ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৯ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৬ই জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৩শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩০শে জুন থেকে যে-সপ্তাহ শুরু
  • ৭ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৯ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! [পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা] এবং ১৫ই জুনের প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রতিটা উপস্থাপনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। প্রত্যেকটা উপস্থাপনায় একটি করে শাস্ত্রপদ অন্তর্ভুক্ত করুন।

১৫ মি: “খ্রিস্টীয় পরিচর্যা​—⁠আমাদের প্রধান কাজ।”a যুবক-যুবতীরা পূর্ণ-সময়ের সেবা শুরু করে যে-আশীর্বাদগুলো উপভোগ করতে পারে, সেগুলো বিবেচনা করে দেখতে তাদের উৎসাহ দিন। ২০০০ সালের ১লা নভেম্বরের প্রহরীদুর্গ পত্রিকার ১৯-২০ পৃষ্ঠায় “যখন সমাজ আপনার বিবেকের সঙ্গে দ্বন্দ্ব বাধায়” উপশিরোনামের নিচে দেওয়া বিষয়বস্তুর ওপর মন্তব্যগুলো করুন।

২০ মি: “অবসর গ্রহণ​—⁠আরও বেশি কাজ করার এক দ্বার?”b যদি সম্ভব হয়, তা হলে এমন একজন প্রকাশকের সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিন, যিনি যিহোবার সেবায় আরেকটু বেশি করার জন্য চাকরি থেকে অবসর গ্রহণকে কাজে লাগিয়েছেন। জিজ্ঞেস করুন যে, তিনি কোন কোন রদবদল করেছেন এবং এর ফলস্বরূপ কোন আশীর্বাদগুলো তিনি উপভোগ করেছেন।

গান ১৯০ এবং শেষ প্রার্থনা

১৬ই জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫৫

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

৩৭ মি: আমাদের কাজকে যখন ভুল বোঝা হয়। শাখা অফিসের পাঠানো আউটলাইনের ওপর ভিত্তি করে একজন যোগ্য প্রাচীন বিষয়টা তুলে ধরবেন।

গান ১৩১ এবং শেষ প্রার্থনা।

২৩শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯৫

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! [পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা] এবং ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রতিটা ক্ষেত্রে, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে। একটা নমুনায় দেখান যে, প্রকাশক রাস্তায় সাক্ষ্যদান করছেন।

২০ মি: “‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়ার’ ক্ষেত্রে অধ্যবসায়ী হোন।”c এখানে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করুন। অনুচ্ছেদ ৫ ও ৬ আলোচনা করার পর, একজন দোকানদারের কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদানের ও আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি অর্পণের একটি সংক্ষিপ্ত নমুনা দেখান। অনুচ্ছেদ ৭ ও ৮ আলোচনা করার আগে সেগুলো জোরে পড়ার জন্য বলুন। উপসংহারে, “তাদের ভুলে যাবেন না যেন!” বাক্সটি পড়ুন ও আলোচনা করুন।

১৫ মি: “অনবরত পরিবর্তনশীল এক জগতে প্রচার করা।”d অনুচ্ছেদ ২-৩ আলোচনা করার সময়, শ্রোতাদের জিজ্ঞেস করুন যে, স্থানীয় এলাকায় আলোচনা শুরু করার জন্য কোন চলতি ঘটনাগুলো ব্যবহার করা যেতে পারে। অনুচ্ছেদ ৪ আলোচনা করার সময়, উল্লেখিত উপস্থাপনাগুলোর একটা ব্যবহার করে এক সংক্ষিপ্ত নমুনা দেখান।

গান ১৫ এবং শেষ প্রার্থনা।

৩০শে জুন থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। জুলাই এবং আগস্ট মাসের সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। স্থানীয়ভাবে যে-দুটো ব্রোশার মজুত রয়েছে, সেগুলো উল্লেখ করুন। সেগুলোকে কীভাবে পরিচর্যায় ব্যবহার করা যায়, সেই সম্বন্ধে উত্তমভাবে তৈরি করা নমুনা দেখান। প্রস্তাবিত উপস্থাপনাগুলোর জন্য ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন। ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্‌ ইনডেক্স এর “উপস্থাপনাগুলো” শিরোনামের নিচে এবং মাঝামাঝির উপশিরোনাম “প্রকাশনার তালিকা” এর মধ্যে অতিরিক্ত উপস্থাপনাগুলো পাওয়া যেতে পারে।

১৫ মি: নিরুৎসাহিত হলে কী করা যেতে পারে? ১৯৯৯ সালের ১৫ই নভেম্বরের প্রহরীদুর্গ-র ২৮-৯ পৃষ্ঠার “ভাল মনোভাব বজায় রাখুন” উপশিরোনাম সহ এর ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। বাস্তবসম্মত পরামর্শগুলো ও সেইসঙ্গে শাস্ত্রীয় উপদেশগুলো পুনরালোচনা করুন। এক বা দুজন কার্যকারী প্রকাশককে ব্যাখ্যা করার জন্য আগে থেকে বলে রাখুন যে, কী তাদেরকে পরিচর্যায় তাদের আনন্দ বজায় রাখতে সাহায্য করেছে।

২০ মি: রাজ্যের বিষয় প্রচার করার জন্য ঈশ্বরের বাক্যকে কার্যকারীভাবে ব্যবহার করুন। পরিচর্যা অধ্যক্ষের দ্বারা শ্রোতাদের সঙ্গে আলোচনা। পরিচর্যায় আমরা যে-লোকেদের সাক্ষাৎ পাই, তাদের প্রত্যেকের সঙ্গে রাজ্য সম্বন্ধে এক গঠনমূলক শাস্ত্রীয় বিষয় জানানোর জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। কিন্তু, কেবল বাইবেলের পদগুলো পড়ার চেয়েও আমাদের আরও বেশি কিছু করা দরকার। আমাদের সেগুলোকে ব্যাখ্যা করা, উদাহরণ দিয়ে স্পষ্ট করা ও প্রয়োগ করা দরকার। যুক্তি (ইংরেজি) বইয়ের ১৫৪-৫ পৃষ্ঠায় বাঁকা অক্ষরে লেখা উপশিরোনাম “মানবজাতির জরুরি চাহিদাগুলো মনুষ্য শাসকরা জোগাচ্ছে না” এর নিচে উল্লেখিত শাস্ত্রপদগুলোর কয়েকটা উদাহরণ হিসেবে ব্যবহার করে, কীভাবে তা করা যেতে পারে তা দেখান। আলোচনার পর, একজন প্রকাশককে উত্তমভাবে তৈরি করা একটা নমুনা দেখাতে বলুন যে, পুনর্সাক্ষাতে কীভাবে একটা শাস্ত্রপদকে কার্যকারীভাবে ব্যবহার করা যায়, সংক্ষেপে ব্যাখ্যা করা যায়, সহজ দৃষ্টান্ত দেওয়া যায় এবং সংক্ষিপ্ত প্রয়োগ দেখানো যায়, যেটা গৃহকর্তাকে দেখাবে যে, রাজ্য শাসন কীভাবে তাকে ব্যক্তিগতভাবে উপকৃত করবে। প্রকাশক শাস্ত্রপদটা পড়ছেন এভাবে নমুনাটা শুরু করুন। নমুনার পর, শাস্ত্রপদকে কীভাবে ব্যাখ্যা করা, উদাহরণ দিয়ে স্পষ্ট করা এবং প্রয়োগ করা হয়েছিল, তা পুনরালোচনা করুন। ঈশ্বরের বাক্যকে কার্যকারীভাবে ব্যবহার করার জন্য দক্ষতা বৃদ্ধি করতে সকলকে উৎসাহ দিন।

গান ১৭১ এবং শেষ প্রার্থনা।

৭ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৬৫

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: স্থানীয় অভিজ্ঞতাগুলো। (১) অন্য ভাষী লোকেদের কাছে সাক্ষ্য দেওয়ার সময় বা (২) ঘরে-ঘরে এবং রাস্তায় সাক্ষ্যদান ছাড়া অন্য কোথাও সাক্ষ্য দেওয়ার সময় স্থানীয় প্রকাশকদের যে-অভিজ্ঞতাগুলো হয়েছে, তা বলতে বা অভিনয় করে দেখাতে বলুন। সকলকে সমস্ত জাতির জন্য সুসমাচার পুস্তিকাটি এবং অন্য ভাষী কোনো লোকের সাক্ষাৎ পেলে প্লিজ ফলো আপ (S-43) ফর্মটির সদ্ব্যবহার করতে উৎসাহ দিন।​—⁠২০০২ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠা দেখুন।

২৫ মি: “ঐশিক নাম জানানো।”e যে-প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সেগুলো ব্যবহার করুন। ৪ অনুচ্ছেদটি আলোচনা করার সময় ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ১২৪ পৃষ্ঠায় দেওয়া “ঈশ্বরের নাম জানানো” বাক্সটির মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন। একজন অভিজ্ঞ প্রকাশককে একটা পুনর্সাক্ষাতের নমুনা দেখাতে বলুন। যুক্তি বইয়ের ১৯৬-৭ পৃষ্ঠা থেকে দুটো বা তিনটে শাস্ত্রপদ ব্যবহার করে দেখান যে, ঈশ্বরের ব্যক্তিগত নাম জানা ও ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ।

গান ১৯৭ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার