ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৬ পৃষ্ঠা ৮
  • তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে যেভাবে পৌঁছানো যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে যেভাবে পৌঁছানো যায়
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আধ্যাত্মিক লক্ষ্যগুলোকে আপনার সৃষ্টিকর্তার গৌরব করায় ব্যবহার করুন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অল্পবয়সিরা—তোমরা তোমাদের জীবনকে কীভাবে কাজে লাগাবে?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যুবক-যুবতীরা—তোমাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলি কী?
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১২ লক্ষ্য
    ২০১৮ সজাগ হোন!
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৬ পৃষ্ঠা ৮

তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে যেভাবে পৌঁছানো যায়

১ কোনো সন্দেহ নেই যে একজন খ্রিস্টান যুবক বা যুবতী হিসেবে তোমার জীবনের লক্ষ্যগুলো, যিহোবার প্রতি তোমার ভালবাসা এবং ‘প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করিবার,’ সম্বন্ধে সমস্ত খ্রিস্টানের উদ্দেশে দেওয়া যিশুর কথাগুলোর দ্বারা প্রভাবিত হয়। (মথি ৬:৩৩) তোমার লক্ষ্য হয়তো একজন অগ্রগামী হিসেবে সেবা করার মাধ্যমে তোমার পরিচর্যাকে বৃদ্ধি করা অথবা যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন সেখানে গিয়ে সেবা করা। কেউ কেউ হয়তো কিংডম হল নির্মাণ প্রকল্পে স্বেচ্ছাসেবকের কাজ করার, কোনো শাখা অফিসে সেবা করার অথবা মিশনারি ক্ষেত্রে কাজ করার কথা চিন্তা করে থাকে। এগুলো সত্যিই পরিতৃপ্তিজনক ও প্রশংসনীয় লক্ষ্য!

২ তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য একটা সহায়ক হচ্ছে, সেগুলোকে লিখে রাখা। ২০০৪ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ পত্রিকা বলেছিল: ‘কোনো অস্পষ্ট ধারণা তখনই স্পষ্ট ও বোধগম্য হয়, যখন [তুমি] বাক্যে বা কথায় সেটাকে প্রকাশ করো। তাই, [তুমি] হয়তো [তোমার] লক্ষ্যগুলো ও সেগুলোতে পৌঁছানোর পন্থা কাগজে লিখে রাখতে চাইবে।’ অধিকন্তু, মধ্যবর্তী লক্ষ্যগুলো তোমার উন্নতিকে মূল্যায়ন করে দেখতে এবং কোনো দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুধাবন করে চলার সময় তোমার মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করতে পারে।

৩ স্বল্পমেয়াদি লক্ষ্যগুলো: তুমি যদি এখনও বাপ্তিস্ম না নিয়ে থাকো, তা হলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে যা করতে হবে তা বিবেচনা করো। তোমার হয়তো বাইবেলের মৌলিক শিক্ষাগুলো সম্বন্ধে আরও ভাল বোধগম্যতার প্রয়োজন। যদি তা-ই হয়, তা হলে বাইবেল শিক্ষা দেয় বইটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করাকে, উল্লেখিত সমস্ত শাস্ত্রপদ মিলিয়ে দেখাকে তোমার লক্ষ্য করে তোল। (১ তীম. ৪:১৫) এ ছাড়া, আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পুরো বাইবেল পড়ার একটা লক্ষ্য স্থাপন করো, যেমনটা বেথেলকর্মী ও গিলিয়েড ছাত্র-ছাত্রীদের করতে হয়। এরপর, প্রতিদিন বাইবেল পাঠ করার এক নিয়মিত কার্যক্রম বজায় রাখো। (গীত. ১:​২, ৩) কল্পনা করো যে, আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে এটা তোমাকে কতই না সাহায্য করবে! প্রতিবার আন্তরিক প্রার্থনাসহ বাইবেল পাঠ এবং অধ্যয়ন শুরু ও শেষ করো আর তুমি যা শেখো, সবসময় তা কাজে লাগানোর চেষ্টা করো।​—⁠যাকোব ১:২৫.

৪ তুমি যদি ইতিমধ্যেই বাপ্তাইজিত হয়ে থাকো, তা হলে তুমি আর কোন লক্ষ্যগুলোর অনুধাবন করতে পারো? তোমাকে কি প্রচার কাজের দক্ষতায় উন্নতি করতে হবে? উদাহরণস্বরূপ, তুমি কি ক্ষেত্রের পরিচর্যায় আরও দক্ষভাবে ঈশ্বরের বাক্য ব্যবহার করাকে তোমার লক্ষ্য করে তুলতে পারো? (২ তীম. ২:১৫) কীভাবে তুমি তোমার পরিচর্যাকে বৃদ্ধি করতে পারো? তোমার বয়স ও পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ স্বল্পমেয়াদি লক্ষ্যগুলো স্থাপন করো আর সেগুলো তোমাকে দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোতে পৌঁছাতে সাহায্য করবে।

৫ এক সাফল্যের কাহিনী: ১৯ বছরের টোনি যখন যিহোবার সাক্ষিদের একটা শাখা অফিস পরিদর্শন করেছিল, তখন তার মধ্যে বেথেলে সেবা করার এক আকাঙ্ক্ষা জেগে উঠেছিল। কিন্তু তার জীবনধারা স্বেচ্ছাচারিতাপূর্ণ ছিল এবং সে এমনকি তখনও যিহোবার কাছে নিজেকে উৎসর্গও করেনি। টোনি তার জীবন যিহোবার পথের সঙ্গে মিল রেখে চালানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং বাপ্তিস্মের জন্য যোগ্য হওয়াকে তার লক্ষ্য করে তুলেছিল। সেই লক্ষ্যে পৌঁছানোর পর, সে সহায়ক অগ্রগামী ও তারপর নিয়মিত অগ্রগামী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল এবং যেদিন সে তা শুরু করতে চেয়েছিল, সেই তারিখগুলো তার ক্যালেন্ডারে লিখে রেখেছিল। কিছু সময় অগ্রগামীর কাজ করার পর, তাকে যখন বেথেলে সেবা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তার আনন্দের কথা একটু কল্পনা করো!

৬ রাজ্যের বিষয়গুলোকে প্রথমে রাখার চেষ্টা করার মাধ্যমে তুমিও তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছাতে পারো। “তোমার কার্য্যের ভার” প্রার্থনার মাধ্যমে যিহোবাকে জানাও এবং সেগুলোতে পৌঁছানোর জন্য অধ্যবসায়ের সঙ্গে প্রচেষ্টা করো।​—⁠হিতো. ১৬:৩; ২১:⁠৫.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. অনেক খ্রিস্টান যুবক বা যুবতীর কোন আধ্যাত্মিক লক্ষ্যগুলো রয়েছে?

২. তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য কী তোমাকে সাহায্য করতে পারে?

৩. কয়েকটা স্বল্পমেয়াদি লক্ষ্য সম্বন্ধে উল্লেখ করো, যেগুলো একজনকে বাপ্তিস্মের জন্য যোগ্য হতে সাহায্য করতে পারে।

৪. বেথেল অথবা মিশনারি সেবা সম্বন্ধে দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে এমন একজন খ্রিস্টান, স্বল্পমেয়াদি কোন লক্ষ্যগুলো স্থাপন করতে পারে?

৫. কীভাবে স্বল্পমেয়াদি লক্ষ্যগুলো স্থাপন করা একজন ভাইকে বেথেলে সেবা করার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছিল?

৬. তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছাতে কী তোমাকে সাহায্য করতে পারে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার