ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৪ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৯ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৬ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৩শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩০শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ৬ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৪ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

নোট: সম্মেলনের মাসগুলোতে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রত্যেক সপ্তাহের জন্য একটা পরিচর্যা সভা থাকবে। “ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য মণ্ডলীগুলোকে হয়তো প্রয়োজনীয় কিছু রদবদল করতে হতে পারে। যেখানে উপযুক্ত, সম্মেলনে যোগ দেওয়ার আগে শেষ পরিচর্যা সভায় ১৫ মিনিট এই মাসের ইনসার্ট থেকে কিছু জরুরি পরামর্শ আবার তুলে ধরুন, যেটা স্থানীয়ভাবে প্রযোজ্য। আসন সংরক্ষণ করার নির্দেশনার ওপর জোর দিন। ফেব্রুয়ারি মাসে, পুরো একটা পরিচর্যা সভায় সম্মেলনের মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করার জন্য ব্যবস্থা করা হবে। এই আলোচনার জন্য তৈরি হতে, আমরা সকলেই সম্মেলনে অর্থপূর্ণ নোট নিতে পারি, যেগুলোর অন্তর্ভুক্ত সেই নির্দিষ্ট বিষয়গুলোর একটা তালিকা, যেগুলোকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের জীবনে ও ক্ষেত্রের পরিচর্যায় কাজে লাগাতে চাই। তা হলেই আমরা সম্মেলনে যোগ দিয়ে কীভাবে সেই পরামর্শগুলোকে কাজে লাগিয়েছি, তা অন্যদের কাছে বলে তাদের উৎসাহিত করতে পারব।

৯ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫৭

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো যদি আপনার মণ্ডলীর এলাকার জন্য ব্যবহারিক হয়, তা হলে সেগুলোকে কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। অন্যান্য উপস্থাপনাগুলো হয়তো ব্যবহার করা যেতে পারে। দান দেওয়ার ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন। শ্রোতাদেরকে পরের সপ্তাহে চান ব্রোশারের একটা কপি আনার কথা মনে করিয়ে দিন।

১৫ মিনিট: “ধৈর্য পুরস্কৃত হয়।”a ২০০০ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২২-৩ পৃষ্ঠার ১৫-১৮ অনুচ্ছেদ থেকে সংক্ষেপে কিছু মন্তব্য করুন।

২০ মিনিট: ‘আইস, আমরা একসঙ্গে তাঁহার নামের উচ্চপ্রশংসা করি।’b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে মণ্ডলীর সচিব বিষয়টা পরিচালনা করবেন। যে-নির্দিষ্ট সম্মেলনে যাওয়ার জন্য মণ্ডলীকে বলা হয়েছে, তা উল্লেখ করুন। আইজল ও দুলিয়াজান সম্মেলনের কার্যক্রম সকাল ৮:৩০ মিনিটে শুরু হবে। বাকি সম্মেলনগুলোর কার্যক্রমের সময়, ২০০৪ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে দেওয়া হয়েছে। প্রয়োজনমতো অন্যান্য বিষয়ও সেই ইনসার্ট থেকে উল্লেখ করা যেতে পারে। “উপযুক্ত সময়ে আধ্যাত্মিক খাদ্য” নামক প্রবন্ধটি থেকে দুটো অথবা তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে শেষ করুন, যেটা পরের সপ্তাহের পরিচর্যা সভায় আলোচনা করা হবে।

গান ৭৪ এবং শেষ প্রার্থনা।

১৬ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৮৯

৮ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মিনিট: “উপযুক্ত সময়ে আধ্যাত্মিক খাদ্য।”c যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। ২ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের মধ্যে একজন অথবা দুজনকে একটা স্মরণীয় সম্মেলনের বিষয়ে সংক্ষেপে মন্তব্য করতে বলুন, যেটাতে তারা যোগদান করেছিল। “আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন” নামক প্রবন্ধটি থেকে দুটো অথবা তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে শেষ করুন, যেটা পরের সপ্তাহের পরিচর্যা সভায় আলোচনা করা হবে।

২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা​—⁠২য় ভাগ”।d পাঁচ মিনিটের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন। একজন প্রকাশক একজন প্রাচীনকে জিজ্ঞেস করেন যে, কীভাবে একজন বাইবেল ছাত্রকে উন্নতি করতে সাহায্য করা যায়। প্রাচীন উল্লেখ করেন যে, একটা সাধারণ সমস্যা হল যে, অধ্যয়নের সময় অপ্রয়োজনীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে বেশি সময় ব্যয় করা। চান ব্রোশারের ৯ম পাঠটি ব্যবহার করে তিনি প্রকাশককে দেখান যে, কীভাবে (১) বিষয়বস্তুর প্রধান বিষয়গুলোর ওপর জোর দেওয়া যায়, (২) উল্লেখিত শাস্ত্রপদগুলোকে কার্যকারীভাবে ব্যবহার করা যায় এবং (৩) পাঠটিকে ছাত্রের প্রয়োজনগুলোর উপযোগী করা যায়। তিনি উল্লেখ করেন যে, প্রতিবার অধ্যয়ন পরিচালনা করার জন্য আগে থেকে উত্তম প্রস্তুতি দরকার।

গান ৮৫ এবং শেষ প্রার্থনা।

২৩শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩৩

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা সেপ্টম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখান। উপস্থাপনাগুলোর একটাতে দেখান যে, একজন স্কুল শিক্ষকের কাছে সাক্ষ্য দেওয়া হচ্ছে।

১৫ মিনিট: সেপ্টেম্বর মাসে অনন্তকাল বইটি অর্পণ করা। বক্তৃতা ও নমুনা। এই প্রকাশনাটি সম্বন্ধে যে-মন্তব্যগুলো করা হয়েছে তার কয়েকটা উল্লেখ করুন। বইটির সূচিপত্রের ওপর একবার দৃষ্টি দিন এবং স্থানীয় এলাকার লোকেদের যে-নির্দিষ্ট কিছু বিষয় আকৃষ্ট করতে পারে সেগুলো তুলে ধরুন। যুক্তি (ইংরেজি) বই অথবা আমাদের রাজ্যের পরিচর্যা থেকে পাওয়া কোনো ভূমিকার সঙ্গে সংগতিপূর্ণ এমন একটা সহজ উপস্থাপনা, একটা শাস্ত্রপদ এবং অনন্তকাল বইটি থেকে একটা নির্দিষ্ট বিষয় অথবা একটা অধ্যায় উল্লেখ করুন। একজন দক্ষ প্রকাশককে উপস্থাপনার নমুনাটি দেখাতে বলুন।

১৮ মিনিট: “আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন।”e যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। শ্রোতাদেরকে এই বিষয়ের ওপর মন্তব্য করতে বলুন যে, কীভাবে তারা লক্ষ করেছে যে, সম্মেলনগুলোতে উত্তম আচারব্যবহার যিহোবার প্রশংসা নিয়ে আসে। “শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষা” নামক প্রবন্ধটি থেকে দুটো অথবা তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে শেষ করুন, যেটা পরের সপ্তাহের পরিচর্যা সভায় আলোচনা করা হবে।

গান ২২০ এবং শেষ প্রার্থনা।

৩০শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯০

৮ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১৭ মিনিট: আপনি কি উপকৃত হয়েছেন? শ্রোতাদের সঙ্গে আলোচনা। নিচের পরামর্শগুলো পুনরালোচনা করুন, যেগুলো গত পরিচর্যা বছরে আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রকাশিত হয়েছিল: আপনার ভূমিকাটি একটা ইনডেক্স কার্ডে লিখুন। (km-BE ১০/০৩ পৃষ্ঠা ৮) ব্যক্তিগত, নির্দিষ্ট এবং আন্তরিক প্রশংসা করুন। (km-BE ১১/০৩ পৃষ্ঠা ১) খুব সম্ভবত যখন লোকেরা বাড়িতে থাকে, তখন সাক্ষ্যদান করুন। (km-BE ১২/০৩ পৃষ্ঠা ১) বাইবেল পড়ার, সভার প্রস্তুতির এবং ক্ষেত্রের পরিচর্যার জন্য নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন। ((km-BE ১/০৪ পৃষ্ঠা ৪) ব্যক্তিগত অধ্যয়ন ও বাইবেল পড়ার সময় “উত্তম দেশ” (ইংরেজি) ব্রোশারটি ব্যবহার করুন। (km-BE ৩/০৪ পৃষ্ঠা ২) পুরো বাইবেল পড়ার জন্য একটি লক্ষ্য স্থাপন করুন। (km-BE ৪/০৪ পৃষ্ঠা ১) ব্যবসায়ী এলাকায় সাক্ষ্যদান করুন। (km-BE ৭/০৪ পৃষ্ঠা ৪) এই পরামর্শগুলো কাজে লাগিয়ে শ্রোতারা কী কী উপকার লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করতে তাদেরকে আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষা।”f যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন ও আলোচনা করুন।

গান ১৪৫ এবং শেষ প্রার্থনা।

৬ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৯৭

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২৫ মিনিট: “অগ্রগামীর মনোভাব দেখান।”g সংক্ষেপে একজন অথবা দুজন অগ্রগামীর সাক্ষাৎকার নিন। কীভাবে বাবামার, প্রাচীনদের এবং অন্যদের উদাহরণ তাদেরকে পূর্ণসময়ের পরিচর্যা অনুধাবন করতে উৎসাহিত করেছে, সেই বিষয়ে তাদেরকে মন্তব্য করতে বলুন।

গান ১৪২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

f এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

g এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার