ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৬ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৯শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৬শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩রা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৬ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১৮

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জুন প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা উপস্থাপনায়, কোনো রীতিবহির্ভূত সেটিংয়ে পত্রিকাগুলো অর্পণের নমুনা দেখান।

২০ মিনিট:“আমাদের পরিচর্যা​—⁠সমবেদনাপূর্ণ এক কাজ।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

১৫ মিনিট:‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ ওপর নির্ভর করা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৩ অধ্যায়ের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা।

গান ৪৭ এবং শেষ প্রার্থনা।

১৯শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

২০ মিনিট:যথাকালে কথিত বাক্য কেমন উত্তম! ২০০৬ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১৬-১৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। বক্তৃতার ভূমিকায়, অন্যদের প্রশংসা করা সম্বন্ধে “ইতিবাচক প্রভাবগুলো” উপশিরোনামের অধীনে আলোচিত চারটে উপকারের বিষয় তুলে ধরুন। তারপর নীচের প্রশ্নগুলোর ওপর মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান: প্রশংসা পাওয়ার ব্যাপারে কে সবচেয়ে যোগ্য? কেন সহউপাসকরা উপযুক্ত প্রশংসা পাওয়ার যোগ্য? মণ্ডলীতে প্রশংসা করার কোন সুযোগগুলো আমাদের রয়েছে? পরিবারের সদস্যদের প্রশংসা করা কেন উপকারজনক এবং কীভাবে আমরা তা করতে পারি? আপনি যে-প্রশংসা পেয়েছেন তার দ্বারা আপনি কীভাবে উৎসাহ পেয়েছেন অথবা শক্তিশালী হয়েছেন?

১৫ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠প্রশংসা করে।”b একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন, যেটাতে একজন প্রকাশক মন দিয়ে গৃহকর্তার কথা শোনেন, আন্তরিকভাবে প্রশংসা করেন এবং তারপর গৃহকর্তা যা বলেছেন সেটার ওপর ভিত্তি করে একটি উপযুক্ত শাস্ত্রপদ পড়ে সেই অনুযায়ী আলোচনা চালিয়ে যান।

গান ৯৬ এবং শেষ প্রার্থনা।

২৬শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬৩

১২ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা জুলাই প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রত্যেকটা উপস্থাপনার শেষে, প্রকাশক ভাবিয়ে তোলার মতো একটা প্রশ্ন করেন, যেটার উত্তর পরের সাক্ষাতে বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে দেওয়া যেতে পারে।

১৮ মিনিট:সহবিশ্বাসীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। (হিতো. ১৮:২৪; ২৭:⁠৯) ২০০০ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২২-২৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। সত্য উপাসনার একটা আশীর্বাদ হচ্ছে এতে প্রকৃত বন্ধুবান্ধব লাভ করার সুযোগ থাকে। সভাগুলোতে, ক্ষেত্রের পরিচর্যায় এবং অন্যান্য উপলক্ষে অন্যদের সাহচর্য আমাদের প্রচুর উৎসাহ জোগায়। মণ্ডলীতে আমরা কীভাবে অন্যদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারি? “চিরস্থায়ী বন্ধুত্ব করার ছয়টা উপায়” নামক বাক্সটা পুনরালোচনা করুন এবং আমাদের ভাইবোনদের সঙ্গে আমাদের আচরণের ক্ষেত্রে কীভাবে প্রত্যেকটা বিষয় প্রয়োগ করা যেতে পারে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

১৫ মিনিট:জুলাই মাসে সুসমাচার উপস্থাপন করা। আপনার এলাকার লোকেদের কাছে কোন বিষয়গুলো সাধারণত আগ্রহজনক? অল্প কথায় এক অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা চলতি সাহিত্য অর্পণের সদ্ব্যবহার করেছে এবং সম্ভবত বাইবেল অধ্যয়ন শুরু করেছে। এরপর আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরোনো সংখ্যাগুলোতে প্রকাশিত একটা প্রস্তাবনা অথবা আপনার এলাকায় কার্যকারী বলে প্রমাণিত হয়েছে এমন কোনো উপস্থাপনা ব্যবহার করে ঘরে ঘরে সাহিত্য অর্পণের একটা নমুনা দেখান। (km-BE ১/০৫ পৃষ্ঠা ৮, অনু. ৫ দেখুন।)

গান ২০৮ এবং শেষ প্রার্থনা।

৩রা জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১১

১২ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। যদি ইতিমধ্যে না দিয়ে থাকে, তা হলে প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট:“তোমার আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে যেভাবে পৌঁছানো যায়।”c তাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলো এবং সেগুলোতে পৌঁছানোর জন্য তারা কী করছে সেই বিষয়ে মন্তব্য করার জন্য মণ্ডলীর তরুণ-তরুণীদের আমন্ত্রণ জানান। একটা বা দুটো মন্তব্যের জন্য হয়তো আগে থেকে ব্যবস্থা করা যেতে পারে।

গান ৩০ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার