পরিচর্যা সভার তালিকা
১২ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২৪
১০ মিনিট স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। প্রতিটা নমুনার পর, উপস্থাপনার কিছু ব্যবহারিক দিক তুলে ধরুন।
১৫ মিনিট স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট নতুন প্রকাশনাগুলো পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম! শ্রোতাদের সঙ্গে আলোচনা। “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনে দুটো নতুন প্রকাশনা পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছিলাম। “সেই উত্তম দেশ দেখুন” (ইংরেজি) প্রকাশনাটি আমাদের লাইব্রেরির অন্যান্য যেকোনো প্রকাশনার চেয়ে একেবারে আলাদা। প্রতি দুই পৃষ্ঠা জুড়ে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রতিজ্ঞাত দেশ সম্বন্ধে এক অন্তর্দৃষ্টিপূর্ণ দৃশ্য রয়েছে। বিভিন্ন মানচিত্রের বিস্তারিত বর্ণনাগুলোর কয়েকটা উল্লেখ করুন। এই প্রকাশনাটি ব্যবহার করার ব্যবহারিক উপায়গুলোর কথা বলুন। মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) বইটি আমাদের সন্তানদের আধ্যাত্মিক মঙ্গলকে আরও বৃদ্ধি করবে। বাবামা এবং ছোট বাচ্চারা কীভাবে উপকৃত হতে পারে, সেটা দেখিয়ে এই বইয়ে আলোচিত সময়োপযোগী কিছু বিষয়ের কথা উল্লেখ করুন। শ্রোতারা কীভাবে এই প্রকাশনাগুলোর সদ্ব্যবহার করছে, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান।
গান ১৮৬ এবং শেষ প্রার্থনা।
১৯শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯৫
৫ মিনিট স্থানীয় ঘোষণাবলি।
৪০ মিনিট “জেলা ও আন্তর্জাতিক সম্মেলনগুলো ঈশ্বরকে গৌরব প্রদান করতে আমাদের উদ্দীপিত করে!” একজন প্রাচীন পরিচালনা করবেন। এক মিনিট অথবা তারও কম সময়ের মধ্যে ভূমিকা করার পর, এই প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে সম্মেলন কার্যক্রমটি সম্বন্ধে শ্রোতাদের সঙ্গে আলোচনা করুন। সময়কে ভাগ করুন যাতে সমস্ত প্রশ্ন আলোচনা করা যায়, হয়তো কিছু প্রশ্নের কেবল একটা উত্তর নিতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত সমস্ত শাস্ত্রপদ পড়া যাবে না; উত্তর খোঁজার জন্য এগুলোকে অন্তর্ভুক্ত করা সুবিধাজনক। মন্তব্যগুলো শেখা বিষয়গুলো প্রয়োগ করার উপকারগুলোর ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত।
গান ৭৩ এবং শেষ প্রার্থনা।
২৬শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৫৮
১২ মিনিট স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের জানুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। একজন প্রতিবেশীর কাছে কীভাবে আপনি পত্রিকাগুলো অর্পণ করতে পারেন, উপস্থাপনাগুলোর একটাতে সেটার নমুনা দেখান।
১৫ মিনিট প্রতিদিন আপনার জীবনে ঈশ্বরের বাক্য প্রয়োগ করুন। বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৪ পুস্তিকাটি ভালভাবে ব্যবহার করার জন্য সকলকে উৎসাহ দিন। ৩-৪ পৃষ্ঠার ভূমিকা থেকে মন্তব্যগুলো আলোচনা করুন। দৈনিক শাস্ত্রপদটি আলোচনা করার জন্য শ্রোতারা ব্যক্তিগতভাবে কোন সময়টাকে সবচেয়ে ভাল সময় বলে মনে করে, সেটা তাদের বলতে বলুন। মণ্ডলীতে দিনের শাস্ত্রপদটি ও মন্তব্যগুলো আলোচনা করুন। এই তথ্যটাকে আমরা কীভাবে ব্যবহারিকভাবে প্রয়োগ করতে পারি, সেই বিষয়ে শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান। প্রতিদিন শাস্ত্রপদটি আলোচনা করার সময় কীভাবে তারা বিষয়বস্তুটি প্রয়োগ করতে পারে, সেটা সংক্ষেপে বিবেচনা করার জন্য সকলকে উৎসাহ দিন।
১৮ মিনিট প্রশ্ন বাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
গান ১৭৭ এবং শেষ প্রার্থনা।
২রা ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০৪
১০ মিনিট স্থানীয় ঘোষণাবলি। ফেব্রুয়ারি মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেগুলো উল্লেখ করুন। যিহোবার নিকটবর্তী হোন বইটি অর্পণের জন্য উপস্থাপনাগুলো পুনরালোচনা করুন।
২০ মিনিট “আপনার সময়ের ব্যবহারের প্রতি ভাল করে লক্ষ রাখুন।”a শ্রোতাদের এই বিষয়ে মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, অপ্রয়োজনীয় কাজকর্মগুলো যাতে তাদের আধ্যাত্মিক কাজগুলোর ওপর হস্তক্ষেপ না করতে পারে, সেইজন্য তারা কী করে।
১৫ মিনিট পৌলকে অনুকরণ করুন যেমন তিনি খ্রিস্টকে অনুকরণ করেছিলেন। (১ করি. ১০:৩৪) শ্রোতাদের সঙ্গে আলোচনা। যিশুর মতো, পৌলও “যাহাদের সঙ্গে দেখা হইত, তাহাদের” কাছে সাক্ষ্য দেওয়ার সুযোগগুলোর সদ্ব্যবহার করেছিলেন। (প্রেরিত ১৭:১৭) আমাদের এলাকায় এটা করার জন্য কোন সুযোগগুলো রয়েছে? আমরা যখন কেনাকাটা করতে যাই, কর্মক্ষেত্রে অথবা স্কুলে থাকি কিংবা জনসাধারণের যানবাহনে চড়ি, আমাদের কাদের “সঙ্গে দেখা” হয়? আমরা যখন বাড়িতে থাকি, তখন কাদের সঙ্গে হয়তো আমাদের যোগাযোগ হতে পারে? রোজকার কাজকর্মের সময়ে যে-লোকেদের সঙ্গে শ্রোতাদের সাক্ষাৎ হয়, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার যে-অভিজ্ঞতাগুলো রয়েছে, সেগুলো বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
গান ১৫১ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকা]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।