ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৫ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৫ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: জ্ঞান বই ব্যবহার করা হবে। গৃহকর্তারা যদি বইটি না নেয়, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি তুলে ধরুন। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি অর্পণ করুন। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে চান ব্রোশারটি অর্পণ করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জ্ঞান বই অথবা আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্ট অর্পণ করুন।

▪ যেহেতু অক্টোবর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।

▪ আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার ৫ ও ৬ পৃষ্ঠা, ২০০৬ সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলন এবং বিশেষ সম্মেলন দিন কার্যক্রম এর সঙ্গে সম্পর্যুক্ত বিষয়গুলোতে ব্যবহারের জন্য রেখে দেওয়া উচিত।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা সেপ্টেম্বর বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি আলাদা হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। হিসাব নিরীক্ষা(গুলো) করা শেষ হলে, সেটা মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর ঘোষণা করা উচিত।

▪ মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, প্রেরকের ঠিকানা হিসেবে শাখা অফিসের ঠিকানাকে কখনো ব্যক্তিগত কোনো চিঠিপত্র আদানপ্রদানের জন্য ব্যবহার করা উচিত নয়। এর অন্তর্ভুক্ত সেই সমস্ত চিঠি এবং সাহিত্যাদি, যেগুলো আগ্রহী ব্যক্তিদের কাছে অথবা ঘরে পাওয়া যায় না বা দুর্গম স্থানে থাকে, এমন ব্যক্তিদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠানো হয়। একজন প্রকাশক হয়তো প্রেরকের ঠিকানা হিসেবে তার ব্যক্তিগত ঠিকানা ব্যবহার করতে চাইতে পারেন যেহেতু তার পরিচর্যা ঈশ্বরের প্রতি তার ব্যক্তিগত উপাসনার সঙ্গে যুক্ত। (মথি ২৮:​১৯, ২০; রোমীয় ১০:​১৪, ১৫) কিন্তু, তিনি যদি মনে করেন যে, চিঠির মাধ্যমে সাক্ষ্য দেওয়ার সময় প্রেরকের ঠিকানা হিসেবে তার ঠিকানা ব্যবহার করা বিজ্ঞতার কাজ হবে না, তা হলে তিনি হয়তো তার নাম দিয়ে প্রেরকের ঠিকানা হিসেবে কিংডম হলের ঠিকানা ব্যবহার করতে পারেন।​—⁠২০০২ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।

▪ মণ্ডলীর সচিবের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, মণ্ডলীর প্রত্যেক নিয়মিত অগ্রগামীর জন্য তাদের কাছে মণ্ডলীতে অগ্রগামী নিয়োগ পত্র (S-202) রয়েছে। যদি তাদের কাছে তা না থাকে, তা হলে দয়া করে, সেটা শাখা অফিসকে লিখে জানান। (দয়া করে সমস্ত প্রাচীন গোষ্ঠীর প্রতি দেওয়া ১৯৯৯ সালের ৫ই জুলাই এর চিঠি দেখুন।)

▪ ২০০৫ সালের ৩১শে আগস্ট বা তার কাছাকাছি যত তাড়াতাড়ি সম্ভব, সারা বছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার বার্ষিক বিস্তারিত তালিকা বানানো উচিত। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই বিস্তারিত তালিকাটা বানানোর কাজ কিছুটা সেইরকমই আর এর মোট সংখ্যা লিটারেচার ইনভেনটরি ফর্মে (S-18) লেখা উচিত। হাতে কতগুলো পত্রিকা মজুত আছে তার মোট সংখ্যা পত্রিকা দাসের(দাসদের) কাছ থেকে নেওয়া উচিত। সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিস্তারিত তালিকাটা পরীক্ষা করে দেখা উচিত। তিনি এবং সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন। প্রত্যেক সমন্বয়কারী মণ্ডলী তিনটে লিটারেচার ইনভেনটরি ফর্ম (S-18) পাবে। দয়া করে আসল ফর্মটা ৬ই সেপ্টেম্বরের মধ্যে শাখা অফিসে পাঠিয়ে দিন। এটার একটা কপি আপনাদের ফাইলগুলোতে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও​—⁠শুধুমাত্র পঙ্‌ক্তিগুলো ​—⁠ইংরেজি

শুধুমাত্র পঙ্‌ক্তিগুলো (Ssbly) দেওয়া গান বই হল কোনো স্বরলিপি ছাড়া ছোট আকারের একটা সংস্করণ।

▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

আমরা মারা গেলে আমাদের কী হয়? ​—⁠উর্দু

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার