পরিচর্যা সভার তালিকা
১২ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) কীভাবে ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। একটা নমুনা একজন প্রাচীনকে ও অন্যটা একজন যুবক বা যুবতীকে দেখাতে বলুন। প্রতিটা নমুনার পর, উপস্থাপনার কিছু ব্যবহারিক দিক তুলে ধরুন।
২০ মিনিট: “বিজ্ঞতার সঙ্গে আপনার সময় ব্যবহার করুন।”a শ্রোতারা কীভাবে প্রতিদিন বাইবেল পড়ার জন্য সময় আলাদা করে রাখে, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান। আধ্যাত্মিক কাজকর্মের তালিকা করতে, পরিবারগুলোকে ও ব্যক্তিবিশেষদের ২০০৫ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট ব্যবহার করতে উৎসাহিত করুন।
১৫ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা।”b ইনসার্টের ১ম ও ২য় ভাগের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। সেইসঙ্গে ২০০৪ সালের আগস্ট মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠা আলোচনা করা যেতে পারে। প্রতিবার বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় ভালভাবে প্রস্তুতি নেওয়া কেন গুরুত্বপূর্ণ? এর সঙ্গে কী জড়িত? আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া পরামর্শগুলোকে শ্রোতারা কীভাবে কাজে লাগিয়েছে সেই বিষয়ে বলার জন্য তাদের আমন্ত্রণ জানান। ইনসার্টের প্রথম পৃষ্ঠার ওপরে দেওয়া বাক্সটির ওপর মন্তব্য করে শেষ করুন।
গান ১১০ এবং শেষ প্রার্থনা।
১৯শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬৮
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। শাখার চিঠির মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করুন, যেটা আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার সামনের পৃষ্ঠায় রয়েছে।
২০ মিনিট: গত বছরে আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যায় যে-উৎসাহজনক কাজগুলো সম্পাদন করা হয়েছে, সেগুলোর ওপর আলোকপাত করে পরিচর্যা অধ্যক্ষ গত পরিচর্যা বছরের কাজকর্ম পুনরালোচনা করবেন। যথোপযুক্ত প্রশংসা করুন। আগামী বছরে যে-ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন, তার একটা বা দুটোর বিষয়ে উল্লেখ করুন। অগ্রগামীদের কাজের ওপর মন্তব্য করুন, তাদের উদ্যোগী কাজের জন্য তাদের প্রশংসা করুন। নিষ্ক্রিয় ব্যক্তিদের সাহায্য করার প্রচেষ্টা থেকে যে-উত্তম ফলগুলো পাওয়া গিয়েছে সেগুলো বর্ণনা করুন।
১৫ মিনিট: “এক জন অন্যকে গেঁথে তুলুন।”c অন্যদের প্রেমময় চিন্তা থেকে শ্রোতারা কীভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান।
গান ১৯৯ এবং শেষ প্রার্থনা।
২৬শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১২২
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট: পত্রিকাগুলোর দ্বারা সুসমাচার জানানো। অক্টোবর মাসে আমরা প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা অর্পণ করব। বক্তৃতার ভূমিকায়, ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ৩-৬ অনুচ্ছেদ থেকে নীচে দেওয়া পরামর্শগুলো আলোচনা করুন: (১) একটা সেট হিসেবে পত্রিকাগুলোকে অর্পণ করুন। (২) প্রত্যেক সপ্তাহে একদিন পত্রিকা বিতরণে অংশ গ্রহণ করার তালিকা করুন। (৩) পত্রিকা অর্পণ করার বিষয়ে প্রত্যেক মাসে একটা ব্যক্তিগত লক্ষ্য স্থাপন করুন। (৪) পত্রিকাগুলো অপর্ণ করার জন্য প্রত্যেকটা উপযুক্ত সুযোগের সদ্ব্যবহার করুন। (৫) পুরনো সংখ্যাগুলোর সদ্ব্যবহার করুন। এই পরামর্শগুলোকে স্থানীয়ভাবে প্রয়োগ করুন। এরপর ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা অক্টোবর প্রহরীদুর্গ এবং অক্টোবর - ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনাও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া, অন্যান্য এমন প্রবন্ধের প্রতি মনোযোগ আকর্ষণ করান, যেগুলো হয়তো আপনার স্থানীয় এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হতে পারে এবং এমন একটা উপস্থাপনার নমুনা দেখান যেটা সেই প্রবন্ধগুলোর একটাকে তুলে ধরে। প্রতিটা নমুনার পর, উপস্থাপনার কিছু ব্যবহারিক দিক তুলে ধরুন।
গান ৩ এবং শেষ প্রার্থনা।
৩রা অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫৪
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
২০ মিনিট: “অন্যদেরকে ‘অন্তঃকরণের সহিত আজ্ঞাবহ’ হতে সাহায্য করুন।”d সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান।
২০ মিনিট: যিহোবার হৃদয়কে আনন্দিত করা। (হিতো. ২৭:১১) অনেক বছর ধরে বিশ্বস্ত রয়েছেন যিহোবার এইরকম দুই কিংবা তিন জন দাসের সাক্ষাৎকার নিন। যিহোবার প্রতি তাদের বাধ্যতা বজায় রাখতে সাহায্য করেছে এমন দুএকটা বিষয়ের কথা বলার জন্য প্রত্যেককে আমন্ত্রণ জানান। তারা হয়তো যে-বিষয়গুলো উল্লেখ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে অধ্যবসায়ী ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন, নিয়মিত সভায় উপস্থিতি, অন্যান্য অনুগত ব্যক্তির সঙ্গে মেলামেশা, সর্বান্তঃকরণে ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ, আন্তরিক প্রার্থনা এবং ক্ষতিকর আমোদপ্রমোদ এড়িয়ে চলা। তারা বাধ্যতার কোন পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছিল এবং কীভাবে তারা সফলতার সঙ্গে সেগুলোর মোকাবিলা করেছিল? তাদের বাধ্যতার জন্য তারা কীভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছে?
গান ১৭০ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।