ঘোষণাবলি
▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে চান ব্রোশারটি অর্পণ করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জ্ঞান বই অথবা আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্ট অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা মণ্ডলীতে যদি মজুত থাকে, তা হলে বিকল্প অর্পণ হিসেবে, আমার বাইবেলের গল্পের বই অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করুন। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই যা হলুদ বর্ণের বা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। গৃহকর্তারা যদি যে-বই অর্পণ করা হচ্ছে তা গ্রহণ না করে, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন।
▪ যেহেতু অক্টোবর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।
▪ এই সংখ্যায় আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল, “২০০৬ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর ২০০৬ সাল জুড়ে এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।