ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০৫ পৃষ্ঠা ৭
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০৫ পৃষ্ঠা ৭

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৫ সালের ৩১শে অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৫ সালের ৫ই সেপ্টেম্বর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. কোন বিষয়টা একজন বক্তার ক্ষেত্রে উদ্যম জাগিয়ে তুলবে? [sg পৃষ্ঠা ১৬৩ অনু. ১]

২. আপনার বক্তৃতাদানের সময় কীভাবে উদ্যম প্রকাশ পাওয়া উচিত? [sg পৃষ্ঠা ১৬৩ অনু. ২]

৩. একটা দৃষ্টান্তের প্রয়োগ কেন স্পষ্ট করে দিতে হবে? [sg পৃষ্ঠা ১৬৯ অনু. ১০]

৪. দৃষ্টান্তগুলো যেন আপনার শ্রোতাদের কাছে আবেদনময় হয়, সেজন্য সেগুলো কোথা থেকে নিতে হবে? [sg পৃষ্ঠা ১৭০ অনু. ১৭]

৫. ক্ষেত্রের পরিচর্যায় “অবশিষ্টাংশ,” “আরও মেষ” এবং ‘হর্‌মাগিদোনের’ মতো অভিব্যক্তিগুলো ব্যবহারের সময় কেন আমাদের সংক্ষেপে ব্যাখ্যা করার জন্য সময় করে নিতে হবে? [sg পৃষ্ঠা ১৭২ অনু. ৪]

১নং বক্তৃতা

৬. যিহোবাকে ‘[“আন্তরিকভাবে,” NW] অন্বেষণ করিবার’ অর্থ কী আর কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা তা করি? (ইব্রীয় ১১:⁠৬) [w-BE০৩ ৮/১৫ পৃষ্ঠা ২৫ অনু. ২; পৃষ্ঠা ২৬ অনু. ২-৩; পৃষ্ঠা ২৭ অনু. ২]

৭. “নিরাময় বাক্য সমূহের আদর্শ” কী আর প্রাচীনরা কীভাবে দেখাতে পারে যে, তারা সেটা ধরে রাখে? (২ তীম. ১:​১৩, ১৪) [w-BE০৩ ১/১ পৃষ্ঠা ২৯ অনু. ৩–পৃষ্ঠা ৩০ অনু. ১]

৮. মণ্ডলীতে অল্পবয়স্করা ও সেইসঙ্গে প্রাপ্তবয়স্করা কীভাবে একে অপরের প্রতি আগ্রহ দেখাতে পারে? (হিতো. ২২:৬; ফিলি. ২:⁠৪) [w-BE০৩ ৬/১৫ পৃষ্ঠা ২১-২ অনু. ১৫-১৭]

৯. কীভাবে আমরা সত্যের ঈশ্বরকে অনুকরণ করতে পারি? (সখ. ৮:১৬; রোমীয় ২:​২১, ২২; ইফি. ৪:২৫) [w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ১৫-১৬ অনু. ৮-১১]

১০. চাকরি হারানোর মতো সমস্যার মুখোমুখি হলে একজন খ্রিস্টান হয়তো কী করতে চাইতে পারেন? [w-BE০৩ ৯/১ পৃষ্ঠা ১৩-১৫ অনু. ৩-৯]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. দ্বিতীয় রাজাবলি ১৩:২১ পদ কি ধর্মীয় স্মৃতিচিহ্নগুলোর প্রতি সম্মান দেখানোকে সমর্থন করে?

১২. হিষ্কিয় কি মিশরের সঙ্গে কোনো সন্ধি করেছিলেন? (২ রাজা. ১৮:​১৯-২১, ২৫)

১৩. যদিও অশূরীয়দের বর্ষপঞ্জি নির্দিষ্টভাবে সন্‌হেরীবকে যে যিহোবা অস্বাভাবিকভাবে পরাজিত করেছিলেন, সেটার কথা উল্লেখ করে না কিন্তু সেই বিবরণে যা বলা হয়েছে, তাতে আপনি কোন আগ্রহজনক বিষয় খুঁজে পান? (২ রাজা. ১৯:​৩৫, ৩৬)

১৪. শল্টীয়েলের পিতা কে ছিলেন? (১ বংশা. ৩:​১৬-১৮)

১৫. রাজা শৌলের সময়ে রূবেণীয়, গাদীয় এবং মনঃশির অর্ধবংশ কীভাবে ঈশ্বরের সমস্ত দাসের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছিল? (১ বংশা. ৫:​১৮-২২)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার