ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৬ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৬ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই নতুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত এই বইটি দিয়ে একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা। জুন: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করুন। জুলাই ও আগস্ট: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে?, ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? এবং জেগে থাকুন!

▪ এপ্রিল মাসের শুরুতে, আপনার মণ্ডলীর প্রধান ভাষায়, ২০০৬ সালের জেলা সম্মেলনের ব্যাজ কার্ডগুলো সাহিত্যের সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা মণ্ডলীর প্রকাশকদের সংখ্যা অনুযায়ী কার্ডের বান্ডিলগুলো পাঠানো হবে আর প্রতিটা বান্ডিলে ২৫টা করে কার্ড থাকবে। মণ্ডলীর প্রধান ভাষা ছাড়া অন্য ভাষায় প্রয়োজন না থাকলে, এগুলোর জন্য আবেদন করার প্রয়োজন হবে না। মণ্ডলীর যদি আরও ব্যাজ কার্ডের প্রয়োজন হয়, তা হলে সেগুলোর জন্য লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) আবেদন করা উচিত।

▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার দিন। শাখা অফিসে নিয়মিত অগ্রগামীর আবেদন ফর্মগুলো পাঠানোর আগে, সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা ভাল করে দেখে নিন।

▪ কোনো কিংডম হল নির্মাণ প্রকল্পের কাজ হাত নেওয়ার আগে​—⁠তা সেটা নতুন প্রকল্প অথবা মেরামত যা-ই হোক না​—⁠প্রাচীনদের শাখা অফিসের কিংডম হল কানস্ট্রাক্‌শন ডেস্ক এর সঙ্গে যোগাযোগ করা উচিত। তাদের কাছে তথ্য রয়েছে, যা মণ্ডলীগুলোকে জমি ও নির্মাণসামগ্রী কেনার আর সেইসঙ্গে অন্যান্য বিষয়ে বুদ্ধিপূর্বক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারে।

▪ শাখা অফিসে সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বর্তমান ঠিকানা এবং টেলিফোন নম্বরের রেকর্ড রাখা আবশ্যক। যেকোনো সময়ে কোনো পরিবর্তন হলে, মণ্ডলীর পরিচর্যা কমিটির দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা (S-29) ফর্মটা পূরণ ও স্বাক্ষর করে শাখা অফিসের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। এসটিডি কোড নম্বরের যেকোনো পরিবর্তনও এর অন্তর্ভুক্ত।

▪ দয়া করে লক্ষ করুন যে, ইয়ারলি ক্যালেন্ডার অভ্‌ লিটারেচার আইটেমস অনুযায়ী, এপ্রিলই হল সমস্ত ফর্ম আবেদন করার মাস, যেগুলো লিটারেচার রিকোয়েস্ট ফর্ম-এ (S-14) উল্লেখ করা হয়েছে ও যেগুলো পরবর্তী পরিচর্যা বছরের জন্য প্রয়োজন। তাই, দয়া করে লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) এর দুই পৃষ্ঠায় উল্লেখিত সমস্ত ফর্মের জন্য আপনার বাৎসরিক চাহিদাগুলোকে দেখে নিন এবং পরের মাসের আপনাদের সাহিত্যের আবেদনের সঙ্গে সেগুলোর জন্য আবেদন করুন। লক্ষ করা গিয়েছে যে, প্রায়ই মণ্ডলীগুলো একটা অথবা দুটো ফর্ম তাড়াতাড়ি চেয়ে পাঠানোর জন্য আবেদন করে থাকে। সাহিত্যের আবেদনের সঙ্গে পরিচর্যা ফর্মগুলোর আবেদন করা উচিত কারণ তা খরচ কমাবে ও সময় বাঁচাবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার