পরিচর্যা সভার তালিকা
১০ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জুলাই প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। “আমরা ইতিমধ্যেই খ্রিস্টান” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কীভাবে আলোচনা চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা একটা নমুনায় দেখান।
১৫ মিনিট:মণ্ডলী যেভাবে সংগঠিত ও পরিচালিত হয়। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৪ অধ্যায়ের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা।
২০ মিনিট:“যিহোবার অদ্বিতীয় গুণগুলোর প্রতি উপলব্ধি গড়ে তুলুন।”a একজন বাইবেল ছাত্রকে বাইবেল শিক্ষা দেয় বইটির ১ অধ্যায়ের শেষে পুনরালোচনার বাক্সটির বিষয়বস্তুর ওপর ধ্যান করতে সাহায্য করার জন্য কীভাবে প্রশ্নগুলো ব্যবহার করা যায়, সেটার একটা নমুনা দেখান।
গান ৮৮ এবং শেষ প্রার্থনা।
১৭ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯৯
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। সংক্ষেপে, ২০০০ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ৩২ পৃষ্ঠার বিষয়বস্তু আলোচনা করুন। প্রতিদিন, এমনকি ছুটি কাটানোর সময় বা অন্যান্য সময় যখন আমরা আমাদের দৈনন্দিন রুটিন অনুসরণ করি না, সেই সময়ও বাইবেল পড়ার এক নিয়মিত কার্যক্রম বজায় রাখার উপকারগুলো তুলে ধরুন।
১৫ মিনিট:ভালবাসা ও নম্রতা—পরিচর্যার জন্য মুখ্য গুণাবলি। ২০০২ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ১৮-২০ পৃষ্ঠার ১৩-২০ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা।
২০ মিনিট:“আমাদের ‘সুখী ঈশ্বর’ যিহোবাকে অনুকরণ করুন।”b স্থানীয় এলাকায় প্রচার করার সময় এক প্রফুল্ল ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে কী তাদের সাহায্য করে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ১৮৯ এবং শেষ প্রার্থনা।
২৪শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২১৮
১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা আগস্ট প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনার পর, গৃহকর্তার আগ্রহ জাগানোর জন্য শুরুতে যে-মন্তব্যগুলো করা হয়েছিল, তা আবারও উল্লেখ করুন।
১০ মিনিট:“তারা বিশ্বস্ততার এক উদাহরণ স্থাপন করেছে।” বিশেষ অগ্রগামীদের বিষয়ে আমাদের প্রকাশনায় ছাপানো কয়েকটা অভিজ্ঞতা বা মণ্ডলীর সঙ্গে সেবা করছে এমন কয়েক জন স্থানীয় বিশেষ অগ্রগামীর সাক্ষাৎকারসহ বক্তৃতা।—ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স-এ “বিশেষ অগ্রগামী” শিরোনামের নীচে দেখুন।
২০ মিনিট:সুস্থির হও, নিশ্চল হও। (১ করি. ১৫:৫৮) দুই বা তিনজন প্রকাশক বা অগ্রগামীর সাক্ষাৎকার নিন, যারা বহু বছর ধরে বিশ্বস্তভাবে সেবা করেছে। কীভাবে তারা সত্য শিখেছে? তারা যখন প্রচার করতে শুরু করেছিল সেই সময়ে প্রচার কাজ কীভাবে সম্পাদন করা হতো? তারা কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছে? সত্য উপাসনার প্রতি সুস্থির থাকার ফলে কোন আশীর্বাদগুলো তারা উপভোগ করেছে?
গান ১২ এবং শেষ প্রার্থনা।
৩১শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৮
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। আগস্ট মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:“উত্তম অভ্যাসগুলো গড়ে তুলুন, প্রচুর আশীর্বাদ লাভ করুন।”c এক উত্তম আধ্যাত্মিক তালিকা তৈরি করতে ও তা বজায় রাখতে যে-প্রচেষ্টা তারা করেছে এবং এর ফলে যে-আশীর্বাদগুলো তারা লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ১৩০ এবং শেষ প্রার্থনা।
৭ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০৯
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে স্থানীয় এলাকার প্রয়োজন অনুযায়ী উপযোগী করা যেতে পারে, সেই বিষয়ে সংক্ষেপে পুনরালোচনা করুন।—২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।
১৫ মিনিট:সভাগুলো প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে উদ্দীপিত করে তোলে। ২০০২ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ২৪-৫ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। নিয়মিতভাবে সভাগুলোতে উপস্থিত থাকার জন্য একজন প্রকাশক কী প্রচেষ্টা করেন এবং তা করে তিনি কীভাবে উপকৃত হয়েছেন, সেটা তুলে ধরে সংক্ষেপে একটা সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করুন।
২০ মিনিট:পরিচর্যায় অগ্রগতিশীল এবং নমনীয় হোন। ২০০৫ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৮-৩০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ৬-১১ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতায় তুলে ধরুন যে, কীভাবে পৌল প্রচার ও শিক্ষা দেওয়ার কাজে মনোযোগী, নমনীয় এবং উদ্ভাবনক্ষম ছিলেন। এরপর বিষয়টাকে স্থানীয়ভাবে প্রয়োগ করে ১২-১৪ অনুচ্ছেদে দেওয়া প্রশ্নগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। পরিচর্যায় প্রকাশকরা স্থানীয় এলাকার লোকেদের প্রয়োজন, পরিস্থিতি ও সাংস্কৃতিক পটভূমিকে বিবেচনা করে যেভাবে তাদের উপস্থাপনাকে খাপ খাওয়াতে পারে, সেটার একটা নমুনা দেখান।
গান ৮৩ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।