ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৪ পৃষ্ঠা ৬
  • শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশংসাযোগ্য বেশভূষার সহায়কগুলো
  • ▪ ঈশ্বরের বাক্য
  • পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে চিন্তা করা কেন গুরুত্বপূর্ণ?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • পরিপাটি পোশাক-আশাক ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করে
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মহাসমাজের মধ্যে যিহোবার স্তব করুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পোশাক-আশাকের ধরন কি ঈশ্বরকে গৌরবান্বিত করে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৪ পৃষ্ঠা ৬

শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষা

১ “যিহোবার সাক্ষিরা সর্বোত্তম লোক! আপনাদের লোকেরা সদয় ও মার্জিত পোশাক পরে আর তারা গভীর সম্মান দেখায়।” গত বছর একটা জেলা সম্মেলনে ভাইবোনদের সম্বন্ধে একজন হোটেল প্রতিনিধি এই কথাগুলো বলেছিলেন। আরেকটা সম্মেলনে, একজন হোটেলকর্মী মন্তব্য করেছিলেন: “এটা স্পষ্ট যে, আপনাদের লোকেরা ঈশ্বরকে খুশি করার মতো পোশাক-আশাক পরে।” হ্যাঁ, অন্যেরা সম্মেলন অভ্যাগতদের লক্ষ করে। সেইজন্য আমরা “সুসমাচারের যোগ্যরূপে” পোশাক-আশাক পরতে চাই আর এটা প্রায়ই বাইরের লোকেদেরকে আমাদের প্রশংসা করতে প্রেরণা দেয় এবং আমরা যে ঈশ্বরের পরিচারক, সেই বিষয়কে স্পষ্ট করে। (ফিলি. ১:২৭) আমরা যখন জেলা সম্মেলনের জন্য প্রস্তুতি নিই, তখন আগে থেকেই আমাদের বেশভূষা সম্বন্ধে চিন্তা করা উপযুক্ত।

২ শিষ্য যাকোব লিখেছিলেন, “যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে শুচি।” (যাকোব ৩:১৭) আমাদের বেশভূষায় শুদ্ধতাকে প্রতিফলিত করা এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। শয়তানের অনৈতিক জগৎ লোকেদেরকে অমার্জিত, কামনাউদ্দীপক এবং উদ্ভট স্টাইলের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রভাবিত করে, যা উপযুক্ত নয়। (১ যোহন ২:​১৫-১৭) তাই, পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়, “এই বর্ত্তমান যুগে” আমাদের “ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত” হওয়ার বিষয়ে বাইবেলের উপদেশে মনোযোগ দেওয়া প্রয়োজন। (তীত ২:১২) আমাদের বেশভূষার দ্বারা আমরা কখনও অন্যদের বিঘ্নিত করতে চাইব না, তা তারা আমাদের ভাইবোন, হোটেল এবং রেস্টুরেন্টের কর্মীবৃন্দ অথবা অন্যান্য পর্যবেক্ষক যারাই হোক না কেন।​—⁠১ করি. ১০:​৩২, ৩৩.

৩ মার্জিত, পরিপাটী পোশাক-আশাক: সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমার পোশাক-পরিচ্ছদ কি মার্জিত অথবা এটা কি আমার প্রতি খুব বেশি মনোযোগ নিয়ে আসে? এটা কি অন্যদের অনুভূতির প্রতি সম্মান দেখায়? আমার ব্লাউজের গলা কি খুবই গভীর অথবা ব্লাউজ কি খুবই ছোট? আমার পোশাক কি শরীরের বেশির ভাগ অংশকে অনাবৃত করে অথবা খুব আঁটসাঁট? আমার পোশাক-পরিচ্ছদ কি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ঘামগন্ধ মুক্ত? হোটেলে বিনামূল্যে দেওয়া সকালের জলখাবার খাওয়ার সময় অথবা কার্যক্রমের পর বিশ্রাম নেওয়ার সময় আমার কি একজন পরিচারকের মতো সুরুচিসম্পন্ন, পরিষ্কার-পরিচ্ছন্ন বেশভূষা থাকবে, নাকি আমার জামাকাপড় অমার্জিত, অতিরিক্ত ফ্যাশন-সচেতন, অত্যন্ত অগোছালো এবং ব্যাজ কার্ড পরিহিতি সম্মেলনের একজন অভ্যাগতের জন্য অনুপযুক্ত হবে? অবসর সময়ে আমি যে-জামাকাপড় পরি, সেটা কি আমাকে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দিতে অস্বস্তিতে ফেলবে?’​—⁠রোমীয় ১৫:​২, ৩; ১ তীম. ২:⁠৯.

৪ পরিপক্ব খ্রিস্টানদের কাছ থেকে মতামত নিয়ে আমরা উপকার পেতে পারি। স্ত্রীদের তাদের স্বামীদেরকে জিজ্ঞেস করা উচিত যে, অন্যেরা তাদের পোশাক-পরিচ্ছদকে কোন দৃষ্টিতে দেখতে পারে। খ্রিস্টান বাবামারা তাদের কিশোরবয়সী ছেলেমেয়েদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। এ ছাড়া, শ্রদ্ধাশীল বয়স্কা বোনেরা “যুবতীদিগকে” তাদের বেশভূষার ব্যাপারে ‘সংযত করিয়া তুলিতে’ পারে, যাতে ‘ইহারা সংযতা, সতী হয়, এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়।’ (তীত ২:​৩-৫) আমাদের প্রকাশনাগুলো আমাদেরকে মার্জিত, পরিপাটী পোশাক-আশাকের সাহায্যকারী ছবিগুলো প্রদান করে।

৫ যিহোবার প্রশংসা নিয়ে আসুন: যিহোবার প্রশংসা করার জন্য জেলা সম্মেলনগুলো, শুধুমাত্র যারা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদেরকেই নয় কিন্তু আমাদের সকলকে এক চমৎকার সুযোগ প্রদান করে। অবশ্যই, আমাদের খ্রিস্টীয় আচারব্যবহার এবং কথাবার্তা তাঁকে সম্মান করবে। কিন্তু অনেক পর্যবেক্ষক আমাদের সম্বন্ধে প্রথমেই যে-বিষয়টা লক্ষ করে সেটা হল, আমাদের পোশাক-আশাক ও সাজগোজ। আমরা সকলেই যেন আমাদের শুদ্ধ, প্রশংসাযোগ্য ব্যক্তিগত বেশভূষার দ্বারা যিহোবার প্রশংসা নিয়ে আসি।​—⁠গীত. ১৪৮:​১২, ১৩.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. জেলা সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, কেন আমাদের বেশভূষা সম্বন্ধে বিবেচনা করা উচিত?

২. শুদ্ধরূপে পোশাক-আশাক পরা ও সাজগোজ করা কেন একটা প্রতিদ্বন্দ্বিতা?

৩. আমাদের ব্যক্তিগত বেশভূষা পরীক্ষা করে দেখতে কোন প্রশ্নগুলো আমাদেরকে সাহায্য করবে?

৪. অন্যেরা কীভাবে এক শুদ্ধ বেশভূষা উপস্থাপন করতে আমাদেরকে সাহায্য করতে পারে?

৫. সম্মেলনের সময় আমরা সকলে কীভাবে যিহোবার প্রশংসা নিয়ে আসতে পারি?

[৬ পৃষ্ঠার বাক্স]

প্রশংসাযোগ্য বেশভূষার সহায়কগুলো

▪ ঈশ্বরের বাক্য

▪ আত্মপরীক্ষা

▪ অন্যদের মতামত

▪ খ্রিস্টীয় প্রকাশনাদি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার