ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৬ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৮ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৫শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১লা জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৬ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২ (১৩০)

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। যেকোনো একটা উপস্থাপনায় দেখান যে, “আমি আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কীভাবে কথা বলা যায়।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৬ পৃষ্ঠা দেখুন।

১৫ মিনিট:২০০৭ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়। বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা ও সাক্ষাৎকার গ্রহণ। ২০০৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে স্থানীয়ভাবে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর জোর দিয়ে আলোচনা করুন। ব্যাখ্যা করুন যে, একজন ছাত্র/ছাত্রী বক্তৃতাদানের গুণগত মানের কোন বিষয়ের ওপর কাজ করছেন, তা বিদ্যালয় অধ্যক্ষ আগে থেকে ঘোষণা করেন না। যেহেতু ২০০৭ সালে আমরা যিশাইয় ২৪ অধ্যায় থেকে মালাখি পর্যন্ত ইব্রীয় শাস্ত্র পড়া শেষ করে ফেলব, তাই এই বছর যে-ভাইয়েরা বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো তৈরি করবে এবং অন্যেরা যারা মন্তব্য করবে, তাদের জন্য আমাদের সেই প্রকাশনাগুলো ব্যবহার করার এক উপযুক্ত সুযোগ হবে, যা এই ভবিষ্যদ্বাণীমূলক বইগুলোর বিষয় স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। নীচে উল্লেখিত প্রস্তাবের মধ্যে থেকে দুই বা তিনজন প্রকাশকের সাক্ষাৎকার নিন: একজন নতুন ছাত্র, একজন অল্পবয়সি ছাত্র যে বেশ উন্নতি করছে এবং একজন অভিজ্ঞ ছাত্র। তাদের বলতে বলুন যে, তাদের পরিচর্যা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রভাব সম্বন্ধে তারা কী মনে করে। সকলকে তাদের কার্যভার পূর্ণ করার বিষয়ে, বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোতে অংশ নেওয়ার এবং প্রতি সপ্তাহে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বই থেকে দেওয়া পরামর্শগুলো কাজে লাগানোর বিষয়ে অধ্যবসায়ী হতে উৎসাহিত করুন।

২০ মিনিট:“আপনার প্রথম প্রেম হারাবেন না।”a সময় থাকলে, শ্রোতাদের উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান।

গান ১৮ (১৬২) এবং শেষ প্রার্থনা।

১৮ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২০ (৯৩)

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। প্রশ্ন বাক্স পুনরালোচনা করুন। ২৫শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারিতে ক্ষেত্রের পরিচর্যার বিশেষ ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন।

১৫ মিনিট:“কিছুটা আগ্রহ দেখায় এমন সব লোকের কাছে ফিরে যান।”b শ্রোতাদের মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান যে, তারা রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার অথবা রাস্তায় কাজ করার সময় আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তথ্য পেয়েছিল এবং এই ধরনের ব্যক্তিদের কাছে পুনর্সাক্ষাৎ করা থেকে যেকোনো উল্লেখযোগ্য অভিজ্ঞতার বিষয়ে বর্ণনা করতে বলুন। আগে থেকে একটা অথবা দুটো মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।

২০ মিনিট:“স্বেচ্ছাসেবকের মনোভাব আশীর্বাদ নিয়ে আসে।”c একজন বা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা তাদের স্বেচ্ছাসেবকের মনোভাবের জন্য পরিচিত। কীভাবে তারা স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করেছে? কোন ধরনের সমন্বয় করা অত্যাবশ্যক ছিল এবং কীভাবে তারা তা করতে পেরেছিল? এর ফলে তারা কোন আশীর্বাদগুলো উপভোগ করতে পেরেছে?

গান ৫ (৪৬) এবং শেষ প্রার্থনা।

২৫শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২৩ (২০০)

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ১২ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা জানুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা উপস্থাপনার শেষে ভাবিয়ে তোলার মতো একটা প্রশ্ন করুন, যেটার উত্তর পরের সাক্ষাতে বাইবেল শিক্ষা দেয় বই ব্যবহার করে দেওয়া যেতে পারে।

১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট:“আপনার কি একটা ব্যক্তিগত এলাকা রয়েছে?”d মণ্ডলীর জন্য নির্ধারিত এলাকার পরিধি, এলাকাতে কতবার কাজ করা হয়ে থাকে এবং ব্যক্তিগত এলাকা প্রাপ্তিসাধ্য রয়েছে কি না, সেই বিষয়ে পরিচর্যা অধ্যক্ষের সংক্ষিপ্ত মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

গান ৬ (৪৫) এবং শেষ প্রার্থনা।

১লা জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৫ (১২৭)

নোট: সীমা অধ্যক্ষের পরিদর্শন না থাকলে মণ্ডলীগুলো ১লা জানুয়ারি সপ্তাহের তাদের পরিচর্যা সভার কোনো পরিবর্তন করবে না। সমস্ত মণ্ডলীতে তালিকা অনুযায়ী পরিচর্যা সভায় সম্মেলনের ইনসার্টটা বিবেচনা করা উচিত। সুপারিশকৃত লজিং লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলীর তথ্যবোর্ডে টাঙিয়ে দেওয়া উচিত। যদি সেই সপ্তাহে সীমা সম্মেলন থাকে, তা হলে বই অধ্যয়ন অধ্যক্ষদের তাদের নিয়মিত নির্ধারিত বই অধ্যয়নে সম্মেলনের স্থান এবং তারিখ ঘোষণা করা উচিত। যদি পাওয়া যায়, তা হলে সুপারিশকৃত লজিং লিস্ট এর একটা কপি প্রত্যেকটা মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষকে দেওয়া উচিত, যাতে উপস্থিত ব্যক্তিরা তাদের রিজার্ভেশনের জন্য হোটেলের ফোন নম্বর লিখে নিতে পারে। কিন্তু, প্রকাশকদের জন্য এই লিস্টের কোনো কপি তৈরি করা উচিত নয়।

৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মিনিট:পরিচর্যার উন্নতির বিষয়ে রিপোর্ট করা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৮৩ পৃষ্ঠার উপশিরোনাম থেকে সেই অধ্যায়ের শেষ পর্যন্ত বিষয়ের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।

২৫ মিনিট:“যিহোবার সাক্ষিদের ২০০৭ সালের ‘খ্রিস্টকে অনুসরণ করুন!’ জেলা সম্মেলন।”e মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। ইনসার্টটা আলোচনা করার আগে, কোন মণ্ডলী কোন সম্মেলনে যোগ দেবে সেই বিষয়ে ২০০৬ সালের ১৫ই ডিসেম্বরের চিঠিটা পড়ুন। ইনসার্টের ৮ অনুচ্ছেদ আলোচনা করার সময় “আপনার হোটেল রিজার্ভেশন করার জন্য পদক্ষেপগুলো” নামক বাক্সটার প্রত্যেকটা বিষয় পড়ুন। যত তাড়াতাড়ি সম্ভব সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে সকলকে উৎসাহিত করুন।

গান ১৬ (১৪৩) এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার