ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৪ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৩ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২০শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৭শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৪ঠা অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৪ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৩ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৩

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো যদি আপনার মণ্ডলীর এলাকার জন্য ব্যবহারিক হয়, তা হলে কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে সেগুলো ব্যবহার করুন। প্রত্যেকটা নমুনার পর, সংক্ষেপে উপস্থাপনাটির একটা ইতিবাচক দিক তুলে ধরুন।

১৫ মিনিট: “আপনার চোখ সরল রাখুন।”a যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো তুলে ধরুন।

১৮ মিনিট: আমাদের সৎক্রিয়ার প্রত্যক্ষদর্শীরা। (১ পিতর ২:১২) ২০০২ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১২-১৪ পৃষ্ঠার ১৪-২০ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। স্থানীয়ভাবে লোকেরা কীভাবে আমাদের সৎক্রিয়া দেখে প্রভাবিত হয়েছে সেই বিষয়ে শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান।

গান ১৬২ এবং শেষ প্রার্থনা।

২০শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮৮

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। শাখার চিঠির মুখ্য বিষয়গুলো পুনরালোচনা, করুন যেটা আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যার সামনের পৃষ্ঠায় রয়েছে। গণনাপুস্তক ১৬:​১-৩৫ পদ পড়ার এবং তারপর ৪ঠা অক্টোবরের সপ্তাহে পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন (ইংরেজি) ভিডিওটি দেখার জন্য সকলকে উৎসাহিত করুন।

১৫ মিনিট: গত বছরে আমরা কী সম্পাদন করেছি? একজন প্রাচীন ২০০৪ পরিচর্যা বছরের মণ্ডলীর পরিচর্যা রিপোর্টের ওপর ভিত্তি করে বক্তৃতা দেবেন। রিপোর্টের ইতিবাচক দিকগুলোর ওপর আলোকপাত করুন এবং ভাল কাজ সম্পাদন করার জন্য মণ্ডলীর প্রশংসা করুন। অগ্রগামীদের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করুন। আগামী বছরে মণ্ডলী যে-ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দিতে পারে, তার একটা বা দুটোর বিষয়ে উল্লেখ করুন।

২০ মিনিট: সৎকর্মে ধৈর্য ধরা। (গালা. ৬:১০) নিয়মিত অগ্রগামী অথবা মাঝে মাঝে সহায়ক অগ্রগামীর কাজ করে এমন দুজন বা তিনজনের সাক্ষাৎকার নিন। যিহোবার পরিচর্যায় তারা কোন প্রতিবন্ধকতাগুলোর মুখোমুখি হয়েছে এবং কীভাবে তারা এগুলো কাটিয়ে উঠেছে? অন্যদের প্রতি সৎকর্ম করার ক্ষেত্রে ধৈর্য ধরতে কী তাদেরকে সাহায্য করেছে? খ্রিস্টীয় পরিচর্যায় তাদের প্রচেষ্টা কীভাবে তাদের নিজেদেরকে এবং অন্যদেরকে উপকৃত করেছে? যদি প্রযোজ্য হয়, তা হলে যারা অন্য ভাষায় কথা বলে তাদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে স্থানীয়ভাবে কী করা হয়েছে সেই বিষয়ে কিছু মন্তব্য করুন। ‘তাহাদের বিশ্বাসের কার্য্য, প্রেমের পরিশ্রম ও ধৈর্য্যের’ জন্য সকলের প্রশংসা করুন।​—⁠১ থিষল. ১:​২, ৩.

গান ১০৩ এবং শেষ প্রার্থনা।

২৭শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২১

১৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।

১০ মিনিট: যিহোবার বাক্য জীবন্ত। একটা বক্তৃতা। ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের জন্য উল্লেখিত সাপ্তাহিক বাইবেল পাঠের কার্যক্রম থেকে আরও পূর্ণরূপে উপকৃত হতে আমাদেরকে সাহায্য করার জন্য “যিহোবার বাক্য জীবন্ত” নামক ধারাবাহিক প্রবন্ধগুলো বাছাই করা কয়েকটা প্রহরীদুর্গ এর সংখ্যায় প্রকাশিত হতে শুরু হয়েছে। ২০০৪ সালের ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ২৪-৭ পৃষ্ঠা ব্যবহার করে এই প্রবন্ধগুলোর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করুন। এক সামগ্রিক আলোচনা করার পর, “শাস্ত্রীয় প্রশ্নগুলোর উত্তর” বিভাগটি কিছু কঠিন শাস্ত্রীয় বাক্যাংশের ব্যাখ্যা প্রদান করে। “আমাদের জন্য শিক্ষা” বিষয়টির নিচে দেওয়া মন্তব্যগুলো পাঠ্য তথ্যের ব্যবহারিক মূল্যের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। ঈশ্বরের বাক্য সম্বন্ধে আরও উত্তম বোধগম্যতা লাভ করতে এই ধারাবাহিক প্রবন্ধগুলো কীভাবে আমাদের সাহায্য করবে, তা দেখাতে কয়েকটা নির্দিষ্ট উদাহরণ বিবেচনা করুন। পরের সপ্তাহে দ্বিতীয় বিবরণ বইটি পড়া শুরু করার সময়, এই ব্যবস্থার সদ্ব্যবহার করতে সকলকে উৎসাহিত করুন।

২০ মিনিট: “বাইবেলের সদ্ব্যবহার করুন।”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ১৪৫ পৃষ্ঠার ২-৩ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে ভূমিকা করুন। যে-প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, সেগুলো কীভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখাতে সংক্ষেপে দুটো নমুনা অন্তর্ভুক্ত করুন, একটা প্রথম সাক্ষাৎ আর অন্যটা পুনর্সাক্ষাৎ।

গান ৩৮ এবং শেষ প্রার্থনা।

৪ঠা অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২৫ মিনিট: “যিহোবার কর্তৃত্বকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে।” দুমিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, যিহূদা ১১ পদ পড়ুন। এরপর সঙ্গে সঙ্গে প্রবন্ধের প্রশ্নগুলো ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে আলোচনা শুরু করুন। উল্লেখ করুন যে, যিহোবার অনুমোদন পেয়ে চলতে, আমাদেরকে অবশ্যই কোরহের বিদ্রোহী মনোভাব এড়িয়ে চলতে হবে এবং তার সন্তানদের উদাহরণ অনুকরণ করতে হবে, যারা কোনোকিছুকে যিহোবার প্রতি তাদের আনুগত্যের চেয়ে অগ্রাধিকার দেয়নি।

গান ৯৯ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার