ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৪ পৃষ্ঠা ১
  • আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভাইয়েরা—আত্মার উদ্দেশে বুনুন এবং আকাঙ্ক্ষী হোন!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অল্পবয়সি ভাইয়েরা, তোমরা কি আকাঙ্ক্ষী?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অন্যদেরকে আকাঙ্ক্ষী হতে প্রশিক্ষণ দিন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রাচীনরা ভার বহন করতে অন্যদেরকে প্রশিক্ষণ দিন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৪ পৃষ্ঠা ১

আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন

১ “আপনারা আমাদের জন্য যা কিছু করেন, সেটার জন্য ধন্যবাদ। এটা সত্যিই আমাদের ওপর প্রভাব ফেলে।” এই মন্তব্যটি আমাদের খ্রিস্টান প্রাচীন ও পরিচারক দাসদের জন্য আমরা যে-কৃতজ্ঞতা বোধ করি, সেটা উপযুক্তভাবে প্রকাশ করে। ঈশ্বরের সংগঠন ক্রমাগত বিস্তার লাভ করার ফলে পৃথিবীব্যাপী প্রায় ১,০০,০০০ মণ্ডলীতে সেবা করার জন্য সবসময়ই পরিপক্ব পুরুষদের প্রয়োজন। আপনি যদি একজন বাপ্তাইজিত ভাই হয়ে থাকেন, তা হলে আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন আছে।

২ “আকাঙ্ক্ষী হন”: সেবা করার আরও অন্যান্য সুযোগের জন্য আপনি কীভাবে আকাঙ্ক্ষী হতে পারেন? (১ তীম. ৩:⁠১) মূলত, আপনার জীবনের সব ক্ষেত্রে এক উত্তম আদর্শ স্থাপন করে। (১ তীম. ৪:১২; তীত ২:​৬-৮; ১ পিতর ৫:⁠৩) তাই, প্রচার কাজে পূর্ণরূপে অংশগ্রহণ করুন এবং অন্যদের তা করতে সাহায্য করুন। (২ তীম. ৪:⁠৫) সহবিশ্বাসীদের মঙ্গলের প্রতি অন্তর থেকে আগ্রহ দেখান। (রোমীয় ১২:১৩) ঈশ্বরের বাক্যের একজন অধ্যবসায়ী ছাত্র হোন এবং “শিক্ষা দেওয়ার কৌশল” গড়ে তুলুন। (তীত ১:​৯, NW; ১ তীম. ৪:১৩) প্রাচীনরা আস্থার সঙ্গে আপনাকে যে-দায়িত্বগুলো দেয়, সেগুলো অধ্যবসায়ের সঙ্গে পালন করুন। (১ তীম. ৩:১০) আপনি যদি পরিবারের মস্তক হয়ে থাকেন, তা হলে ‘আপন ঘরের শাসন উত্তমরূপে করুন।’​—⁠১ তীম. ৩:​৪, ৫, ১২.

৩ নিযুক্ত এক অবস্থানে সেবা করার অন্তর্ভুক্ত কঠোর পরিশ্রম আর এর জন্য প্রয়োজন আত্মত্যাগমূলক মনোভাব। (১ তীম. ৫:১৭) তাই, আকাঙ্ক্ষী হওয়ার জন্য নম্রভাবে অন্যদের সেবা করার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত রাখুন। (মথি ২০:​২৫-২৮; যোহন ১৩:​৩-৫, ১২-১৭) তীমথিয়ের মনোভাব সম্বন্ধে ধ্যান করুন এবং সেটা অনুকরণ করার চেষ্টা করুন। (ফিলি. ২:​২০-২২) ঠিক তার মতো, আপনার উত্তম আচারব্যবহার যেন আপনার সুপারিশ করায় সাহায্য করে। (প্রেরিত ১৬:​১, ২) আপনি যখন অন্যান্য দায়িত্ব পালন করতে প্রয়োজনীয় আধ্যাত্মিক গুণাবলি গড়ে তোলেন এবং উন্নতি করার জন্য দেওয়া যেকোনো উপদেশ প্রয়োগ করেন, তখন আপনার “উন্নতি সকলের প্রত্যক্ষ [হইবে]।”​—⁠১ তীম. ৪:⁠১৫.

৪ বাবামায়েরা, সাহায্য করার ব্যাপারে অল্পবয়স্কদের প্রশিক্ষণ দিন: ছেলেমেয়েরা একেবারে ছোটবেলা থেকে সাহায্য করতে শেখা শুরু করতে পারে। সভাগুলোতে মনোযোগ দেওয়া, প্রচার করা এবং কিংডম হল ও স্কুলে আচারব্যবহারে আদর্শ হওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দিন। অন্যদের সেবা করার কাজে তাদের জড়িত করুন, এই কাজগুলো করার মাধ্যমে যেমন কিংডম হল পরিষ্কারের কাজে সহযোগিতা করা, বয়স্কদের সাহায্য করা ও এইরকম অন্যান্য কাজ। দান করা থেকে যে-সুখ আসে, সেই সম্বন্ধে তাদেরকে অভিজ্ঞতা লাভ করার সুযোগ দিন। (প্রেরিত ২০:​৩৫, NW) এই ধরনের প্রশিক্ষণ তাদেরকে আগামীতে অগ্রগামী, পরিচারক দাস ও প্রাচীন হতে উঠতে সাহায্য করতে পারে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার