ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৬ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৭ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৪শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ১লা মে থেকে যে-সপ্তাহ শুরু
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৬ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

নোট: আমাদের রাজ্যের পরিচর্যা আসন্ন মাসগুলোতে প্রতি সপ্তাহের জন্য একটা পরিচর্যা সভার তালিকা করবে। মণ্ডলীগুলো “মুক্তি সন্নিকট!” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রয়োজন মতো রদবদল করে নিতে পারে। সম্মেলনে যোগ দেওয়ার আগে, যেখানে উপযুক্ত সেখানে আগের সপ্তাহের পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে স্থানীয়ভাবে প্রযোজ্য পরামর্শ এবং অনুস্মারকগুলো পুনরালোচনা করুন। আপনার সম্মেলন হওয়ার দুএক মাস পরে, সম্মেলনের মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করার জন্য পরিচর্যা সভায় (সম্ভবত স্থানীয় প্রয়োজনের অংশটা ব্যবহার করে) ১৫ থেকে ২০ মিনিট আলাদা করে রাখুন। এটা যেন পুরো সম্মেলন কার্যক্রমের পুনরালোচনা না হয়। বরং, সেই অংশগুলো তুলে ধরুন, যেগুলো ক্ষেত্রের পরিচর্যা কাজের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। শ্রোতারা তাদের পরিচর্যায় কীভাবে সেই তথ্য প্রয়োগ করছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানান।

১০ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৯

১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একটা নমুনায়, প্রকাশককে এমন একজন গৃহকর্তার কাছে বাইবেল শিক্ষা দেয় বইটিও অর্পণ করতে বলুন, যিনি বাইবেলের বার্তার প্রতি বিশেষ আগ্রহ দেখান।

১৫ মিনিট:“যেভাবে উদ্যোগ বজায় রাখা যায়।”a ২০০২ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ পত্রিকার ১৪ পৃষ্ঠার ১৩ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

২০ মিনিট:“আপনি কি আপনার তালিকাকে খাপ খাইয়ে নিতে পারেন?”b বিষয়বস্তুটি স্থানীয়ভাবে প্রয়োগ করুন। মণ্ডলী সন্ধ্যাবেলায় সাক্ষ্যদানের জন্য কোনো ব্যবস্থা করে থাকলে, তা উল্লেখ করুন।

গান ১৩ এবং শেষ প্রার্থনা।

১৭ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০৪

১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতার জন্য স্থানীয় ব্যবস্থাদির ওপর জোর দিন। স্মরণার্থ সভায় উপস্থিত হয়েছে এমন ব্যক্তিদের, বাইবেল ছাত্র-ছাত্রী এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রহরীদুর্গ পত্রিকার ১লা এপ্রিল সংখ্যার শেষ পৃষ্ঠা ক্রমাগত ব্যবহার করার জন্য সকলকে উৎসাহ দিন। প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা ব্যবহার করে জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতার জন্য লোকেদেরকে আমন্ত্রণ জানানোর দুটো অথবা তিনটে অভিজ্ঞতার কথা সংক্ষেপে বলুন।

১২ মিনিট:স্থানীয় প্রয়োজন।

১৮ মিনিট:“দরজায় দাঁড়িয়ে ও টেলিফোনে উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করুন।”c দরজায় দাঁড়িয়ে করা অধ্যয়নকে গৃহ অধ্যয়নে পরিণত করার জন্য একজন প্রকাশক কী বলতে পারেন, সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত নমুনা দেখান।

গান ১৬২ এবং শেষ প্রার্থনা।

২৪শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬৬

১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। মে মাসে আমরা ক্রমাগত প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা তুলে ধরব। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা মে প্রহরীদুর্গ এবং এপ্রিল - জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। নমুনাগুলোর পর, সেই সংখ্যাগুলোর অন্যান্য প্রবন্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করান, যেগুলো হয়তো স্থানীয় এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হতে পারে।

৩০ মিনিট:“যিহোবার অপেক্ষা করুন।”d মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। মণ্ডলীকে যে-সম্মেলনে যাওয়ার জন্য বলা হয়েছে, সেই সম্মেলনের কথা উল্লেখ করুন। সম্মেলন শহরে থাকার সময়, সবসময় সম্মেলনের ব্যাজ কার্ড পরে থাকা কীভাবে সাক্ষ্যদানের সুযোগ করে দিতে পারে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সুযোগগুলোর সদ্ব্যবহার করতে এবং কোনো আগ্রহ দেখা গেলে তার রিপোর্ট করার জন্য দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্ম ব্যবহার করতে শ্রোতাদের উৎসাহ দিন।

গান ১৯১ এবং শেষ প্রার্থনা।

১লা মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১১

৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। “আপনি কি ছাত্রকে তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জিজ্ঞেস করেছেন?” ৬ পৃষ্ঠায় দেওয়া বাক্সটি আলোচনা করুন।

১০ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠কার্যকারীভাবে চোখের দিকে তাকিয়ে।”e একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন যেটাতে দেখানো হচ্ছে যে, একজন প্রকাশক প্রকাশ্য পরিবেশে একজন ব্যক্তির দিকে তাকিয়ে কথাবার্তা বলতে শুরু করেন এবং তারপর সাক্ষ্যদান করেন।

১৫ মিনিট:যিহোবার কাজ নিয়ে ধ্যান করুন। (গীত. ৭৭:১২) ২০০৬ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে তুলে ধরা বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। পরিচালক গোষ্ঠীর কাছ থেকে পাওয়া চিঠির উৎসাহজনক বিষয়গুলো আলোচনা করুন।

১৫ মিনিট:“‘মুক্তি সন্নিকট!’ জেলা সম্মেলন সম্বন্ধে ঘোষণা করার জন্য পৃথিবীব্যাপী অভিযান।”f সমস্ত অনুচ্ছেদ পড়ার ব্যাপারে নিশ্চিত হোন।

গান ৮২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

f এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার