ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৮ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৫শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
  • ১লা সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১০১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! [পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা] এবং ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। “আমি ব্যস্ত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কীভাবে আলোচনা চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে উপস্থাপনাগুলোর একটাতে সেটার নমুনা দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯ পৃষ্ঠা দেখুন।

১৫ মি: “যিহোবার মঙ্গলভাব অনুকরণ করুন।”a দয়ার কাজগুলো কীভাবে সাক্ষ্যদানের এক পথ খুলে দিয়েছে, তা দেখাতে সংক্ষেপে সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। সহবিশ্বাসীদের সাহায্য করার জন্য মণ্ডলী যে-প্রচেষ্টাগুলো করেছে সেইজন্য প্রশংসা করুন।

২০ মি: “অগ্রগামী পরিচর্যার আশীর্বাদগুলো।”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন। অগ্রগামীর কাজ করে যে-আশীর্বাদগুলো লাভ করেছে সেই বিষয়ে এক অথবা দুজন অগ্রগামীকে মন্তব্য করতে বলুন। উল্লেখ করুন যে, অগ্রগামীর কাজ করতে আগ্রহী এমন যেকেউ সচিবের কাছ থেকে একটি আবেদনপত্র নিতে পারে।

গান ১১ এবং শেষ প্রার্থনা।

১৮ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮২

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। “পরিতৃপ্তিদায়ক এক জীবন​—⁠যেভাবে তা অর্জন করা যায় এর জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো” বাক্সটি পুনরালোচনা করুন এবং একজন দক্ষ প্রকাশককে উপস্থাপনাগুলোর একটার নমুনা দেখাতে বলুন।

১৭ মি: “এমন কাজ যা সতেজ করে।”c খ্রিস্টীয় পরিচর্যা কীভাবে তাদেরকে সতেজ করে সেই বিষয়ে মন্তব্য করার জন্য দুই বা তিন জনকে আগে থেকে বলে রাখুন।

১৮ মি: “আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি।”d (অনুচ্ছেদ ১-৫) যে-প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন। ৩ ও ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, কিংডম হল পরিষ্কার করার স্থানীয় ব্যবস্থাগুলো পুনরালোচনা করুন। মনোযোগ দেওয়া প্রয়োজন এমন যেকোনো বিষয় উল্লেখ করুন। সত্য উপাসনার জন্য এক উপযুক্ত স্থানের রক্ষণাবেক্ষণের ব্যাপারে মণ্ডলী যে-প্রচেষ্টাগুলো করেছে সেইজন্য প্রশংসা করুন।

গান ১১৪ এবং শেষ প্রার্থনা।

২৫শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৭৫

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সচেতন থাক! [পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা] এবং ১লা সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রতিটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। দেখান যে, একজন বাবা/মা এবং একজন কিশোর ছেলে অথবা কিশোরী মেয়ে পত্রিকা বিতরণ কাজের জন্য প্রস্তুতি নিতে এক মহড়া দিচ্ছে। নমুনা দেখানোর আগে তারা প্রস্তাবিত প্রত্যেকটা উপস্থাপনা সংক্ষেপে পুনরালোচনা করে।

১৫ মি: অল্পবয়সীরা যিহোবার প্রশংসা করছে! শ্রোতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বক্তৃতা এবং কয়েকটা সাক্ষাৎকার। সভাগুলোতে অল্পবয়সীদের ভাল করে প্রস্তুত করা মন্তব্যগুলো শুনে আমরা আনন্দিত হই। তাদের অধ্যবসায় এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে অগ্রগতি এক আনন্দের বিষয়। পরিচর্যায় উত্তম সাক্ষ্যদান করে তারা সত্যিকারের বিশ্বাস প্রদর্শন করে। তাদের ঈশ্বরীয় আচারব্যবহার যিহোবার সম্মান নিয়ে আসে। (yb৮৮ পৃ. ৫৩-৪) তাদের আধ্যাত্মিক অগ্রগতি ভবিষ্যতে সেবার বিশেষ সুযোগগুলোর জন্য এক ভিত্তি স্থাপন করে। সংক্ষেপে দুই বা তিনজন অল্পবয়সী খ্রিস্টানের সাক্ষাৎকার নিন, যারা মণ্ডলীর কাজকর্মগুলোতে নিয়মিত অংশ নেওয়া উপভোগ করে। মণ্ডলীতে অল্পবয়সীরা যিহোবার প্রশংসা করার জন্য যে-উত্তম প্রচেষ্টাগুলো করছে, সেটার জন্য আন্তরিকভাবে তাদের প্রশংসা করুন।

২০ মি: প্রচার করার জন্য সাহসী হয়ে উঠুন। (১ থিষল. ২:⁠২) শ্রোতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এক বক্তৃতা। কেন অনেকে অন্যদের কাছে রাজ্যের বার্তা জানাতে ভয় পায় তা ব্যাখ্যা করুন। এমনকি যারা অনেক বছর ধরে সক্রিয় রয়েছে তাদের ক্ষেত্রেও এটা সত্য। ১৯৯৯ সালের ১লা ডিসেম্বর প্রহরীদুর্গ এর ২৫ পৃষ্ঠায়; ১৯৯৯ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ২৫ পৃষ্ঠায়; এবং ১৯৯৬ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ এর ৩১ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতাগুলোর কয়েকটা বলুন। যখন তারা ভয় পেয়ে গিয়েছিল সেই ক্ষেত্রগুলোতে সুসমাচার জানাতে কীভাবে তারা সাহসী হয়ে উঠেছিল সেই বিষয়ে মন্তব্য করতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। ১৯৯৯ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ২৩-৪ পৃষ্ঠার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে যিহোবার কাছ থেকে শক্তি নিন, এই উৎসাহ দিয়ে করে শেষ করুন।

গান ১২৫ এবং শেষ প্রার্থনা।

১লা সেপ্টেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের আগস্ট মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। সেপ্টেম্বর মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেটা উল্লেখ করুন। অধিবেশনগুলোতে যোগ দিতে আসা-যাওয়ার পথে, ছুটি কাটানোর সময় অথবা গ্রীষ্মের মাসগুলোতে অন্যান্য উপলক্ষে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার সময় যে-গঠনমূলক অভিজ্ঞতাগুলো হয়েছে, তা বলার জন্য এক অথবা দুজনকে আগে থেকে বলে রাখুন।

১৫ মি: আপনি কি আপনার ফিরে আসার প্রতিজ্ঞা রাখেন? ১৯৯৯ সালের ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১০-১১ পৃষ্ঠায় “প্রতিজ্ঞা রাখার অন্যান্য দিকগুলো” শিরোনামের নিচে দেওয়া বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এক বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। আমাদের পরিচর্যায় আমরা যখন আগ্রহ দেখায় এমন লোকেদের খুঁজে পাই, তখন আমরা সাধারণত অন্য কোনো সময় আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করি। আমরা কি যেমন প্রতিজ্ঞা করেছি সেইমতো বিশ্বস্তভাবে ফিরে যাই? বাইবেলের সেই নীতিগুলোকে পুনরালোচনা করুন, যা আমাদের প্রতিজ্ঞা রাখতে প্রেরণা দেবে। শ্রোতাদের সেই অভিজ্ঞতাগুলোর কথা বলতে বলুন যা দেখায় যে, দেরি না করে ফিরে গিয়ে তারা কীভাবে আশীর্বাদপ্রাপ্ত হয়েছে।

২০ মি: “আসুন আমাদের উপাসনার স্থানকে আমরা ভাল অবস্থায় রাখি।”e (অনুচ্ছেদ ৬-১১) যে-প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন। ৫ পৃষ্ঠার বাক্সটি উল্লেখ করে, যথার্থভাবে কিংডম হল রক্ষণাবেক্ষণের গুরুত্বের ওপর জোর দিন। আপনার কিংডম হলের অবস্থা সম্বন্ধে সংক্ষেপে একটি রিপোর্ট দিন এবং মেরামত বা উন্নতি করার যেকোনো পরিকল্পনার বিষয় উল্লেখ করুন।

গান ৪১ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার