ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৫ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৫ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

নোট: মণ্ডলীগুলো “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনে যোগ দেওয়ার দুএক মাস পরে, সম্মেলনের যে-মুখ্য বিষয়গুলো প্রকাশকরা ক্ষেত্রের পরিচর্যায় সাহায্যকারী বলে মনে করে, সেগুলো পুনরালোচনা করার জন্য পরিচর্যা সভায় (সম্ভবত স্থানীয় প্রয়োজনের অংশটা ব্যবহার করে) ১৫ থেকে ২০ মিনিট আলাদা করে রাখা উচিত। এই বিশেষ পরিচর্যা সভা আমাদেরকে সম্মেলনে আমরা যা শিখেছি, তা কীভাবে প্রয়োগ করছি এবং কীভাবে তা আমাদের পরিচর্যাকে আরও কার্যকরী করতে সাহায্য করেছে, সেই বিষয়ে ব্যাখ্যা করার সুযোগ দেবে।​—⁠২০০৫ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ২ পৃষ্ঠা দেখুন।

৮ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২৫

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। যদি জানা থাকে, তা হলে ২০০৬ সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলন এবং বিশেষ সম্মেলনের তারিখ প্রকাশকদের মনে করিয়ে দিন।

১০ মিনিট: “আপনি কি ইস্তাহারগুলো ব্যবহার করছেন?” বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। ইস্তাহার ব্যবহারের ফলে যে-উত্তম ফলগুলো পাওয়া গিয়েছে, সেই সম্বন্ধে শ্রোতাদের মন্তব্য করতে বলুন। ইস্তাহার ব্যবহার করে একজন প্রকাশক আগ্রহী একজন ব্যক্তিকে সভাতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন এমন একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন।

২৫ মিনিট: “এখনই প্রচার করার সময়!”a অগ্রগামীর কাজ করার জন্য তারা যে-রদবদলগুলো করেছে আর এর ফলে যে-আশীর্বাদগুলো তারা উপভোগ করেছে, তা বলার জন্য আগে থেকেই দুএকজন নিয়মিত অগ্রগামীকে বলে রাখুন।

গান ১৯৭ এবং শেষ প্রার্থনা।

১৫ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১১

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) কীভাবে ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। দেখান যে, একজন প্রাচীন এবং শারীরিকভাবে দুর্বল একজন প্রকাশক টেলিফোনে সাক্ষ্যদান করছে।

১৫ মিনিট: আপনি কি মনে করতে পারেন? ২০০৫ সালের ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ৩০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। বিষয়বস্তুর ব্যবহারিক মূল্য সম্বন্ধে তুলে ধরুন। প্রত্যেককে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার প্রতিটা সংখ্যা মন দিয়ে পড়ার জন্য উৎসাহিত করুন।

২০ মিনিট: “দরজায় দাঁড়িয়েই এবং টেলিফোনে বাইবেল অধ্যয়ন শুরু করা।”b কীভাবে প্রথম সাক্ষাতেই চান ব্রোশার থেকে মাত্র একটা বা দুটো অনুচ্ছেদ ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন। টেলিফোনে বাইবেল অধ্যয়ন শুরু করার একটা বা দুটো উৎসাহজনক অভিজ্ঞতা সংক্ষেপে বলুন।

গান ৩০ এবং শেষ প্রার্থনা।

২২শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৬১

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট পড়ুন এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: “রাজ্যের প্রচার কাজ​—⁠এক মূল্যবান সুযোগ।”c ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, বার্ধক্য অথবা স্বাস্থ্যগত সমস্যার জন্য যাদের সুযোগ একেবারে সীমিত, তারা যে ১৫ মিনিট করে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দিতে পারে, সেই সম্বন্ধে বিশেষ ব্যবস্থার কথা পুনরালোচনা করুন।​—⁠২০০২ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠার ৬ অনুচ্ছেদ দেখুন।

গান ২০৪ এবং শেষ প্রার্থনা।

২৯শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৫

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে কীভাবে ১লা সেপ্টেম্বরের প্রহরীদুর্গ এবং জুলাই - সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখান। একটা উপস্থাপনায়, পত্রিকা রুট রয়েছে এমন একটা সাক্ষাতে পুনর্সাক্ষাৎ করে দেখান।

১৫ মিনিট: “বাক্যবিহীন এক সাক্ষ্য।”d বাছাইকৃত কয়েক জন প্রকাশককে এই বিষয়ে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান যে, ঈশ্বরের লোকেদের উত্তম আচরণ পর্যবেক্ষণ করা কীভাবে তাদেরকে যিহোবার দাস হতে সাহায্য করেছে।

২০ মিনিট: প্রথম সাক্ষাতেই বাইবেল দেখান। বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রথম সাক্ষাতেই ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগ আকর্ষণ করানোর জন্য ২০০৪ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠার ২ অনুচ্ছেদ থেকে পরামর্শগুলো পুনরালোচনা করুন। সেপ্টেম্বর মাসের সাহিত্যাদি ব্যবহার করে কীভাবে প্রস্তাবিত উপস্থাপনাগুলোর দুএকটা ব্যবহার করা যেতে পারে তা দেখান। সময় থাকলে, অর্পণগুলো উপস্থাপন করার বিষয়ে ২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের পরামর্শগুলোও আলোচনা করা এবং নমুনা দেখানো যেতে পারে।

গান ৭১ এবং শেষ প্রার্থনা

৫ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯৮

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা​—⁠১২তম ভাগ।”e কোন বিষয়টা তাদেরকে বাইবেল অধ্যয়ন শুরু করতে এবং তা পরিচালনা করতে সাহায্য করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকেই দুএকজন প্রকাশককে বলে রাখুন।

২০ মিনিট: বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার জন্য সংগঠিত করা। ১৯৯৩ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার ২৮-২৯ পৃষ্ঠায় “সংগঠিত করা গুরুত্বপূর্ণ” উপশিরোনামের ওপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার জন্য মণ্ডলীতে যে-ব্যবস্থা করা হয়েছে, তা উল্লেখ করুন।

গান ১৬৪ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার