ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৫ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ২১শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৮শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ৭ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৫ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭৪

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। কীভাবে ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয় সেটার নমুনা দেখাতে, ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করুন। স্থানীয় এলাকার প্রয়োজনগুলোর উপযোগী করে নমুনা উপস্থাপনাগুলোকে কীভাবে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে, সংক্ষেপে তা পুনরালোচনা করুন।​—⁠২০০৫ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।

৩৫ মিনিট: “স্মরণার্থ মরসুম​—⁠আরও বেশি কাজ করার এক সময়।”a পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। ৬ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ২০০৪ সালের ৮ই সেপ্টেম্বর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১২-১৩ পৃষ্ঠার ওপর কিছু মন্তব্য করুন। যারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার জন্য নাম লিখিয়েছে তাদের নাম ঘোষণা করুন। ক্ষেত্রের পরিচর্যার জন্য যে-অতিরিক্ত সভাগুলোর ব্যবস্থা করা হয়েছে, তা উল্লেখ করুন। এই স্মরণার্থ মরসুমে কোনো না কোনো উপায়ে তাদের আধ্যাত্মিক কাজকে বৃদ্ধি করার জন্য সকলকে উৎসাহ দিন।

গান ১৪ এবং শেষ প্রার্থনা।

২১শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩১

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। “আরও সাক্ষ্য পেতে তাদের সাহায্য করুন” নামক ৬ পৃষ্ঠার বাক্স থেকে মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করুন। যখনই প্রয়োজন দেখা দেয়, অবিলম্বে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটা পূরণ করার জন্য সকলকে উৎসাহ দিন।

২০ মিনিট: “যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন।”b বক্তার নাম এবং সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়সহ স্মরণার্থ সভার সময় ও স্থান সম্বন্ধে ঘোষণা করুন। ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, একজন প্রকাশকের এক সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন, যিনি তার পত্রিকা রুটের একজন ব্যক্তিকে স্মরণার্থ সভায় আসার আমন্ত্রণ জানাচ্ছেন। যদি ইতিমধ্যেই স্মরণার্থ সভার জন্য ছাপানো আমন্ত্রণপত্র বিতরণ করা না হয়ে থাকে, তা হলে সভার পরে সেগুলো দেওয়ার ব্যবস্থা করা উচিত।

১৫ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা​—⁠৬ষ্ঠ ভাগ।”c চার মিনিটের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন যেখানে একজন বাইবেল ছাত্র জিজ্ঞেস করেন যে, কেন স্মরণার্থ সভায় যোগদানকারীদের মধ্যে এত অল্প কয়েক জন রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করে। পরিচালক তার প্রশ্নের জন্য তাকে প্রশংসা করেন, প্রশ্নটি লিখে রাখেন এবং বলেন যে, সাপ্তাহিক অধ্যয়নের বিষয়বস্তু বিবেচনা করার পর তারা এটা নিয়ে আলোচনা করবে। অধ্যয়নের শেষে, পরিচালক যুক্তি (ইংরেজি) বইয়ের ২৬৭-৮ পৃষ্ঠায় “কে রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করবে?” নামক প্রশ্নটির নীচের বিষয়বস্তুর প্রতি ছাত্রের মনোযোগ আকর্ষণ করান। তারা একত্রে এটা পড়ে এবং ছাত্র তার উত্থিত প্রশ্নটির স্পষ্ট উত্তরের জন্য উপলব্ধি প্রকাশ করেন।

গান ২১ এবং শেষ প্রার্থনা।

২৮শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪২

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা মার্চ প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। একটা উপস্থাপনার শেষে দেখান যে, প্রকাশক গৃহকর্তাকে স্মরণার্থ সভায় আসার আমন্ত্রণ জানাচ্ছেন।

১৫ মিনিট: দুর্বল ব্যক্তিদের প্রতি চিন্তা দেখান। (প্রেরিত ২০:৩৫) এক মিনিটেরও কম সময়ের মধ্যে একটা ভূমিকা করার পর, ২০০৪ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ১৭-১৮ পৃষ্ঠার ১২-১৬ অনুচ্ছেদের ওপর, প্রহরীদুর্গ অধ্যয়নের মতো করে প্রশ্নোত্তর আলোচনা করুন। এমন একজন ভাইকে দিয়ে অনুচ্ছেদগুলো পড়ান যিনি যোগ্য পাঠক। কীভাবে এই তথ্যটি আসন্ন স্মরণার্থ সভা ও বিশেষ বক্তৃতার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, সেটার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন।

২০ মিনিট: যারা অন্য ভাষায় কথা বলে তাদের যেভাবে সাহায্য করা যায়। সমস্ত জাতির লোকেদের জন্য সুসমাচার পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। নতুন পুস্তিকাটির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। যারা অন্য ভাষায় কথা বলে যা আমরা বুঝি না তাদের সাহায্য করার জন্য আমরা যে-তিনটে পদক্ষেপ নিতে পারি, তা আলোচনা করুন। ২০০৩ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন। উল্লেখ করুন যে, এমনকি ব্যক্তি যদি রাজ্যের বার্তার প্রতি আগ্রহ না-ও দেখান, তবুও দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটা সাধারণত পূরণ করা উচিত। নতুন পুস্তিকাটি কীভাবে ব্যবহার করতে হয় সেটার একটা নমুনা দেখান।

গান ৭২ এবং শেষ প্রার্থনা।

৭ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। “স্মরণার্থ সভার জন্য মনে রাখার বিষয়গুলো” নামক বাক্সটি থেকে প্রধান বিষয়গুলো পুনরালোচনা করুন।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: “আপনার পরিচর্যায় পত্রিকাগুলো তুলে ধরুন।”d ৩ ও ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, বিষয়বস্তুর স্থানীয় প্রয়োগ করুন। অল্প কথায় এক অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা ব্যবসায়ী এলাকাগুলোতে, রাস্তায় প্রচার কাজে, জনসাধারণের স্থানগুলোতে অথবা রীতিবহির্ভূত সাক্ষ্যদানে পত্রিকাগুলো অর্পণের ব্যাপারে কার্যকরী। এই ক্ষেত্রগুলোতে তারা কীভাবে পত্রিকা অর্পণ করে, তা তাদের ব্যাখ্যা করতে বলুন। সংক্ষেপে একটা উপস্থাপনার নমুনা দেখান কিংবা একটা বাস্তব অভিজ্ঞতা পুনরায় অভিনয় করে দেখান।

গান ১৯২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার