ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৫ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২২১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৬ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।

২০ মি: “প্রকৃত খ্রিস্টীয় একতা​—⁠কীভাবে?”a ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের আন্তর্জাতিক সম্মেলন, ঈশতান্ত্রিক নির্মাণ প্রকল্পগুলো অথবা দুর্যোগ সংক্রান্ত ত্রাণ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর কথা বলতে বলুন যা আমাদের খ্রিস্টীয় একতাকে তুলে ধরে।

১৫ মি: “২০০৪ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়।” বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ২০০৩ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা ইনসার্ট থেকে কিছু মন্তব্য করুন।

গান ১০৮ এবং শেষ প্রার্থনা।

১৫ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ২৯শে ডিসেম্বরের সপ্তাহে পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে রক্ত গ্রহণের বিকল্প স্বাস্থ্য যত্ন​—⁠রোগীর প্রয়োজন ও অধিকারগুলো মেটাচ্ছে (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন। “দয়া করে অবিলম্বে সাক্ষাৎ করুন” বাক্সটা আলোচনা করুন। যদি পাওয়া যায়, তা হলে এস-৭০ (S-70) ফর্মের একটা উদাহরণ দিন। ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারিতে ক্ষেত্রের পরিচর্যার জন্য যে-বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়ে জানান।

১৫ মি: ব্যক্তিগত অধ্যয়ন​—⁠উপাসনার এক অংশ। ২০০০ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার ১৪-১৫ পৃষ্ঠার ৬-১০ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে এক বক্তৃতা।

২০ মি: “‘সঠিক প্রবণতাসম্পন্ন’ ব্যক্তিদের সাহায্য করুন।”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। পুনর্সাক্ষাৎগুলো করার জন্য ১৯৯৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার বাক্সে দেওয়া পরামর্শের তালিকাটা পুনরালোচনা করুন।

গান ৪২ এবং শেষ প্রার্থনা।

২২শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। ৬ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা জানুয়ারির প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। পরের সপ্তাহে বিশেষ পরিচর্যা সভার কথা প্রত্যেককে মনে করিয়ে দিন, যে-সভায় আমরা রোগীর প্রয়োজন ও অধিকারগুলো (ইংরেজি) নামক ভিডিওটা পুনরালোচনা ও আলোচনা করব এবং চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড বিতরণ করব।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৮ মি: “যোগ্য ব্যক্তিদের অনুসন্ধান করা।”c বিষয়বস্তুর স্থানীয় প্রয়োগ করুন। খুব সম্ভবত কখন বাসিন্দাদের বাড়িতে পাওয়া যাবে? বিকালে অথবা সন্ধ্যার শুরুতে কাজ করে কোন ফলাফল লাভ করা গেছে? যে-লোকেদের খুব কমই বাড়িতে পাওয়া যায় তাদের সঙ্গে যোগাযোগ করতে কোন পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে?

গান ২০৯ এবং শেষ প্রার্থনা।

২৯শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২০০

৫ মি: স্থানীয় ঘোষণাবলি। সমস্ত প্রকাশককে ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। জানুয়ারি মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেটা উল্লেখ করুন।

১৭ মি: “এক ভিডিও যা চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এক নতুন ধারাকে তুলে ধরে।” একজন যোগ্য প্রাচীন পরিচালনা করবেন। প্রেরিত ১৫:​২৮, ২৯ পদ পড়ুন এবং অল্পকথায় জোর দিয়ে বলুন যে, খ্রিস্টানরা কেন রক্ত গ্রহণ করা প্রত্যাখ্যান করে সেটার মুখ্য কারণ হল রক্তের পবিত্রতা সম্বন্ধীয় ঈশ্বরের নিয়মকে সম্মান করা। এরপর সঙ্গে সঙ্গে প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে রোগীর প্রয়োজন ও অধিকারগুলো নামক ভিডিওটা আলোচনা করা শুরু করে দিন। শেষ অনুচ্ছেদ পড়ে শেষ করুন।

২৩ মি: আস্থার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতাগুলোকে মোকাবিলা করা। শাখা অফিস থেকে দেওয়া পরিলেখ ব্যবহার করে একজন যোগ্য প্রাচীন বক্তৃতা দেবেন। “রক্ত থেকে পৃথক থাকতে যে-ব্যবস্থাগুলো আমাদের সাহায্য করে” বাক্সটা থেকে মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করুন।

গান ১৮২ এবং শেষ প্রার্থনা।

৫ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০৩

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

২০ মি: আপনার পরিশ্রম নিষ্ফল নয়। (১ করি. ১৫:৫৮) শ্রোতাদের সঙ্গে আলোচনা। যে-প্রকাশকরা অনেক বছর ধরে সক্রিয় রয়েছে তাদেরকে শুরুর দিনগুলোতে হওয়া সাক্ষ্যদানের কাজ সম্বন্ধে বলার জন্য আগে থেকে বলে রাখুন। কত জন মণ্ডলীর সঙ্গে মেলামেশা করত? মণ্ডলীকে সাক্ষ্যদানের কাজ করতে কতখানি এলাকা দেওয়া হয়েছিল? রাজ্যের বার্তার প্রতি লোকেরা কেমন সাড়া দিত? কীধরনের বিরোধিতার মুখোমুখি আপনি হয়েছিলেন? বছরের পর বছর ধরে রাজ্যের কাজ কীভাবে বৃদ্ধি পেয়েছে?

২০ মি: যিহোবার উপাসনা কীভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করে? শ্রোতাদের সঙ্গে আলোচনা। সুখী ও অর্থপূর্ণ জীবনের চাবি হল সত্য উপাসনা। (১) এটা আমাদের জীবনের সমস্যা এবং উদ্বিগ্নতাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। (ফিলি. ৪:​৬, ৭) (২) এটা আমাদের ঈশ্বরীয় গুণগুলো গড়ে তুলতে উৎসাহ দেয়। (২ পিতর ১:​৫-৮) (৩) এটা আমাদেরকে আমাদের সময় ও ধনসম্পত্তিকে সবচেয়ে ভাল উপায়ে ব্যবহার করতে সাহায্য করে। (১ তীম. ৬:​১৭-১৯) (৪) এটা ভবিষ্যতের জন্য এক নিশ্চিত আশা জোগায়। (২ পিতর ৩:১৩) (৫) এটা যিহোবার সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে আমাদের সমর্থ করে। (যাকোব ৪:⁠৮) যারা যিহোবাকে জানে না অথবা তাঁকে উপাসনা করে না তাদের মধ্যে এই বিষয়গুলোর কতই না অভাব রয়েছে, সেটা তুলনা করুন।

গান ১৩৬ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার