ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৩ পৃষ্ঠা ১
  • সুসমাচারের ভার অর্পণ করা হয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সুসমাচারের ভার অর্পণ করা হয়েছে
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘মঙ্গলের সুসমাচার প্রচার করা’
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার অগ্রাধিকারের বিষয় কোনটি?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এক সুসমাচার রয়েছে, যা সকলের প্রয়োজন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৩ পৃষ্ঠা ১

সুসমাচারের ভার অর্পণ করা হয়েছে

১ এটা কত বড় এক সুযোগ যে, আমাদের ওপর ঈশ্বরের সুসমাচারের ভার অর্পণ করা হয়েছে! (১ থিষল. ২:⁠৪) যদিও কেউ কেউ হয়তো এই জোরালো বার্তাকে প্রত্যাখ্যান করতে পারে কিন্তু সৎহৃদয়ের ব্যক্তিরা এর প্রতি আকৃষ্ট হয়, যেন এটা এক অপূর্ব সৌরভ। (২ করি. ২:​১৪-১৬) যারা সুসমাচার গ্রহণ করে ও এর বাধ্য হয়, তাদের জন্য এর অর্থ পরিত্রাণ। (রোমীয় ১:১৬) এই অর্পিত ভার নিয়ে আমরা কী করব?

২ যিশু ও প্রেরিতরা: যিশু সুসমাচার ঘোষণা করাকে প্রথম স্থানে রেখেছিলেন। (লূক ৪:​১৮, ৪৩) এমনকি যখন তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন, তখনও লোকেদের জন্য তাঁর ভালবাসা ও বার্তার প্রতি তাঁর উপলব্ধি তাঁকে অন্যদের কাছে এটা জানাতে পরিচালিত করেছিল। (মার্ক ৬:​৩০-৩৪) কথা ও উদাহরণের মাধ্যমে তিনি তাঁর শিষ্যদের মনে রাজ্য প্রচার কাজের গুরুত্বকে গেঁথে দিয়েছিলেন।​—⁠মথি ২৮:​১৮-২০; মার্ক ১৩:⁠১০.

৩ যিশুকে অনুকরণ করে প্রেরিতরা উদ্যোগের সঙ্গে রাজ্যের বার্তা ঘোষণা করেছিল। এমনকি প্রচার বন্ধ করার জন্য যখন তাদের প্রহার করা ও আদেশ দেওয়া হয়েছিল, তখনও “তাঁহারা . . . উপদেশ দিতেন, . . . সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না।” (প্রেরিত ৫:​৪০-৪২) প্রেরিত পৌল অক্লান্তভাবে এই কাজ করেছিলেন। (১ করি. ১৫:​৯, ১০; কল. ১:২৯) তিনি সুসমাচার জানানোর বিশেষ সুযোগকে তার সহ মানবদের প্রতি এক ঋণ হিসেবে তুলনা করেছিলেন এবং এটা পূরণ করার জন্য তিনি তার ব্যক্তিগত সুযোগ-সুবিধাগুলোকেও পরিত্যাগ করতে ইচ্ছুক ছিলেন।​—⁠প্রেরিত ২০:২৪; রোমীয় ১:​১৪-১৬.

৪ আজকে আমাদের বিশেষ সুযোগ: আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্বের প্রতি উপলব্ধি প্রচার কাজে আমাদের অংশগ্রহণকে বাড়ানোর উপায়গুলো খুঁজতে পরিচালিত করবে। (রোমীয় ১৫:১৬) এডোয়ার্ড, যিনি সারাক্ষণ হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করতেন, তিনি একটা হোটেলের প্রবেশপথে বসতেন এবং সেই হোটেলের অতিথিদের সঙ্গে তার বিশ্বাস সম্বন্ধে কথা বলতেন। কিন্তু, আরও বেশি করার ইচ্ছা থাকায় তিনি একটা পিকাপ ট্রাকের ওপর এক বিশেষ ধরনের ক্যাবিন তৈরি করিয়েছিলেন এবং এই গাড়ির সাহায্যে অনেক বছর ধরে অগ্রগামীর কাজ করেছিলেন আর এইভাবে হাজার হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেছিলেন। এডোয়ার্ডের মতো, আজকে অনেকে তাদের পরিস্থিতিগুলোর রদবদল করেছে, যাতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজে আরও বেশি অংশ নিতে পারে।

৫ যিশু ও প্রেরিতদের অনুকরণ করে আজকে আমরাও যেন প্রচার কাজকে সবসময় আমাদের জীবনে অগ্রাধিকার দিই। তা করার মাধ্যমে, আমরা লোকেদের জন্য আমাদের ভালবাসা ও সেইসঙ্গে আমাদের ওপর অর্পিত সুসমাচারের প্রতি আমাদের উপলব্ধি দেখাই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার