বাক্যবিহীন এক সাক্ষ্য
১ কোনো রব ছাড়াই যিহোবার ভৌত সৃষ্টি তাঁর অদৃশ্য গুণাবলি সম্বন্ধে অনেক কিছু বলে। (গীত. ১৯:১-৩; রোমীয় ১:২০) একইভাবে আমাদের উত্তম আচরণ, খ্রিস্টীয় গুণাবলি এবং মার্জিত বেশভূষা বাক্যবিহীন এক সাক্ষ্য দেয়। (১ পিতর ২:১২; ৩:১-৪) আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা হওয়া উচিত, আমাদের আচরণের দ্বারা ‘সর্ব্ববিষয়ে আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা ভূষিত’ করা।—তীত ২:১০.
২ অসিদ্ধ মানুষের পক্ষে কীভাবে বাইবেলের শিক্ষাগুলোকে আরও সৌন্দর্যময় করে তোলা সম্ভব? একমাত্র ঈশ্বরের বাক্যের নির্দেশনা এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তা করা সম্ভব। (গীত. ১১৯:১০৫; ১৪৩:১০) ঈশ্বরের বাক্য “জীবন্ত ও কার্য্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ।” (ইব্রীয় ৪:১২) এটা আমাদের অন্তরের অন্তঃস্থলে গিয়ে পৌঁছায় এবং নতুন মনুষ্য বা ব্যক্তিত্ব পরিধান করতে সমর্থ করে। (কলসীয় ৩:৯, ১০) পবিত্র আত্মা আমাদের মধ্যে কাঙ্ক্ষিত গুণাবলি উৎপন্ন করে যেমন দয়া (NW), মঙ্গলভাব, মৃদুতা এবং ইন্দ্রিয়দমন। (গালাতীয় ৫:২২, ২৩) আমরা প্রত্যেকে কি আলাদা আলাদাভাবে ঈশ্বরের বাক্য এবং আত্মাকে আমাদের জীবনে প্রভাব ফেলতে দিই?—ইফি. ৪:৩০; ১ থিষল. ২:১৩.
৩ অন্যেরা লক্ষ করে: আমরা যখন যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করি এবং তাঁর গুণাবলি প্রতিফলিত করার আপ্রাণ চেষ্টা করি, তখন অন্যেরা তা লক্ষ করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির কথা চিন্তা করুন, যিনি বেঁটে ছিলেন বলে তার সহকর্মীরা তাকে উপহাস করত। একজন বোন, যিনি একই অফিসে কাজ করতেন, সবসময় তার সঙ্গে মর্যাদা এবং সম্মানপূর্বক আচরণ করতেন। এটা সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে পরিচালিত করেছিল যে, কেন তিনি এত আলাদা। বোন ব্যাখ্যা করেছিলেন যে, তার সম্মানজনক আচরণের কারণ হল তিনি বাইবেলের নীতিগুলো জীবনে কাজে লাগিয়ে থাকেন। এ ছাড়া, তিনি তাকে রাজ্যের অপূর্ব আশা সম্বন্ধেও জানিয়েছিলেন। সেই ব্যক্তি বাইবেল অধ্যয়ন করতে শুরু করেন এবং অবশেষে বাপ্তিস্ম নেন। তিনি যখন তার নিজের দেশে ফিরে যান, তখন তার আত্মীয়স্বজন তার উত্তম আচরণ দেখে অনেক প্রভাবিত হয় এবং তাদের মধ্যে কেউ কেউ সত্যকে গ্রহণ করে।
৪ কর্মক্ষেত্রে, স্কুলে অথবা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আমাদের উত্তম আচরণের মাধ্যমে আর সেইসঙ্গে আমাদের সাক্ষ্যদানের কারণে অন্যেরা ঈশ্বরের গৌরব করতে পরিচালিত হয়।—মথি ৫:১৬.