ্ধি পেতে থাকি, তখন আমরা তাঁর মহান নাম ও উদ্দেশ্য সম্বন্ধে জানানোর জন্য তাঁর ও তাঁর সংগঠনের সঙ্গে সহযোগিতা করতে পরিচালিত হই। আমাদেরকে এখনই তাঁর অনুগ্রহ ও আশীর্বাদ পাওয়ার এবং নতুন জগতে এক অন্তহীন ভবিষ্যতের আশ্বাস দেওয়া হয়েছে।

আমরা পরিচালক গোষ্ঠীর সদস্যরা, আপনাদের মতো প্রিয় ভাইবোনদের জন্য আমাদের ভালবাসাকে প্রমাণ করতে চাই। এ ছাড়া, যত লোকের কাছে সম্ভব সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য “মহাক্লেশের” আগে বিদ্যমান অবশিষ্ট সময়টুকু ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের আপ্রাণ প্রচেষ্টার জন্য আমরা আমাদের গভীর উপলব্ধিও প্রকাশ করতে চাই। (প্রকা. ৭:১৪) তা করার দ্বারা, আপনারা তাদেরকে সেই একই সুযোগ প্রদান করেন, যা আপনারা পেয়েছেন আর তা হল ঈশ্বর ও খ্রিস্ট সম্বন্ধে জানা বা জ্ঞান নেওয়া, যা অনন্তজীবনের দিকে পরিচালিত করে।​—⁠যোহন ১৭:⁠৩.

আপনাদের ভাইয়েরা,

যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার