ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
নীচের প্রশ্নগুলো ২০০৬ সালের ২৬শে জুন থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৬ সালের ১লা মে থেকে ২৬শে জুন পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।—পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]
বক্তৃতাদানের গুণগত মান
১. গলার স্বর ও ধ্বনির ওঠানামা বলতে কী বোঝায় এবং কেন এটা গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ১১১, বাক্সগুলো]
২. বক্তৃতা দেওয়ার সময় কীভাবে আমরা আমাদের গতিতে পরিবর্তন আনতে পারি? [be পৃষ্ঠা ১১২ অনু. ৩-৬, বাক্স]
৩. কীভাবে আমরা আমাদের বক্তৃতার বিষয়বস্তুর প্রতি উদ্দীপনা গড়ে তুলতে পারি এবং কেন এটা গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ১১৫ অনু. ১-পৃষ্ঠা ১১৬ অনু. ২, বাক্সগুলো]
৪. অন্যদেরকে শিক্ষা দেওয়ার সময়, কেন উষ্ণতা গুণটি অপরিহার্য এবং এটা প্রকাশ করতে কী আমাদের সাহায্য করতে পারে? [be পৃষ্ঠা ১১৮ অনু. ২-পৃষ্ঠা ১১৯ অনু. ৫]
৫. ভাববিনিময় করার ক্ষেত্রে অঙ্গভঙ্গি ও মৌখিক অভিব্যক্তির গুরুত্ব ব্যাখ্যা করুন। (মথি ১২:৪৮, ৪৯) [be পৃষ্ঠা ১২১, বাক্সগুলো]
১নং. বক্তৃতা
৬. মানব সিদ্ধতায় পৌঁছানোর সঙ্গে কী জড়িত? [wt-BE পৃষ্ঠা ৯৭ অনু. ১৪]
৭. ক্ষেত্রের পরিচর্যার জন্য একটা তালিকা থাকা কেন উপকারী? [wt-BE পৃষ্ঠা ১০৮ অনু. ১৪]
৮. হিতোপদেশ ১৩:১৬ পদে বলা “সতর্ক” বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করুন। [w-BE০৪ ৭/১৫ পৃষ্ঠা ২৮ অনু. ৩-৪]
৯. কীভাবে পবিত্র আত্মা এক সহায় হিসেবে কাজ করে, এবং এটা জানা আমাদের কী করতে উৎসাহ দেওয়া উচিত? (যোহন ১৪:২৫, ২৬) [be পৃষ্ঠা ১৯ অনু. ২-৩]
১০. কোন অর্থে যিশু আসেন এবং মথি ১৬:২৮ পদে উল্লিখিত ‘আসা’ বলতে যিশু কী বুঝিয়েছিলেন? [w-BE০৪ ৩/১ পৃষ্ঠা ১৬ বাক্স]
সাপ্তাহিক বাইবেল পাঠ
১১. ইয়োব ৪২:১-৬ পদে উল্লেখিত যিহোবাকে বলা ইয়োবের উত্তর থেকে আমরা কী শিখতে পারি?
১২. জাতিগণ কোন “অনর্থক বিষয়” নিয়ে ধ্যান করে? (গীত. ২:১, ২)
১৩. কোন মূলবস্তু সকল উৎপাটিত হয়? (গীত. ১১:৩)
১৪. কীভাবে একজন গর্বিত ব্যক্তি “অনেক প্রতিফল” পান? (গীত. ৩১:২৩)
১৫. গীতসংহিতা ৪০ অধ্যায় থেকে আমরা কোন সান্ত্বনা পেতে পারি, যা আমাদের পাপপূর্ণ মাংসের অসিদ্ধতা ও এই বিধিব্যবস্থার বিভিন্ন বিপদের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে? (গীত. ৪০:১, ২, ৫, ১২)