ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা উচিত। গৃহ বাইবেল অধ্যয়ন করার লক্ষ্য রেখে, যাদের কাছে সাহিত্য অর্পণ করা হয়েছে, তাদের সকলের কাছে ফিরে যাওয়া উচিত। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন যাতে বাইবেলের প্রতি আরও বেশি আগ্রহ জাগিয়ে তোলা যায়। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করা হবে। যেখানে গৃহকর্তারা জানায় যে, তাদের কোনো সন্তান নেই, সেখানে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? অথবা অন্য কোনো উপযুক্ত ট্র্যাক্ট অর্পণ করুন।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা সেপ্টেম্বর বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি আলাদা হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। হিসাব নিরীক্ষা(গুলো) করা শেষ হলে, সেটা মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর ঘোষণা করা উচিত।

▪ ২০০৭ সালের ৮ই জানুয়ারির সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি অধ্যয়ন করব। এরপর ২০০৭ সালের ৪ঠা জুনের সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে যিহোবার নিকটবর্তী হোন বইটি অধ্যয়ন করব। মণ্ডলীগুলোতে অধ্যয়নের জন্য সময়মতো বইটির যথার্থ সরবরাহ থাকা উচিত।

▪ ২০০৬ সালের ৩১শে আগস্ট, সারা বছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার বার্ষিক বিস্তারিত তালিকা বানানো উচিত। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই বিস্তারিত তালিকাটা বানানোর কাজ কিছুটা সেইরকমই আর এর মোট সংখ্যা লিটারেচার ইনভেনটরি ফর্মে (S-18) লেখা উচিত। হাতে কতগুলো পত্রিকা মজুত আছে তার মোট সংখ্যা পত্রিকা দাসের(দাসদের) কাছ থেকে নেওয়া উচিত। সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিস্তারিত তালিকাটা পরীক্ষা করে দেখা উচিত। তিনি এবং সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন। প্রত্যেক সমন্বয়কারী মণ্ডলী তিনটে লিটারেচার ইনভেনটরি ফর্ম (S-18) পাবে। দয়া করে আসল ফর্মটা ৬ই সেপ্টেম্বরের মধ্যে শাখা অফিসে পাঠিয়ে দিন। এটার একটা কপি আপনাদের ফাইলগুলোতে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

▪ নতুন যে-প্রকাশনা পাওয়া যাচ্ছে:

পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ ​—⁠ইংরেজি

এটি হল সফ্ট কাভরের স্ট্যান্ডার্ড সাইজ বাইবেল। যদিও মূলত এটি ক্ষেত্রে অর্পণ করার জন্য, তবে প্রকাশকরাও হয়তো এটিকে ব্যবহার করতে চাইবে। তাই নির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকলে, রেগুলার এডিশন বাইবেলের আবেদন করলে, স্ট্যান্ডার্ড সাইজ সফ্ট কাভরের বাইবেল পাঠানো হবে। আরও তথ্যের জন্য দয়া করে আমাদের ২০০৫ সালের ১লা আগস্ট তারিখের চিঠিটি দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার