ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৪ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৪ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩৭

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। পরের সপ্তাহে পরিচর্যা সভায় “সেই উত্তম দেশ দেখুন” (ইংরেজি) এই নতুন ব্রোশারটা নিয়ে আসার কথা সবাইকে মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: কথোপকথন শুরু করার জন্য বিভিন্ন ট্র্যাক্ট ব্যবহার করা। শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রায়ই, সাক্ষ্য দেওয়ার সবচেয়ে কঠিন দিকটা হল কথোপকথন শুরু করা। ঘরে ঘরে সাক্ষ্যদানে, ব্যবসায়িক এলাকায় এবং জনসাধারণের এলাকাগুলোতে কথোপকথন শুরু করার জন্য বিভিন্ন ট্র্যাক্ট ব্যবহার করা যেতে পারে। সংক্ষেপে দুটো বা তিনটে ট্র্যাক্টের বিষয়বস্তু পুনরালোচনা করুন, যেগুলো স্থানীয় এলাকার লোকেদের কাছে আগ্রহজনক হতে পারে। এই ট্র্যাক্টগুলো উপস্থাপনার সময়ে ভূমিকায় কী ধরনের মন্তব্যগুলো করা যায়? দৃষ্টান্তগুলো কীভাবে ব্যবহার করা যেতে পারে? কৌশলতার সঙ্গে কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা যায়? প্রত্যেকটা ট্র্যাক্টের একটা অনুচ্ছেদের ওপর মনোযোগ দিন, যেটা গৃহকর্তা আগ্রহ দেখালে বিবেচনা করা যেতে পারে। একটা ট্র্যাক্ট ব্যবহার করে কীভাবে কথোপকথন শুরু করা যেতে পারে, সেই বিষয়ে একটা নমুনা দেখান। প্রকাশক ট্র্যাক্ট থেকে একটা অনুচ্ছেদ সংক্ষেপে বিবেচনা করার পর জ্ঞান বই অর্পণ করে শেষ করবেন।

২০ মিনিট: “সদাপ্রভুর সমস্ত অনুগত ব্যক্তিরা, তোমরা তাঁহাকে প্রেম কর।”a ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময় শ্রোতাদের এই বিষয়ে মন্তব্য করতে বলুন যে, তারা কীভাবে স্মরণার্থ উদ্‌যাপনে লোকেদের আমন্ত্রণ জানিয়েছে।

গান ১৩১ এবং শেষ প্রার্থনা।

১৫ই মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২১

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। “স্মরণার্থ সভার জন্য মনে রাখার বিষয়গুলো” থেকে প্রধান বিষয়গুলো পুনরালোচনা করুন। স্মরণার্থ সভার সপ্তাহে প্রহরীদুর্গ অধ্যয়ন কখন করা হবে, তা ঘোষণা করুন।

১৫ মিনিট: স্মরণার্থ মরশুমে বিশেষ কার্যক্রমের চলতি বিষয়গুলো। পরিচর্যা অধ্যক্ষ শ্রোতাদের সঙ্গে বিষয়টা আলোচনা করবেন। বিশেষ যে-ব্যবস্থাগুলো করা হয়েছে, সেই বিষয়ে উল্লেখ করুন। কিছু আনন্দদায়ক অভিজ্ঞতা বলুন। তাদেরকে উৎসাহিত করুন, যারা এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করে সেই আনন্দ উপভোগ করতে পারে। ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা ইনসার্ট থেকে কয়েকটা বিষয় সংক্ষেপে পুনরালোচনা করুন।

২০ মিনিট: “সেই উত্তম দেশ দেখুন” ব্রোশার থেকে উপকৃত হোন। এই নতুন ব্রোশারটি আমাদের ঈশ্বরের বাক্য পড়া ও অধ্যয়ন করাকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারে। একটা প্রধান উপায় হল এর সূচিপত্র ব্যবহার করা। যিশাইয় ৬৩:১ পদ পড়ুন, যেখানে বর্ণনা করা হয়েছে যে যিহোবা বস্রা থেকে আসছেন। সকলকে “উত্তম দেশ” এর সূচিপত্র থেকে বস্রা খুঁজে বের করতে আমন্ত্রণ জানান। ৩৪ পৃষ্ঠার বাক্স ব্যবহার করে “বস্রা ১১ জি ১১” মানে কী, তা ব্যাখ্যা করুন এবং মানচিত্রে নির্দেশিত বস্রা ও ইদোম খুঁজে বের করুন। সূচিপত্র ব্যবহার করে যিশুর যিরূশালেম থেকে শুখরে যাওয়ার গমনপথ খুঁজে বের করুন। (যোহন ৪:​৩-৫) একইভাবে বৈথেস্‌দার পুকুরটাও বের করুন। (যোহন ৫:​১-৩) ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক বাইবেল পাঠ থেকে আরও একটা বা দুটো উদাহরণ নির্বাচন করুন। ব্রোশারের কোথায় সেই জায়গাগুলো খুঁজে পাওয়া যেতে পারে এবং এই মানচিত্রগুলো থেকে আমরা কীভাবে উপকার পেতে পারি, সেই বিষয়ে শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান। ব্রোশারে রয়েছে এমন কয়েকটা মানচিত্রের বিষয় সংক্ষেপে তুলে ধরুন ও এর অন্তর্ভুক্ত সময়কালকে উল্লেখ করুন। মানচিত্রের ১৮-১৯ পৃষ্ঠায় সবচেয়ে বেশি সংখ্যায় বাইবেলের এলাকাগুলো তুলে ধরা হয়েছে। “সেই উত্তম দেশ দেখুন” ব্রোশারটি ভালভাবে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করুন।

গান ৬৩ এবং শেষ প্রার্থনা।

২২শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৯১

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। ৩০শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত তালিকা অনুযায়ী স্মরণার্থ বাইবেল পাঠ করার কথা সবাইকে মনে করিয়ে দিন। এই তালিকা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা​—⁠২০০৪ এবং ২০০৪ সালের ক্যালেন্ডার-এ রয়েছে।

১৫ মিনিট: “ঐশিক প্রজ্ঞার শ্রেষ্ঠ মূল্য।”b সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলোর ওপর মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “এক অশ্বারোহী সৈন্যদলের আকস্মিক আক্রমণ, যেটাতে আপনি জড়িত।”c সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন ও আলোচনা করুন।

গান ১৮১ এবং শেষ প্রার্থনা।

২৯শে মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২৯

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মার্চ মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। এপ্রিল মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেটা উল্লেখ করুন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।

১৫ মিনিট: বর্ষপুস্তক ২০০৪ (ইংরেজি) ভালভাবে ব্যবহার করুন। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। “পরিচালক গোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি”-র মূল বিষয়গুলো, সারা পৃথিবীর রিপোর্ট থেকে উল্লেখযোগ্য সংখ্যা এবং বিশ্বাসকে শক্তিশালী করে এমন অভিজ্ঞতাগুলো উল্লেখ করুন। পুরো বইটা সারাবছরে পড়ে শেষ করার জন্য সবাইকে উৎসাহ দিন।

২০ মিনিট: সত্য পরিবারগুলোকে ঐক্যবদ্ধ করে। বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। আগ্রহী ব্যক্তিরা কখনও কখনও পরিবারের সদস্যদের বিরোধিতার কারণে যিহোবাকে সেবা করা থেকে পিছিয়ে যায়। নীচের থেকে কয়েকটা অভিজ্ঞতা বর্ণনা করুন: ২০০২ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার পৃষ্ঠা ১৪-১৫; ২০০০ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার পৃষ্ঠা ৮; ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার পৃষ্ঠা ৩২; ১৯৯৯ সালের ১লা জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার পষ্ঠা ৪; এবং ১৯৯৮ সালের ২২শে ফেব্রুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার পৃষ্ঠা ৩১. এই বিষয়টার ওপর জোর দিন যে, এমনকি যখন পরিবারের একজন সদস্যও বাইবেলের নীতিগুলো প্রয়োগ করেন, তখন পারিবারিক জীবন উন্নত হয়।

গান ১৩০ এবং শেষ প্রার্থনা।

৫ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ১২৬

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

২০ মিনিট: শারীরিক পরিচ্ছন্নতা আমাদের যোগ্যপাত্র হিসেবে তুলে ধরে। ২০০২ সালের ১লা জুন প্রহরীদুর্গ পত্রিকার ১৯-২১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একটা বক্তৃতা। একটা নমুনা অন্তর্ভুক্ত করুন যেখানে একজন প্রাচীন এক অগ্রগামীকে দেখাচ্ছেন যে, চান ব্রোশারের পাঠ ৯, অনুচ্ছেদ ৫ ব্যবহার করে কীভাবে বাইবেল ছাত্রকে কৌশলতার সঙ্গে তার ঘর এবং উঠান পরিষ্কার রাখার গুরুত্ব জানতে সাহায্য করবে।

১৫ মিনিট: স্মরণার্থ উদ্‌যাপনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং মার্চ মাসে আরও বেশি করে প্রচার করার সময় যে-অভিজ্ঞতাগুলো উপভোগ করা হয়েছে, সেই সম্বন্ধে বলুন।

গান ২৫ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার