পরিচর্যা সভার তালিকা
১৩ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪১
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই মার্চ প্রহরীদুর্গ এবং জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রহরীদুর্গ পত্রিকার উপস্থাপনার শেষে, প্রকাশকের পত্রিকাটির শেষ পৃষ্ঠা ব্যবহার করে গৃহকর্তাকে স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত। এ ছাড়া, আগ্রহী ব্যক্তিদের স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে কীভাবে ছাপানো আমন্ত্রণপত্র ব্যবহার করতে হয় সেটাও দেখান।
১৫ মিনিট:“মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন।”a স্মরণার্থ সভায় আসার জন্য লোকেদের আমন্ত্রণ জানানোর সময় কীভাবে আমরা বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২০৬-৮ পৃষ্ঠা ব্যবহার করতে পারি, এর পরের অংশটি এই বিষয়ে আরও আলোচনা করবে।
২০ মিনিট:প্রভুর সান্ধ্যভোজ—যে-উদ্যাপন ঈশ্বরকে সম্মানিত করে। বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২০৬-৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে প্রশ্নোত্তর আলোচনা। এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে দেখান যে, কীভাবে প্রথম অনুচ্ছেদটি পড়ার দ্বারা গৃহকর্তাকে এই বিষয়টার সঙ্গে পরিচয় করানো যেতে পারে। তারপর অনুচ্ছেদগুলো না পড়েই শ্রোতাদের নীচের প্রশ্নগুলোর উত্তর দিতে আমন্ত্রণ জানান: (অনু. ২) কখন যিশু তাঁর মৃত্যুর স্মরণার্থ উদ্যাপন প্রবর্তন করেছিলেন? (অনু. ৩) কতবার প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপন করা উচিত? (অনু. ৪) স্মরণার্থ উদ্যাপন সম্বন্ধে বাইবেল কীভাবে বর্ণনা করে? (অনু. ৫) কীভাবে আমরা জানতে পারি যে, যিশু রুটিকে আক্ষরিকভাবে তাঁর মাংসে ও দ্রাক্ষারসকে তাঁর রক্তে পরিণত করেননি? (অনু. ৬) তাড়িশূন্য রুটি কী চিত্রিত করে? (অনু. ৭) লাল দ্রাক্ষারস কোন বিষয়কে প্রতিনিধিত্ব করে? (অনু. ৮) শুধুমাত্র কাদের এই রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করা উচিত? (অনু. ৯) প্রত্যেক বছর কোন সময় স্মরণার্থ পালন করা হয় এবং কেন আমাদের এতে উপস্থিত হওয়া উচিত? সময় থাকলে, মুখ্য শাস্ত্রপদগুলো আলোচনা করুন। বাইবেল ছাত্রসহ যাদের তারা স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানায়, তাদের কাছে অনুচ্ছেদগুলো পড়ে, মূল বিষয়গুলো আলোচনা করে এবং এই অংশে যেমন দেওয়া হয়েছে, এমন সহজ প্রশ্নগুলো ব্যবহার করে এই তথ্যটি আলোচনা করতে সকলকে উৎসাহ দিন।
গান ১৩৪ এবং শেষ প্রার্থনা।
২০শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। “স্মরণার্থ সভার জন্য মনে রাখার বিষয়গুলো” নামক বাক্স থেকে মূল বিষয়গুলো পুনরালোচনা করুন।
২৩ মিনিট:ঈশ্বরের ব্যবস্থায় খ্রিস্টের ভূমিকা। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ১০-১৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। “খ্রিস্টের ভূমিকা কী” এই উপশিরোনামের নীচে দেওয়া প্রথম দুটো অনুচ্ছেদ আলোচনা করার সময়, স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র ব্যবহার করার কিছু পরামর্শ দেওয়ার ও নমুনা দেখানোর জন্য তিন-চার মিনিট সময় নিন। ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদে দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন।
১২ মিনিট:প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করার দ্বারা শক্তিশালী হওয়া। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৬ পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং নমুনা। একটা পরিবারকে নিয়ে নমুনা দেখানোর ব্যবস্থা করুন, যারা আজকের শাস্ত্রপদ ও মন্তব্যগুলো বিবেচনা করছে।
গান ১০৩ এবং শেষ প্রার্থনা।
২৭শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৪
১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মার্চ মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। হিসাবের রিপোর্ট ও দানের স্বীকৃতি পড়ুন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা এপ্রিল প্রহরীদুর্গ এবং এপ্রিল থেকে জুন সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। সচেতন থাক! পত্রিকার উপস্থাপনার শেষে, প্রকাশকের পত্রিকাটির শেষ পৃষ্ঠা ব্যবহার করে গৃহকর্তাকে স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত। এ ছাড়া, আগ্রহী ব্যক্তিদের স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে কীভাবে ছাপানো আমন্ত্রণপত্র ব্যবহার করতে হয় সেটাও দেখান।
১০ মিনিট:ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন? ২০০৬ সালের ১লা এপ্রিল, প্রহরীদুর্গ পত্রিকার শেষ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও নমুনা। জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতায় লোকেদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করুন। প্রত্যেক বাইবেল ছাত্র ও সেইসঙ্গে তার পরিবারের সদস্যদের যারা হয়তো বাইবেল অধ্যয়নে বসে না তাদের আমন্ত্রণ জানাতে ভুলবেন না। সমস্ত পরিচিত আগ্রহী ব্যক্তি ও ক্ষেত্রের পরিচর্যায় অন্য যাদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের সবাইকে এই বিশেষ আমন্ত্রণপত্র দেওয়া উচিত। যে-ব্যক্তি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বা সভাগুলোতে আসা বন্ধ করে দিয়েছেন তাকে আমন্ত্রণ জানানোর সময়, কীভাবে ১লা এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকা ব্যবহার করা যায়, সেই বিষয়ে নমুনা দেখান।
২০মিনিট:স্থানীয় অভিজ্ঞতাগুলো। মার্চ মাসে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করতে গিয়ে যে-অভিজ্ঞতাগুলো হয়েছে, সেগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। যে-বাইবেল অধ্যয়নগুলো শুরু হয়েছে সেগুলো সম্পর্কে বলুন। একটা বা দুটো উল্লেখযোগ্য অভিজ্ঞতা হয়তো পুনরায় অভিনয় করে দেখানো যেতে পারে।
গান ১৭০ এবং শেষ প্রার্থনা।
৩রা এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৯৯
১৫ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। “বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির অধ্যয়ন উপভোগ করুন” প্রবন্ধটি সংক্ষেপে পুনরালোচনা করুন, যেটি ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠায় পাওয়া যায়। বাইবেল শিক্ষা দেয় বইটির অধ্যয়ন তালিকার ওপর মনোযোগ আকর্ষণ করুন। এ ছাড়া, আগ্রহী ব্যক্তিদের স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানাতে কীভাবে ছাপানো আমন্ত্রণপত্র ব্যবহার করতে হয়ে সেটাও দেখান।
১০ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০মিনিট:“নম্র ব্যক্তিদের ঈশ্বরের পথে চলতে শিক্ষা দিন।”b ২০০৪ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ১৬ পৃষ্ঠার ৯ অনুচ্ছেদ থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
গান ৯৩ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।