ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৬ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৬ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৬ সালের ২৪শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৬ সালের ৬ই মার্চ থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. শিক্ষা দেওয়ার সময়, কেন আমাদের প্রত্যেকটা ধারণার পরিবর্তনে থামা উচিত কিন্তু তা করার ক্ষেত্রে কী আমাদের বাধা দিতে পারে? [be পৃষ্ঠা ৯৮ অনু. ২-৩]

২. অন্যদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় থামা কেন গুরুত্বপূর্ণ? [be পৃষ্ঠা ৯৯ অনু. ৫-পৃষ্ঠা ১০০ অনু. ৪]

৩. কোনো বক্তৃতা দেওয়ার সময় অর্থের ওপর জোর দেওয়া কেন গুরুত্বপূর্ণ আর কীভাবে আমরা অর্থের ওপর জোর দেওয়ার দক্ষতা অর্জন করতে পারি? [be পৃষ্ঠা ১০১ অনু. ১-৫, বাক্স]

৪. জনসাধারণ্যে পাঠ করার সময় কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, আমাদের বিষয়বস্তুর মূল ধারণাগুলোর ওপর জোর দেওয়া হয়েছে কি না? [be পৃষ্ঠা ১০৫ অনু. ১-৬]

৫. শিক্ষা দেওয়ার সময় কেন গলার উপযুক্ত আওয়াজ গুরুত্বপূর্ণ আর আমরা কতটা আওয়াজ ব্যবহার করব, তা কীভাবে নির্ধারণ করতে পারি? [be পৃষ্ঠা ১০৭-৮]

১নং বক্তৃতা

৬. বিশ্বস্ত অভিষিক্ত খ্রিস্টানদের কখন পুনরুত্থান হয়? [wt-BE পৃষ্ঠা ৮৪ অনু. ১০]

৭. শলোমন যখন বলেছিলেন যে, “সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র,” তখন তিনি কোন বিষয়ে বর্ণনা করছিলেন? (উপ. ২:১১) [w-BE০৪ ১০/১৫ পৃষ্ঠা ৪ অনু. ৩-৪]

৮. কীভাবে আমরা ঈশ্বরের জন্য ভালবাসা গড়ে তুলতে পারি? (মার্ক ১২:৩০) [w-BE০৪ ৩/১ পৃষ্ঠা ১৯-২১]

৯. আধ্যাত্মিক মূল্যবোধগুলো এবং বস্তুবাদিতার মধ্যে কোন পার্থক্য করা যেতে পারে? [w-BE০৪ ১০/১৫ পৃষ্ঠা ৫-৭]

১০. কী আমাদের কোনো বিক্ষেপ ছাড়াই সভা ও সম্মেলনগুলোতে মনোযোগ দিয়ে শুনতে সাহায্য করতে পারে? [be পৃষ্ঠা ১৫-১৬]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. কেন হামনের মুখ আচ্ছাদিত করা হয়েছিল? (ইষ্টের ৭:⁠৮)

১২. কোন ধরনের আত্মা ইলীফসের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল? (ইয়োব ৪:​১৫, ১৬) [w-BE০৫ ৯/১৫ পৃষ্ঠা ২৬ অনু. ২]

১৩. ইয়োব ৭:​৯, ১০ এবং ইয়োব ১০:২১ পদে লিপিবদ্ধ ইয়োবের বিবৃতি কি নির্দেশ করে যে, তিনি পুনরুত্থানে বিশ্বাস করতেন না?

১৪. “আমি দন্তের চর্ম্মাবশিষ্ট হইয়া বাঁচিয়া আছি,” এই অভিব্যক্তির দ্বারা ইয়োব হয়তো কী বুঝিয়েছেন? (ইয়োব ১৯:২০)

১৫. “আমি আপন সিদ্ধতা [“নীতিনিষ্ঠা,” NW] ত্যাগ করিব না,” এই কথা বলার দ্বারা ইয়োব কী বোঝাতে চেয়েছিলেন আর এর থেকে আমরা কী শিখতে পারি? (ইয়োব ২৭:⁠৫)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার