পরিচর্যা সভার তালিকা
৮ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৮০
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি অর্পণ করা। ১৯৯১ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা (ইংরেজি) সংখ্যার ১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও নমুনা। আমরা নভেম্বর ও ডিসেম্বর মাসে এই বইটি অর্পণ করব। এই বইটির গুণগতমানের ওপর জোর দিন এবং এটি অর্পণ করার ব্যাপারে উদ্যোগী হতে ও যারা এই বইটি নিয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার জন্য সকলকে উৎসাহ দিন। বক্তৃতার পরে, পুরনো সংখ্যাগুলোতে দেওয়া উপস্থাপনাগুলো, সম্ভবত যেগুলো ১৯৯৮ সালের জুন সংখ্যায়, ১৯৯৪ সালের ডিসেম্বর সংখ্যায়, ১৯৯৩ সালের জুন সংখ্যায় অথবা ১৯৯১ সালের ডিসেম্বর সংখ্যায় পাওয়া যায় সেগুলো ব্যবহার করে একটা অথবা দুটো নমুনা দেখান।
২০ মিনিট: “তৎপরতার মনোভাব বজায় রাখুন!”a ২০০০ সালের ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ১২-১৩ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
গান ১৯ এবং শেষ প্রার্থনা।
১৫ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭০
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো যদি আপনার মণ্ডলীর এলাকার জন্য ব্যবহারিক হয়, তা হলে কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে সেগুলো ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে।
১৫ মিনিট: আপনি কি জানেন দান করা থেকে সুখ আসে? ২০০৪ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৯-২৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা।
২০ মিনিট: ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়নে ইনডেক্স ব্যবহার করা। শ্রোতাদের অংশগ্রহণসহ প্রাচীনের দ্বারা বক্তৃতা। যিহোবা তাঁর বাক্য ও তাঁর সংগঠনের মাধ্যমে প্রচুর পরিমাণে মূল্যবান নির্দেশনা ও উৎসাহ জুগিয়েছেন। এই ধরনের তথ্য খোঁজার জন্য আমাদের মুখ্য হাতিয়ার হল ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স। ছোট বাচ্চা থেকে ঠাকুরমা-ঠাকুরদা পর্যন্ত, নতুন বাপ্তাইজিত ব্যক্তি থেকে প্রাচীন পর্যন্ত, সকলেই যেকোনো উপকারজনক উদ্দেশ্যে তাদের প্রয়োজনীয় রেফারেন্সগুলো খুঁজে পেতে পারে। (১ তীম. ৩:১৫) পালকীয় সাক্ষাতের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, কীভাবে একজন প্রাচীন ও একজন পরিচারক দাস ইনডেক্স ব্যবহার করতে পারেন, সেটার নমুনা দেখান। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য, বক্তৃতা প্রস্তুত করার সময় এবং সাপ্তাহিক বাইবেল পাঠে উন্নতিসাধন করতে প্রয়োজনীয় শাস্ত্রীয় তথ্য খুঁজে পাওয়ার জন্য প্রকাশকরা কীভাবে ইনডেক্স ব্যবহার করতে পারে, তা আলোচনা করুন। সম্প্রতি, মণ্ডলীগুলোর মাধ্যমে পাওয়া গবেষণার প্রকাশনাগুলো সদ্ব্যবহার করতে সকলকে উৎসাহ দিন।
গান ৬৬ এবং শেষ প্রার্থনা।
২২শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৯৯
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১০ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২৫ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—৩য় ভাগ।”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। ৩ অনুচ্ছেদ আলোচনা করার পর, চান ব্রোশারের পাঠ ৫ এর ১ অনুচ্ছেদ থেকে বাইবেল অধ্যয়ন করার একটা সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন। অনুচ্ছেদটি ইতিমধ্যেই পড়া হয়ে গিয়েছে এবং প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে। পরিচালক এবং ছাত্র বা ছাত্রী যিশাইয় ৪৫:১৮ ও উপদেশক ১:৪ পদ পড়ে ও আলোচনা করে। আলোচনার বিষয়ের সঙ্গে প্রত্যেকটা পদ কীভাবে সম্পর্কযুক্ত, তা ব্যাখ্যা করার জন্য ছাত্র বা ছাত্রীকে অনুপ্রাণিত করতে পরিচালক কয়েকটা সহজ প্রশ্ন ব্যবহার করেন।
গান ৫৮ এবং শেষ প্রার্থনা।
২৯শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের নভেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকা উপস্থাপন করতে হয়, সেটার নমুনা দেখান।
১৫ মিনিট: প্রশ্ন বাক্স। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা।
২০ মিনিট: যারা শুনতে অসম্মত হয় না তাদের জন্য আশীর্বাদগুলো। (ইব্রীয় ১২:২৫ক) একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। সমস্ত খ্রিস্টানকে দেওয়া প্রচার কাজ হল শাস্ত্রীয় দায়িত্ব। (মথি ২৮:১৯, ২০. w-BE০৪ ১/১ পৃষ্ঠা ১১-১২) খ্রিস্টীয়জগৎ দায়িত্ব পালন করতে অসম্মত হয়েছে। পৃথিবীব্যাপী হওয়া বৃদ্ধি প্রমাণ দেয় যে, যারা পরিচর্যা করতে অসম্মত হয় না ঈশ্বর তাদের আশীর্বাদ করছেন। বিভিন্ন চাপ ও কঠিন পরিস্থিতি হয়তো আমাদেরকে অসম্মত হওয়ার জন্য প্রভাবিত করতে পারে। (লূক ১৪:১৮-২০) ২০০২ সালের ১লা আগস্ট প্রহরীদুর্গ সংখ্যার ২৯-৩১ পৃষ্ঠায় দেওয়া যাকোবের উত্তম উদাহরণটি লক্ষ করুন। “যে-আন্তরিক প্রচেষ্টাকে যিহোবা আশীর্বাদ করেন” নামক উপশিরোনামে দেওয়া অংশটিকে স্থানীয়ভাবে প্রয়োগ করুন। প্রত্যেককে আমাদের প্রচার কাজে উদ্দমী হতে উৎসাহ দিন।
গান ১৭৮ এবং শেষ প্রার্থনা।
৬ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯৬
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ডিসেম্বর মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, তা উল্লেখ করুন। একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা দেখান, যা সর্বমহান পুরুষ বইটি অর্পণ করার সময় ব্যবহার করা যেতে পারে।
২০ মিনিট: “আপনি কি সাহায্যের হাত বাড়াতে পারেন?”c একজন অথবা দুজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা অন্যদের দেওয়া সহযোগিতা অথবা উৎসাহকে উপলব্ধি করেছিল।
১৫ মিনিট: পরিচর্যা সভা থেকে পুরোপুরি উপকার লাভ করুন। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৭১-২ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। কোন পাঁচটা উপায়ে পরিচর্যা সভা খ্রিস্টান পরিচারক হিসেবে আমাদের উন্নতি করতে সাহায্য করে? গত মাসের কার্যক্রম থেকে উদাহরণগুলো উল্লেখ করুন। আগে থেকে প্রস্তুত করার উপকারগুলো কী কী? কেন নিয়মিতভাবে যোগদান করতে হবে? এই সভার জন্য শাস্ত্রীয় কোন পূর্বদৃষ্টান্ত রয়েছে?
গান ১০১ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।