পরিচর্যা সভার তালিকা
১৪ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬৩
১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। “নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম” আলোচনা করুন। যদি জানা থাকে, তা হলে পরবর্তী বিশেষ সম্মেলন দিনের তারিখ ঘোষণা করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। “আমি যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কীভাবে আলোচনা চালিয়ে যাওয়া যায়, একটা নমুনায় সেটা দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৭-১৮ পৃষ্ঠা দেখুন।
১৫ মিনিট:“অক্টোবর মাসে সচেতন থাক! পত্রিকার এক বিশেষ সংখ্যা তুলে ধরা হবে।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, সংক্ষেপে একটা নমুনা দেখান যেটাতে দেখানো হচ্ছে যে, এক কিশোর বা কিশোরী একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকার সংখ্যাটি অর্পণ করছে।
১৫ মিনিট:কেন আমাকে পড়তে হবে? জুলাই থেকে সেপ্টেম্বর ২০০৬ সচেতন থাক! পত্রিকার ২১-২৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। কীভাবে তাদের বাবামা পড়ার জন্য এবং বিশেষ করে স্কুলে বাইবেলের নীতিগুলোকে প্রয়োগ করার জন্য তাদের প্রশিক্ষণ দিয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের মধ্যে থেকে তাদেরকে আমন্ত্রণ জানান, যারা খ্রিস্টীয় পরিবারগুলোতে বড় হয়েছে। আগে থেকে একটা অথবা দুটো মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।
গান ১৬৪ এবং শেষ প্রার্থনা।
২১শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬২
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। “নতুন সীমা সম্মেলন কার্যক্রম” আলোচনা করুন এবং যদি জানা থাকে, তা হলে পরবর্তী সীমা সম্মেলনের তারিখ ঘোষণা করুন।
১৫ মিনিট:প্রহরীদুর্গ অধ্যয়ন ও জনসাধারণের সভা থেকে উপকার লাভ করা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৫৯ পৃষ্ঠা থেকে ৬৪ পৃষ্ঠার উপশিরোনাম পর্যন্ত বিষয়ের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা।
২০ মিনিট:সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এখনই পরিকল্পনা করুন! বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। নতুন পরিচর্যা বছরে অন্তত একটা মাস সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এক লক্ষ্য স্থাপন করতে উৎসাহিত করুন। (১ করি. ৯:২৬) কেউ কেউ হয়তো বিশেষ কাজের একটা মাস অথবা যে-মাসে কোনো ছুটির দিন কিংবা পাঁচটা শনি-রবিবার রয়েছে সেরকম একটা মাস বেছে নিতে পারে। শ্রোতাদের জিজ্ঞেস করুন: “সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য কীভাবে আপনারা অতীতে প্রতিদ্বন্দ্বিতাগুলোকে অতিক্রম করেছেন? অগ্রগামীর কাজ করার ফলে কোন আশীর্বাদগুলো লাভ করেছেন? যদি আপনার ইচ্ছা রয়েছে কিন্তু নিশ্চিত নন যে, আপনি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবেন কি না, তা হলে কেন প্রার্থনায় আপনার ইচ্ছার কথা ঈশ্বরকে জানানো উচিত? (প্রেরিত ৪:২৯; ২ করি. ৪:৭; যাকোব ১:৫) এ ছাড়া, আপনার পরিবার এবং মণ্ডলীর অন্যান্যের সঙ্গে, বিশেষ করে যারা একই পরিস্থিতিগুলোর মধ্যে রয়েছে, তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করা কেন ভাল হবে? (হিতো. ১৫:২২) কখন আপনি সহায়ক অগ্রগামীর কাজ করবেন বলে ভাবছেন?”
গান ২১৬ এবং শেষ প্রার্থনা।
২৮শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। পত্রিকা রুটের সাক্ষাতে পুনর্সাক্ষাৎ করার সময়, ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
১৫ মিনিট:আপনি আশ্বাস বা উৎসাহের উৎস হতে পারেন। (রোমীয় ১:১১, ১২) বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। মণ্ডলীতে কত জন নিয়মিত অগ্রগামীর কাজ করছে, তা উল্লেখ করুন। যে-উপায়গুলোর মাধ্যমে আমরা তাদের উৎসাহ দিতে পারি সেগুলো উল্লেখ করুন, যেমন প্রশংসা করা, অগ্রগামী পরিচর্যা সম্বন্ধে ইতিবাচক কথা বলা, পরিচর্যায় তাদের সঙ্গে কাজ করা, তাদেরকে কোনো ভোজে নিমন্ত্রণ করা এবং যাতায়াতের খরচের ব্যাপারে সাহায্য করা। নিয়মিত অগ্রগামীরা কীভাবে অন্যদের দ্বারা উৎসাহিত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। মণ্ডলীতে যদি কোনো নিয়মিত অগ্রগামী না থাকেন, তা হলে যারা সহায়ক অগ্রগামীর কাজ করে তাদেরকে আমরা কীভাবে উৎসাহিত করতে পারি, তা আলোচনা করুন।
২০ মিনিট:আপনি কি সেপ্টেম্বর মাসে একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেন? বক্তৃতা ও কয়েকটা নমুনা। সেপ্টেম্বর মাসে বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে, প্রথম সাক্ষাতে বাইবেল অধ্যয়নগুলো শুরু করার জন্য আমরা এক বিশেষ প্রচেষ্টা করব। এর অর্থ হল যে, যে-সময়ে আমরা বইটি অর্পণ করব সেই সময়ে আমরা গৃহকর্তার সঙ্গে কয়েকটা অনুচ্ছেদ আলোচনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। স্থানীয় এলাকার জন্য উপযুক্ত এরকম বিষয়গুলো ব্যবহার করে, দুটো নমুনা দেখান। পুনর্সাক্ষাতের ও আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কীভাবে সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হয়, প্রত্যেকটা নমুনায় সেটা দেখান।
গান ৩৭ এবং শেষ প্রার্থনা।
৪ঠা সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯০
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান—পক্ষপাতশূন্যভাবে প্রচার করে।”b ২ অনুচ্ছেদের শেষে উল্লেখিত রোমীয় ১:১৪ (পাদটীকা NW) পদ আলোচনা করার সময়, অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ১ম খণ্ডের ২৫৫ পৃষ্ঠায় “বর্ব্বর” বিষয়ের অধীনে প্রথম অনুচ্ছেদ থেকে সংক্ষেপে কিছু মন্তব্য করুন। ৩ অনুচ্ছেদ আলোচনা করার পর, সমস্ত জাতির লোকেদের জন্য সুসমাচার (ইংরেজি) পুস্তিকাটির ২ পৃষ্ঠায় যে-তিনটে পদক্ষেপের বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো পুনরালোচনা করুন এবং স্থানীয় এলাকায় যারা অন্য ভাষায় কথা বলে, তাদের কাছে কীভাবে এই পুস্তিকাটি ব্যবহার করা যায় সেই বিষয়ে নমুনা দেখান।
গান ২২৫ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।