ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৫ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২২শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৯শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ৬ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। পরের সপ্তাহের পরিচর্যা সভার জন্য প্রস্তুতি নিতে, গত পরিচর্যা বছরের সীমা অধিবেশন কার্যক্রমের ওপর তাদের নোটগুলো পুনরালোচনা করার জন্য সকলকে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা আলাদা বাস্তব নমুনা দেখান। একটা উপস্থাপনায় দেখান যে, একজন ছাত্র/ছাত্রী অথবা বাবা/মা একজন স্কুল শিক্ষক/শিক্ষিকার কাছে সাক্ষ্য দিচ্ছেন।

১০ মি. শাখার চিঠি। দীর্ঘদিনের একজন প্রকাশক, একজন প্রাচীন হলে ভাল হয় এবং একজন যুবক প্রকাশকের মধ্যে আলোচনা। যুবক প্রকাশক অভিজ্ঞ প্রকাশককে জিজ্ঞেস করে যে, তিনি আমাদের রাজ্যের পরিচর্যা-য় শাখা অফিসের চিঠিটা দেখেছেন কি না। অভিজ্ঞ প্রকাশক ব্যাখ্যা করেন যে, শাখার চিঠি ১৯৬০ ও ১৯৭০ এর দশকের আমাদের রাজ্যের পরিচর্যা-র একটা বৈশিষ্ট্য ছিল। এরপর তারা প্রথম পৃষ্ঠায় দেওয়া চিঠিটা আলোচনা করে, এর মূল বিষয়গুলোর ওপর জোর দেয়।

২৫ মি: “কিশোর-কিশোরীরা​—⁠ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি প্রস্তুত কর।”a যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করে, একজন প্রাচীন পরিচালনা করবেন। ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময় পূর্ণ-সময়ের পরিচর্যার আনন্দ ও আশীবার্দগুলো তুলে ধরুন।

গান ১৭০ এবং শেষ প্রার্থনা।

১৫ই সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৯৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১০ মি: “ঈশ্বরের উপাসনা করুন বই অধ্যয়ন করা।” একজন বই অধ্যয়ন অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। অধ্যয়নের তালিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করান। চতুর্থ অনুচ্ছেদ আলোচনা করার সময়ে পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ২৮ পৃষ্ঠার ১ অনুচ্ছেদ এবং ৭০ পৃষ্ঠা থেকে মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।

২৫ মি: “যিহোবাতে নির্ভর রাখ, সদাচরণ কর।” (গীত. ৩৭:​৩, NW) নিচের প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা, যা গত পরিচর্যা বছরের সীমা অধিবেশনের মুখ্য বিষয়গুলো তুলে ধরে। কীভাবে শ্রোতারা মুখ্য বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে অথবা পরিবারগতভাবে কাজে লাগাতে পেরেছে, সেই বিষয়ে তাদের কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করতে বলুন। কার্যক্রমের এই অংশগুলো তুলে ধরুন: (১) “যিহোবাতে নির্ভরতা দেখানো।” জীবনের প্রতিটি ক্ষেত্রে যিহোবার ওপর নির্ভরতা দেখানো কেন গুরুত্বপূর্ণ? (it-২ পৃ. ৫২১) কীভাবে ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স আমাদের সাহায্য করতে পারে? (২) “জীবনের অসার বস্তুগুলোর বিষয়ে সাবধান হোন।” (উপ. ২:​৪-৮, ১১) কোন অসার কাজগুলোর বিরুদ্ধে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আর কীভাবে আমরা তা করতে পারি? (৩) “মন্দ বিষয়কে পরিহার করুন, সদাচরণের কার্যকারী হোন।” যিহোবার মানগুলোর সঙ্গে লেগে থাকা কেন গুরুত্বপূর্ণ? (যিশা. ৫:২০) কোন সদাচরণগুলোতে আমাদের ব্যস্ত থাকা উচিত? (৪) “যিহোবার ওপর আমাদের আস্থা বজায় রাখা।” তাড়না ও প্রলোভনগুলোর মুখে কী আমাদের দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে? কেন আমাদের কিছু কিছু বিষয় যিহোবার ওপর ছেড়ে দেওয়া দরকার? (৫) “আপনি কি ঈশ্বরের রাজ্যের যোগ্য বলে গণ্য হবেন?” (কল. ১:১০) বাইবেলের কোন উদাহরণগুলো আমাদের ক্রমাগত যিহোবার যোগ্যরূপে চলতে উদ্দীপিত করে? (৬) “যিহোবার প্রতিজ্ঞাগুলোর ওপর নির্ভর করুন।” এটা করা কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করবে?

গান ৫৮ এবং শেষ প্রার্থনা।

২২শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা আলাদা নমুনা দেখান। দেখান যে, একজন প্রাচীন এবং শারীরিকভাবে দুর্বল একজন প্রকাশক টেলিফোনে সাক্ষ্য দিচ্ছে।

১৫ মি: গত বছরে আমরা কী সম্পাদন করেছি? পরিচর্যা অধ্যক্ষ ২০০৩ পরিচর্যা বছরের মণ্ডলীর রিপোর্ট থেকে মূল বিষয়গুলো পুনরালোচনা করবেন। ভাল কাজ সম্পাদন করার জন্য মণ্ডলীর প্রশংসা করুন। সীমা অধ্যক্ষের গত রিপোর্ট থেকে উপযুক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন। আগামী বছরের জন্য পৌঁছানো সম্ভব এমন একটা বা দুটো লক্ষ্য সম্বন্ধে উল্লেখ করুন।

২০ মি: সব ধর্মই কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য? যুক্তি (ইংরেজি) বইয়ের ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। কীভাবে এই বিষয়ের ওপর কারও সঙ্গে যুক্তি করা যায়, তা আলোচনা করুন। (rs পৃ. ৩২২-৩) উপায়গুলোর কয়েকটা নিয়ে আলোচনা করুন, যাতে সঠিক ধর্মকে শনাক্ত করা যেতে পারে। (rs পৃ. ৩২৮-৩০) আমাদের পরিচর্যা অন্যদের সেই ধরনের উপাসনা বেছে নিতে সাহায্য করে, যা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য।​—⁠কল. ১:​৯, ১০.

গান ৩৯ এবং শেষ প্রার্থনা।

২৯শে সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৯৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের সেপ্টেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। অক্টোবর মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন। চান ব্রোশার ব্যবহার করে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যায়, সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত নমুনা দেখান।

৩৫ মি: “আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?” উৎসাহমূলক এক বক্তৃতা, যেখানে শ্রোতাদের কাছ থেকে ১৩ এবং ১৮-২৪ অনুচ্ছেদের ওপর প্রস্তুত করা প্রশ্নগুলোর উত্তর অন্তর্ভুক্ত থাকবে। বেথেলে সেবা করাকে ক্যারিয়ার হিসেবে বিবেচনা করার জন্য সন্তানদের সাহায্য করতে বাবামাদের উৎসাহিত করুন। পরিবারগুলোকে তাদের পারিবারিক অধ্যয়নে এই ইনসার্টের বিষয়বস্তু একত্রে অধ্যয়ন করার জন্য বলুন।

গান ১৯৭ এবং শেষ প্রার্থনা।

৬ই অক্টোবর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। এই মাসে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আমরা এক বিশেষ প্রচেষ্টা চালাচ্ছি। ২০০২ সালের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠায় ১ম অনুচ্ছেদটা সংক্ষেপে পুনরালোচনা করুন।

১৫ মি: “প্রাথমিক বিষয়গুলিকে প্রথম স্থানে রাখতে নিশ্চিত হোন!” ১৯৯৮ সালের ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৯-২১ পৃষ্ঠায় দেওয়া এই শিরোনামের প্রবন্ধটির ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। পরবর্তী কয়েক মাসের জন্য যে-ঈশতান্ত্রিক কার্যক্রমগুলো তালিকাবদ্ধ করা হয়েছে, সেই তারিখগুলো উল্লেখ করুন এবং তাদের ক্যালেন্ডারে এই তারিখগুলোতে দাগ দিয়ে রাখতে সকলকে উৎসাহিত করুন। আধ্যাত্মিক ব্যবস্থাগুলোর উপকার থেকে বঞ্চিত না হওয়ার জন্য তারা কী করতে পারে, সেই বিষয় শ্রোতাদের মন্তব্য করতে বলুন।

২০ মি: “নম্রতা পরিধান করুন।”b শাস্ত্রপদগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে শ্রোতাদের মন্তব্য নিন।

গান ২২৪ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার