ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৫ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২১শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৮শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৫ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২০

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (আপনার এলাকায় যদি উপযুক্ত হয়) কীভাবে ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর - ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। “আমি ধর্ম সম্বন্ধে আগ্রহী নই” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার এক ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৬-১৭ পৃষ্ঠা দেখুন।

১৫ মিনিট: দান যা ঈশ্বরের হৃদয়কে আনন্দিত করে। ২০০৫ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৬-৩০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

২০ মিনিট: “যিহোবার গৌরব প্রচার করুন।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, উত্তম আচারব্যবহার কীভাবে সাক্ষ্যদানের এক পথ খুলে দিতে পারে, তা দেখাতে সংক্ষেপে সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ২৪ এবং শেষ প্রার্থনা।

২১শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪০

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

২০ মিনিট: যিহোবাকে আপনার ঈশ্বর করা। ২০০৫ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ২৫-৮ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। অব্রাহাম, দায়ূদ ও এলিয়র উদাহরণ থেকে আমরা যে-শিক্ষাগুলো পেতে পারি, সেগুলোর ব্যবহারিক প্রয়োগ দেখান।

১৫ মিনিট: “ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠পর্যবেক্ষণ করে।”b একজন প্রকাশকের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন যেটাতে এমন কিছু লক্ষ করা যায়, যা গৃহকর্তার আগ্রহকে প্রকাশ করে আর তারপর তিনি তার মন্তব্যগুলোকে সেইমতো উপযোগী করে তোলেন।

গান ৬৭ এবং শেষ প্রার্থনা।

২৮শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। প্রকাশকদের নভেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর - ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। দান দেওয়ার ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করার বিষয়টা অন্তর্ভুক্ত করুন।

১৫ মিনিট: “কীভাবে আমরা সাহায্য করতে পারি?” এক বক্তৃতা। চরম অসুবিধার মধ্যে সহবিশ্বাসীদের জন্য ত্রাণসামগ্রী জোগানোর জন্য যিহোবার দাসেরা যে-প্রচেষ্টা করেছে তার কয়েকটার উদাহরণ দিন (২০০৩ সালের ৮ই আগস্ট সচেতন থাক! (ইংরেজি) সংখ্যার ১০-১৫ পৃষ্ঠা; ২০০২ সালের ২২শে নভেম্বর (ইংরেজি) সংখ্যার ১৯-২৪ পৃষ্ঠা; এবং ২০০১ সালের ২২শে অক্টোবর সংখ্যার (ইংরেজি) ২৩-৭ পৃষ্ঠা দেখুন। এ ছাড়া, অন্যান্য উৎসও ব্যবহার করা যেতে পারে।) এরপর আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার প্রবন্ধটি থেকে মুখ্য বিষয়গুলো আলোচনা করুন। জোর দিয়ে বলুন যে, কেউ যদি মানবিকতার এবং ত্রাণ সহায়তার জন্য দান দিতে ইচ্ছুক থাকে, তা হলে তারা যেন শিক্ষামূলক কাজের জন্য অর্থদান করার দ্বারা তা করে।

১৮ মিনিট: ডিসেম্বর মাসে সুসমাচার উপস্থাপন করা। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। পাঁচ মিনিটের এক প্রারম্ভিক বক্তৃতা দিয়ে ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া “নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়” নামক প্রবন্ধ থেকে নীচের বিষয়গুলো সংক্ষেপে পুনরালোচনা করুন: (১) আমরা যদি উপস্থাপনাগুলোকে আমাদের নিজের ভাষায় তুলে ধরি, তা হলে সাধারণত আমরা আরও বেশি কার্যকারী হব। (২) আমাদের অবশ্যই উত্তম বিচারবুদ্ধি প্রয়োগ করতে হবে এবং আমাদের উপস্থাপনাগুলোকে সেই অনুসারে উপযোগী করে নিতে হবে, যা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য। (৩) আমাদের লোকেদের পটভূমি ও চিন্তাধারাকে বিবেচনা করা দরকার। (৪) যে-প্রবন্ধ অথবা অধ্যায়টি আমরা তুলে ধরার পরিকল্পনা করি এবং আগ্রহ জাগিয়ে তোলার মতো যে-বিষয়গুলো আমরা খুঁজি, সেগুলো আমাদের মনোযোগপূর্বক পড়া উচিত। (৫) নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে ব্যবহার করার জন্য আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। এরপর ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ উপস্থাপন করার সময়, কীভাবে সেই বিষয়গুলো প্রয়োগ করা যায় তা আলোচনা করুন। আপনি হয়তো ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে অথবা অন্যান্য উপস্থাপনা ব্যবহার করতে পারেন, যেগুলো স্থানীয়ভাবে কার্যকর। একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা দেখান।

গান ১২৩ এবং শেষ প্রার্থনা।

৫ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩৮

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০: মিনিট: “আমাদের পরিচর্যা যা সম্পাদন করে।”c ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ২০০৪ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ৩২ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

গান ২৬ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার