পরিচর্যা সভার তালিকা
৮ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯ (৩৭)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আলোচনার জন্য প্রস্তুতি নিতে বক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন, যা ২২শে জানুয়ারির সপ্তাহে পরিচর্যা সভায় তুলে ধরা হবে। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। যেকোনো একটা নমুনায় দেখান যে, “আমি ব্যস্ত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কীভাবে কথা বলা যায়।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯-২০ পৃষ্ঠা দেখুন।
১৫ মিনিট: প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে উপকৃত হোন। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৭ পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রতিদিন শাস্ত্রপদ এবং মন্তব্যগুলো বিবেচনা করার জন্য সকলের কিছুটা সময় করে নেওয়ার প্রয়োজনের বিষয় আলোচনা করুন। শাস্ত্রপদ বিবেচনা করার জন্য তাদের তালিকা সম্বন্ধে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখুন। ২০০৭ সালের বার্ষিক শাস্ত্রপদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে শেষ করুন।
২০ মিনিট: প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছে দিন। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৯২ পৃষ্ঠা থেকে ১০২ পৃষ্ঠার উপশিরোনাম পর্যন্ত বিষয়ের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ২০ (৯৩) এবং শেষ প্রার্থনা।
১৫ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ (৮৫)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট: কোন কিছু কি আপনাকে বাধা দিচ্ছে? ২০০২ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ১৩-১৫ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
২০ মিনিট: “আমি আগ্রহী নই।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, স্থানীয় এলাকায় কোন বিষয়গুলো আগ্রহজনক। সংক্ষেপে দুটো নমুনা তুলে ধরুন যেখানে দেখানো হবে যে, “আমি আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, কীভাবে সেই পরিস্থিতিকে কাটিয়ে ওঠা যায়।—যুক্তি বইয়ের ১৬ পৃষ্ঠা দেখুন।
গান ৬ (৪৫) এবং শেষ প্রার্থনা।
২২শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮ (২২৪)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। যেকোনো একটা উপস্থাপনায়, পত্রিকা রুটের সাক্ষাতে একটা পুনর্সাক্ষাৎ করার নমুনা দেখান।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২৫ মিনিট: “সর্বোত্তম চিকিৎসা সেবা—সেটা কী?” একজন প্রাচীন পরিচালনা করবেন। প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে অবিলম্বে বক্ত ছাড়া নামক ভিডিওটার আলোচনায় চলে যান। শেষ অনুচ্ছেদটি পড়ে শেষ করুন এবং প্রহরীদুর্গ পত্রিকার উল্লেখিত প্রবন্ধগুলো মনোযোগপূর্বক পুনরালোচনা করার জন্য সকলকে উৎসাহ দিন।
গান ৪ (৪৩) এবং শেষ প্রার্থনা।
২৯শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ (১৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জানুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ফেব্রুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয় উল্লেখ করুন এবং একটা উপস্থাপনার নমুনা দেখানোর ব্যবস্থা করুন।
২০ মিনিট: “আপনি কি কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত আছেন?”b একজন প্রাচীন পরিচালনা করবেন। ২০০৫ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ওপর মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।
১৫ মিনিট: আপনি যদি আবার যাওয়ার প্রতিজ্ঞা করেন, তা হলে ফিরে যান। ১৯৯৯ সালের ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। শ্রোতাদেরকে সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য আমন্ত্রণ জানান, যেগুলো দেখায় যে, প্রতিজ্ঞামতো ফিরে যাওয়ার দ্বারা তারা কীভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছে।
গান ১১ (৮৫) এবং শেষ প্রার্থনা।
৫ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ (১৪৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: আমার পরিচয় এটাই! বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। সঙ্গীসাথিরা উপহাস করতে পারে এইরকম মনে করে কিছু কিশোর-কিশোরী নিজেদেরকে যিহোবার সাক্ষি বলে পরিচয় দিতে চায় না। কিন্তু তুমি কে, তার পরিচয় দেওয়ার অনেক উপযুক্ত কারণ রয়েছে। যে-শিক্ষক-শিক্ষিকারা তোমার বিশ্বাসগুলো সম্বন্ধে জানে, খুব সম্ভবত তারা সেগুলোকে সম্মান করবে এবং অনুপযুক্ত কিছুতে অংশ নেওয়ার জন্য তোমাকে জোর করবে না। নীতিহীন কিশোর-কিশোরীরা তোমাকে তাদের সঙ্গে অশোভন কাজে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে ইতস্তত করবে। অন্যেরা ডেটিং করা অথবা স্কুলে খেলাধুলোয় রত হওয়ার মতো বিষয়গুলো এবং পাঠ্যসূচি বহির্ভূত অন্যান্য কার্যকলাপ সম্বন্ধীয় তোমার সিদ্ধান্তগুলোকে আরও সহজেই বুঝতে পারবে। এ ছাড়া, স্কুলে সাক্ষ্য দেওয়ার অথবা এলাকায় প্রচার করার সময় কোনো সহপাঠীর সঙ্গে দেখা হলে তুমি কম ভয় পাবে। (g০২ ৩/২২ পৃষ্ঠা ১২) স্কুলে নিজেদেরকে যিহোবার সাক্ষি বলে পরিচয় দেওয়ার দ্বারা তারা কীভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য প্রকাশকদের আমন্ত্রণ জানান। মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখা যেতে পারে।
২০ মিনিট: “প্রেম—এক ফলপ্রসূ পরিচর্যার চাবিকাঠি।”c ২০০৩ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৩ পৃষ্ঠায় ১৬-১৭ অনুচ্ছেদের ওপর মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।
গান ১৭ (১৮৭) এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।