ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৭ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৪শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১লা ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১০ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১২

১০ মি: স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে আপনার এলাকায় অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো বাস্তবসম্মত নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। নমুনাগুলোর একটাতে ব্যাখ্যা করুন যে, কীভাবে আমাদের শিক্ষামূলক কাজে অর্থ জোগানো হয়।​—⁠প্রহরীদুর্গ পত্রিকার পৃ. ২ অথবা সচেতন থাক! পত্রিকার পৃ. ৫ দেখুন।

১৫ মি: “প্রস্তুত থাক।”a শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, কোন বিষয়টা তাদের বর্তমান বিধিব্যবস্থার উদ্বেগ ও বিক্ষেপগুলোর পিছনে সময় ব্যয় না করতে সাহায্য করে, যে-সময়টা আধ্যাত্মিক বিষয়গুলোর পিছনে আরও ভালভাবে দেওয়া যেতে পারে।

২০ মি: কীভাবে আপনি আপনার সঙ্গীদের বাছাই করেন? ঈশ্বরের উপাসনা করুন বইয়ের ৪৭-৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। ১৩ অনুচ্ছেদের প্রশ্ন ও উল্লেখিত শাস্ত্রপদগুলো ব্যবহার করে, শ্রোতাদের বাইবেলের সেই নীতিগুলোর ওপর মন্তব্য করতে আমন্ত্রণ জানান, যেগুলো সঙ্গীদের বাছাই করার ব্যাপারে আমাদের পরিচালনা দেওয়া উচিত।

গান ১২৭ এবং শেষ প্রার্থনা।

১৭ই নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯৬

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। দুই অথবা তিন জন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যারা চলতি সাহিত্য অর্পণকে কাজে লাগিয়ে, ক্ষেত্রের পরিচর্যায় আগ্রহজনক অভিজ্ঞতাগুলো লাভ করেছে। কেউ কেউ হয়তো বাইবেল অধ্যয়ন শুরু করতে পেরেছে।

১৫ মি: দান করার মনোভাব গড়ে তুলুন। ২০০৩ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২৭-৩০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

১৮ মি: “প্রশংসা সতেজ করে।”b পারিবারিক সুখ (ইংরেজি) বইয়ের ৪৯-৫০ পৃষ্ঠার ২১ অনুচ্ছেদ থেকে মন্তব্যগুলো করুন। অন্যদের কাছ থেকে প্রশংসার বাক্য শুনে যে-ব্যক্তিরা উৎসাহিত হয়েছে, সেই বিষয়ে তাদের সংক্ষেপে মন্তব্যগুলো করতে বলুন।

গান ৫৮ এবং শেষ প্রার্থনা।

২৪শে নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ২১৩

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে অক্টোবর-ডিসেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা আলাদা নমুনা দেখান। ৪ পৃষ্ঠায় যে-শাস্ত্রপদটি ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা ছাড়া হয়তো এক ভিন্ন শাস্ত্রপদ ব্যবহার করা যেতে পারে। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। উপস্থাপনাগুলোর একটাতে, জনসাধারণের যানবাহনে যাতায়াতের সময় অথবা অন্য কোনো উপযুক্ত স্থানীয় সেটিংয়ে রীতিবর্হিভূতভাবে পত্রিকাগুলো অর্পণের নমুনা দেখান।

১০ মি: প্রশ্ন বাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

২৩ মি: “যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলা।”c যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। শাস্ত্রপদগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সেটার ওপর শ্রোতাদের মন্তব্যগুলো করতে বলুন। তাদের ব্যক্তিগত বাইবেল অধ্যয়নের মানকে উন্নত করতে কী তাদের সাহায্য করেছে, সেই বিষয়ে মন্তব্যগুলো করার জন্য একজন অথবা দুজনকে আগে থেকে বলে রাখুন।

গান ২০২ এবং শেষ প্রার্থনা।

১লা ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৩৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের নভেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ডিসেম্বর মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেটা উল্লেখ করুন। প্রস্তাবিত উপস্থাপনাগুলোর একটা অথবা দুটো সংক্ষেপে পুনরালোচনা করুন। অতিরিক্ত উপস্থাপনাগুলো খুঁজে বের করতে প্রকাশকরা কীভাবে ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স ব্যবহার করতে পারে তা ব্যাখ্যা করুন।​—⁠২০০১ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র পৃ. ২ দেখুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: অন্যদেরকে শিক্ষা দিতে যথাযোগ্য। ২০০০ সালের ১লা জুন প্রহরীদুর্গ পত্রিকার ১৬-১৭ পৃষ্ঠার ৯-১৩ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। আমাদের পরিচর্যার একটা প্রধান লক্ষ্য হল কার্যকরীভাবে শিক্ষা দিতে দক্ষ হওয়া। মেষতুল্য লোকেদের সাহায্য করার ক্ষেত্রে আমাদের সাফল্য, রাজ্যের বার্তাকে এমন এক উপায়ে জানাতে আমাদের দক্ষ হওয়ার ওপর নির্ভর করে, যা তাদের তথ্য জোগাবে ও প্রেরণা দেবে। নিচের প্রশ্নগুলো আলোচনা করুন: (১) প্রচার ও শিক্ষাদানের মধ্যে পার্থক্য কী? (২) কেন কেউ কেউ একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার চেষ্টার বিষয়ে ইতস্তত বোধ করে? (৩) কীভাবে আমরা আমাদের শিক্ষাদানের দক্ষতাকে উন্নত করতে? (৪) কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ছাত্র যা শিখছে, সেটার অর্থ বুঝছে? (৫) ছাত্রকে কোন লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য আমাদের চেষ্টা করা উচিত?

গান ৭০ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার