ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৪ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৯শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৬শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
  • ২রা আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৪ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০৮

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই জুলাই প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখান। একটা উপস্থাপনায় দেখান যে, একজন প্রকাশক রাস্তায় এমন একজন ব্যক্তিকে পত্রিকা দিচ্ছেন, যিনি আপনার ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন না।

১৮ মিনিট: “যিহোবার ন্যায়বিচার অনুকরণ করুন।”a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর শ্রোতাদের মন্তব্য করতে বলুন।

১৫ মিনিট: বাইবেল​—⁠নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণীর এক বই। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি) ব্রোশারের ২৭-৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। আমাদের পরিচর্যায়, আমরা প্রায়ই এমন লোকেদের সাক্ষাৎ পাই, যারা ভবিষ্যৎ সম্বন্ধে আগ্রহী। বাইবেল বাধ্য মানবজাতির জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা দিয়ে এক নির্ভরযোগ্য তথ্য জোগায়। বাইবেলের কয়েকটা ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা করুন, যেগুলো ভবিষ্যতের জন্য করা বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর ওপর আস্থা গড়ে তোলে। বাইবেলের ওপর একজন আগ্রহী ব্যক্তির আস্থাকে গড়ে তুলতে বাইবেলের ঘটনাগুলোকে যেভাবে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে একজন প্রকাশককে সংক্ষেপে নমুনা দেখাতে বলুন।

গান ১৬ এবং শেষ প্রার্থনা।

১৯শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮৩

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। রোজ বাইবেল পড়ার এক নিয়মিত কার্যক্রম বজায় রাখার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করুন, এমনকি ছুটির মতো অন্যান্য কাজগুলোর জন্য যখন আমাদের সাধারণ তালিকায় একটু হেরফের হয়, তখনও তা করুন। ২০০০ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ৩২ পৃষ্ঠার মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।

১৫ মিনিট: প্রশ্ন বাক্স। একজন প্রাচীন পরিচালনা করবেন। পুরো প্রবন্ধটা পড়ুন এবং আলোচনা করুন। এই বিষয়টার ওপর জোর দিন যে, গৃহকর্তাদের কাছে সাহিত্য বা পত্রপত্রিকা ছেড়ে আসা, তাদের দান দেওয়ার সামর্থ্য দেখে করা উচিত নয় বরং তারা সত্যিকারের আগ্রহী কি না, সেটা দেখে করা উচিত। শিক্ষামূলক কাজের জন্য মাসিক দান কম উঠেছে বলে প্রাচীনদের অভিযানের জন্য ব্যবহৃত সাহিত্যের আবেদনগুলো কমিয়ে দেওয়ার দরকার নেই। অগ্রগামী ও প্রকাশকদের প্রয়োজন পূরণ করার জন্য মণ্ডলীগুলোতে পর্যাপ্ত সাহিত্য মজুত থাকা উচিত। একটি সংক্ষিপ্ত নমুনা অন্তর্ভুক্ত করুন যেটা দেখায় যে, কীভাবে স্বেচ্ছাকৃত দানের সুযোগ থাকার বিষয়ে গৃহকর্তাকে ব্যাখ্যা করা যেতে পারে।

২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা​—⁠১ম ভাগ।” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। আধুনিক সময়ে বাইবেল অধ্যয়ন কার্যক্রমের ইতিহাস বর্ণনা করে ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ৫৭২-৪ পৃষ্ঠার বিষয়বস্তুর ওপর শ্রোতাদের মন্তব্য করার সুযোগ দিন। পরবর্তী ধারাবাহিক প্রবন্ধগুলোর জন্য উদ্যম বৃদ্ধি করুন। যে-বিষয়গুলো আলোচনা করা হবে, তার মধ্যে রয়েছে, অধ্যয়ন পরিচালনা করার জন্য কীভাবে তৈরি হওয়া যায়, প্রস্তুতি নিতে কীভাবে ছাত্রকে সাহায্য করা যায়, কতখানি বিষয়বস্তু অধ্যয়ন করতে হবে, কীভাবে শাস্ত্রপদকে কার্যকরীভাবে ব্যবহার করা যায়, ছাত্রের উত্থাপিত প্রশ্নগুলোর কীভাবে উত্তর দেওয়া যায়, কীভাবে প্রার্থনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায় এবং কীভাবে ছাত্রকে সংগঠনের প্রতি পরিচালিত করা যায়। উপস্থাপিত পরামর্শগুলো কাজে লাগানোর জন্য প্রত্যেককে উৎসাহিত করুন এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য এই প্রবন্ধগুলো রেখে দিন।

গান ১০ এবং শেষ প্রার্থনা।

২৬শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১৬

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা আগস্ট প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখান। “কেন আপনারা বার বার আসেন?” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের উত্তর দিতে ভিন্ন উপায়ে প্রত্যেকটা নমুনা দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ২০ পৃষ্ঠা দেখুন।

৮ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২৫ মিনিট: “ব্যবসায়িক এলাকায় যেভাবে প্রচার করা যায়।”b ব্যবসায়িক এলাকায় কাজ করার স্থানীয় ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন। অনুচ্ছেদ ৪ ও ৫-এ দেওয়া দুটো উপস্থাপনা অথবা স্থানীয়ভাবে কার্যকরী হয়েছে, এমন কোনো উপস্থাপনার সংক্ষেপে নমুনা দেখান। সময় থাকলে, শ্রোতাদের ইতিবাচক অভিজ্ঞতাগুলোর কথা জানাতে আমন্ত্রণ জানান, যেগুলো তারা ব্যবসায়িক এলাকায় কাজ করতে গিয়ে লাভ করেছে।

গান ১৭৩ এবং শেষ প্রার্থনা।

২রা আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৬০

৮ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

২২ মিনিট: আপনি কি যুক্তি দেখান? পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২৫৪ পৃষ্ঠার ১-২ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা এবং আলোচনা। যখন আমরা ক্ষেত্রের পরিচর্যায় ও প্ল্যাটফর্ম থেকে শাস্ত্রপদগুলো ব্যাখ্যা ও প্রয়োগ করি, তখন আমাদের শিক্ষাদান আরও বেশি কার্যকরী হবে যদি আমরা যা বলছি, তা দাবি করার মতো করে বলার পরিবর্তে যুক্তি দেখাই। যুক্তি বই অথবা অন্যান্য প্রকাশনা যা স্থানীয় ক্ষেত্রের জন্য উপযুক্ত, সেখান থেকে উদাহরণগুলো ব্যবহার করার দ্বারা দেখান যে, কীভাবে (১) কোনো শাস্ত্রপদ থেকে মুখ্য অভিব্যক্তিগুলো বাছাই ও ব্যাখ্যা করা যায়, (২) প্রসঙ্গ থেকে অথবা অন্য আরেকটি শাস্ত্রপদ থেকে সমর্থনমূলক প্রমাণ তুলে ধরা যায়, যা সেই বিষয় নিয়ে আলোচনা করে, (৩) আপনি যা বলেছেন, সেটার যুক্তিযুক্ততা দেখানোর জন্য একটা দৃষ্টান্ত ব্যবহার করা যায় এবং (৪) সেই বিষয়ের ওপর শ্রোতাদের যুক্তি করতে সাহায্য করার জন্য প্রশ্নগুলো ব্যবহার করা যায়। এক যুক্তিসংগত ভূমিকা ব্যবহার করার উপকারগুলোর ওপর জোর দিন।

১৫ মিনিট: স্থানীয় অভিজ্ঞতাগুলো। গত জেলা সম্মেলনে যোগদান করার, গরমের সময়ে সহায়ক অগ্রগামীর কাজ করার বা নানা আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটা গঠনমূলক অভিজ্ঞতা বর্ণনা করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।

গান ৩২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার