ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৬ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৬ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৬ সালের ২৮শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৬ সালের ৩রা জুলাই থেকে ২৮শে আগস্ট পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. চোখের মাধ্যমে সংযোগ কীভাবে আমাদের উত্তম শিক্ষক হয়ে উঠতে সাহায্য করে? (মথি ১৯:​২৫, ২৬; প্রেরিত ১৪:​৯, ১০) [be পৃষ্ঠা ১২৪ অনু. ৩-পৃষ্ঠা ১২৫ অনু. ৩]

২. কেন স্বাভাবিকতা গুরুত্বপূর্ণ আর ক্ষেত্রের পরিচর্যায় রত থাকার সময় তা প্রদর্শন করার ব্যাপারে কী আমাদের সাহায্য করতে পারে? [be পৃষ্ঠা ১২৮ অনু. ১-৫, বাক্স]

৩. কেন আমাদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে চিন্তা করা উচিত? [be পৃষ্ঠা ১৩১ অনু. ১-৩]

৪. ‘সলজ্জ ও সুবুদ্ধির’ দ্বারা কীভাবে একজনের পোশাক-আশাক ও সাজগোজ প্রভাবিত হওয়া উচিত? (১ তীম. ২:৯) [be পৃষ্ঠা ১৩১ অনু. ৪-পৃষ্ঠা ১৩২ অনু. ১]

৫. আমাদের ব্যক্তিগত বেশভূষা যে জগতের প্রতি ভালবাসাকে প্রতিফলিত করে না, সেটা নিশ্চিত করার জন্য বাইবেলের কোন নীতিগুলো আমাদের প্রয়োগ করা উচিত? [be পৃষ্ঠা ১৩৩ অনু. ২-৩]

১নং. বক্তৃতা

৬. পাঠ করা থেকে সর্বোত্তম কোন উপকার পাওয়া যায়? [be পৃষ্ঠা ২১ অনু. ৩]

৭. কোন বিষয়টা নির্ধারণ করে যে, একজন ব্যক্তি প্রজ্ঞাবান নাকি মূর্খ? (হিতো. ১৪:⁠২) [w-BE০৪ ১১/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ৫]

৮. কেন “বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সুলভ”? (হিতো. ১৪:⁠৬) [w-BE০৪ ১১/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ৩-৪]

৯. অধ্যয়ন কী? [be পৃষ্ঠা ২৭ অনু. ৩]

১০. যিহোবার সৃষ্টির কাজগুলোর ওপর ধ্যান করা আমাদের কীভাবে প্রভাবিত করবে? [w-BE০৪ ১১/১৫ পৃষ্ঠা ৮ অনু. ৪]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. প্রাচীনকালে যিহোবা কীভাবে ‘বাক্য দিয়েছিলেন,’ যার ফলে “শুভবার্তার প্রচারিকাগণ” এক মহাবাহিনী হয়ে উঠেছিল আর এটা কীভাবে আজকে প্রযোজ্য? (গীত. ৬৮:১১)

১২. যা সঠিক তা করা থেকে কোন বিষয়টা আসফকে প্রায় বিরত করতে যাচ্ছিল আর কীভাবে তার চিন্তাভাবনাকে সমন্বয় করা হয়েছিল? (গীত. ৭৩:​২, ৩, ১৭)

১৩. ইস্রায়েলীয়দের যে-মান্না জোগানো হয়েছিল, সেটাকে কেন “স্বর্গের শস্য” এবং “পরাক্রমীদের খাদ্য” বলা হয়েছে? (গীত. ৭৮:​২৪, ২৫)

১৪. ‘পরাৎপরের অন্তরাল’ কী আর কীভাবে আমরা সেখানে “বসতি” করতে পারি? (গীত. ৯১:​১, ২)

১৫. কীভাবে যিহোবার অনুগত ব্যক্তিদের মৃত্যু তাঁর দৃষ্টিতে বহুমূল্য? (গীত. ১১৬:⁠১৫)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার