ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৩ পৃষ্ঠা ৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৩ পৃষ্ঠা ৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৩ সালের ৩০শে জুনের সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৩ সালের ৫ই মে থেকে ৩০শে জুনের সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো বইয়ের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. বক্তৃতা দেওয়ার সময় গলার স্বর ও ধ্বনির ওঠানামাকে নিয়ন্ত্রণ করা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে তা করা যায়? [be পৃ. ১১১ বাক্স; পৃ. ১১২ বাক্স]

২. যদিও একজন বক্তা যা বলছেন তা তিনি বিশ্বাস করেন ও যিহোবাকেও ভালবাসেন, তারপরও কেন তার মধ্যে উদ্যমের ঘাটতি থাকতে পারে? [be পৃ. ১১৫ অনু. ৩-৪; পৃ. ১১৬ অনু. ১]

৩. কী একজন ব্যক্তিকে বক্তৃতায় উষ্ণতা ও অনুভূতি প্রকাশ করতে সাহায্য করবে এবং কেন এটা গুরুত্বপূর্ণ? [be পৃ. ১১৯ অনু. ১-৪]

৪. একটা বক্তৃতায় যে-প্রকৃত উদ্যম, উষ্ণতা ও অন্যান্য অনুভূতি রয়েছে তা কীসের দ্বারা নির্ধারিত হয়? [be পৃ. ১২০ অনু. ২-৫]

৫. সত্য অথবা মিথ্যা: অঙ্গভঙ্গি ও মুখের ভাবভঙ্গির একমাত্র তখনই মূল্য থাকে, যখন আপনার শ্রোতারা আপনাকে দেখতে পায়। ব্যাখ্যা করুন। [be পৃ. ১২১ অনু. ৩]

১নং. বক্তৃতা

৬. ছেলেবেলায় ক্ষতিকর পরিস্থিতি থাকা সত্ত্বেও, যোশিয়কে সঠিক পথ বেছে নিতে কোন বিষয়টা সাহায্য করেছিল? (২ বংশা. ৩৪:​১, ২) [w-BE০১ ৪/১৫ পৃ. ২৬ অনু. ৫-পৃ. ২৭ অনু. ৫; পৃ. ২৮ অনু. ৩]

৭. হিতোপদেশ ৯:​৭, ৮ক পদের অর্থ কী এবং ক্ষেত্রের পরিচর্যায় এটাকে কীভাবে কাজে লাগানো যায়? [w-BE০১ ৫/১৫ পৃ. ২৯ অনু. ৪-৫]

৮. যিহোবা যখন ইস্রায়েলীয়দের বলেছিলেন, ‘পাছে তুমি ভুলিয়া যাও’ তখন তিনি কী বুঝিয়েছিলেন এবং কীভাবে আমরা ভুলে যাওয়াকে এড়াতে পারি? (দ্বিতী. ৪:৯; ৮:১১) [be পৃ. ২০ অনু. ১-৩]

৯. গীতসংহিতা ৩২:​১, ৫ ও গীতসংহিতা ৫১:​১০, ১৫ পদে দায়ূদের আন্তরিক অভিব্যক্তিগুলো কীভাবে দেখায় যে, একজন ব্যক্তি কোনো গুরুতর পাপ করার পর আন্তরিকভাবে অনুতাপ প্রকাশ করলে তার অযোগ্য বোধ করা উচিত নয়? [w-BE০১ ৬/১ পৃ. ৩০ অনু. ১-৩]

১০. প্রথম তীমথিয় ৫:​৩-১৬ পদে দেওয়া পৌলের পরামর্শগুলো থেকে আমরা অভাবী ব্যক্তিদের যত্ন নেওয়ার বিষয়ে কী শিখতে পারি? [w-BE০১ ৬/১৫ পৃ. ১০ অনু. ৩]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. যিশু যখন যোহন ৩:৩ পদে লিপিবদ্ধ “নূতন জন্ম” অভিব্যক্তিটি ব্যবহার করেছিলেন, তখন তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন? [w-BE৯৫ ৭/১ পৃ. ৯-১০ অনু. ৪-৫]

১২. কোন উপায়ে যিশু তাঁর শিক্ষাকে ব্যবহার করেছিলেন আর এর থেকে আমরা কোন মূল্যবান শিক্ষা পেতে পারি? (যোহন ৭:​১৫-১৮) [w-BE৯৬ ২/১ পৃ. ৯-১০ অনু. ৪-৭]

১৩. যোহন ৭:​৫৩-৮:১১ পদগুলোকে নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) এর মূল পাঠ্যাংশে কেন অন্তর্ভুক্ত করা হয়নি?

১৪. যিশু কীভাবে যেরূপে স্বর্গে গিয়েছিলেন ‘সেইরূপে আগমন করিবেন’? (প্রেরিত ১:১১) [w৯০ ৬/১ পৃ. ১১ অনু. ৫]

১৫. কেন “অন্য লোকদের মধ্যে [শিষ্যদের] সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না,” যেমন প্রেরিত ৫:১৩ পদে উল্লেখ করা হয়েছে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার