ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৬ পৃষ্ঠা ১১
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৬ পৃষ্ঠা ১১

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের পুনরালোচনার প্রশ্নগুলো ২০০৬ সালের ২৫শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৬ সালের ৬ই নভেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কোন বিষয়টার একটি শাস্ত্রপদকে তুলে ধরার জন্য সঠিক মন্তব্যগুলো বাছাই করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত? [be পৃষ্ঠা ১৪৮ অনু. ৪-পৃষ্ঠা ১৪৯ অনু. ১]

২. কিছু পদ্ধতি কী, যেগুলো আমরা আমাদের শব্দ ও অভিব্যক্তিগুলোর ওপর সঠিকভাবে জোর দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে ব্যবহার করতে পারি? [be পৃষ্ঠা ১৫১ অনু. ৪-পৃষ্ঠা ১৫২ অনু. ৩]

৩. অন্যদেরকে ঈশ্বরের বাক্য সম্বন্ধে শিক্ষা দেওয়া যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়, তাই আমাদের ‘সত্যের বাক্যকে যথার্থরূপে ব্যবহার করিবার’ জন্য কীসের প্রয়োজন? (২ তীম. ২:১৫) [be পৃষ্ঠা ১৫৩ অনু. ১-৩, বাক্স; পৃষ্ঠা ১৫৪ অনু. ১-২]

৪. কোন কোন উপায়ে আমরা যে-শাস্ত্রপদগুলো পড়ি, সেগুলোর প্রয়োগ স্পষ্ট করে দিতে পারি? [be পৃষ্ঠা ১৫৪ অনু. ৪-পৃষ্ঠা ১৫৫ অনু. ৩]

৫. কেন আমাদের বিষয়বস্তুর ব্যবহারিক মূল্যকে স্পষ্ট করা অতি গুরুত্বপূর্ণ আর কিছু উপায় কী, যেগুলোর মাধ্যমে এটা করা যেতে পারে? [be পৃষ্ঠা ১৫৭ অনু. ১-৪, বাক্স; পৃষ্ঠা ১৫৮ অনু. ১]

১নং. বক্তৃতা

৬. আজকে যিহোবা আমাদের কীভাবে শাসন করেন? [wt-BE পৃষ্ঠা ১৪৩ অনু. ১৬]

৭. একজন সহবিশ্বাসী যদি এমন কিছু করেন যা আমাদের দুঃখ দেয়, তখন এই ব্যাপারে কী করা যেতে পারে? [wt-BE পৃষ্ঠা ১৪৭ অনু. ৮]

৮. কোন বিষয়গুলো কিছু বিয়েকে স্থায়ী করতে সাহায্য করে? [wt-BE পৃষ্ঠা ১৫২-৩ অনু. ৪]

৯. কীভাবে প্রাথমিক খ্রিস্টানরা দেখিয়েছিল যে, তারা জগতের আত্মাকে এড়িয়ে চলেছিল কিন্তু লোকেদের ভালবেসেছিল? [wt-BE পৃষ্ঠা ১৬১ অনু. ৬]

১০. কোন বিষয়টা একজন বক্তাকে বিস্তারিত নোট নেওয়ার প্রয়োজনকে পরিহার করতে সাহায্য করতে পারে? [be পৃষ্ঠা ৪২ অনু. ১]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. এটা কীভাবে হতে পারে যে, “সদাপ্রভুর অন্বেষীরা সকলই বুঝে”? (হিতো. ২৮:⁠৫)

১২. কীভাবে “হীনবুদ্ধি লোকের পরিশ্রম তাহাকে ক্লান্ত করে”? (উপ. ১০:১৫)

১৩. শূলম্মীয়া কন্যা কীভাবে “অর্গলবদ্ধ উপবন” বা বাগান হিসেবে প্রমাণিত হয়েছিল এবং কীভাবে সে অবিবাহিতা খ্রিস্টান নারীদের জন্য এক উত্তম উদাহরণ? (পরম. ৪:১২)

১৪. ইস্রায়েলীয়দের ‘উত্তর প্রত্যুত্তর [“বোঝাপড়া,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন] করিতে’ আমন্ত্রণ জানানোর দ্বারা যিহোবা কি ইঙ্গিত করছিলেন যে, তিনি তাঁর লোকেদের সঙ্গে এক যুক্তিসংগত মীমাংসা করার বিষয়ে আলাপ-আলোচনা করতে ইচ্ছুক ছিলেন? (যিশা. ১:১৮ক)

১৫. যিশাইয় ১১:​৬-৯ পদ প্রাচীনকালে কীভাবে পরিপূর্ণ হয়েছিল আর এর বৃহত্তর পরিপূর্ণতা কী?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার