ঘোষণাবলি
▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যেখানে একবার পুনর্সাক্ষাৎ করেছেন, সেখানে যিহোবার সাক্ষীবৃন্দ—একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে (ইংরেজি) ব্রোশারটি অর্পণ করুন। একেবারে শুরু থেকেই, গৃহকর্তাকে আমাদের মণ্ডলীর সভাগুলোতে আসার আমন্ত্রণ জানান। নভেম্বর: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। এই প্রকাশনা দুটো যদি ইতিমধ্যে লোকেদের কাছে থাকে, তা হলে কোন পুরনো প্রকাশনা অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো আমার বাইবেলের গল্পের বই, বাইবেল—ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরেজি), যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি) অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করতে পারেন। মণ্ডলীতে যদি এই বিকল্প অর্পণগুলোর সরবরাহ না থাকে, তা হলে কাছাকাছি মণ্ডলীগুলোতে সেগুলোর বাড়তি সরবরাহ আছে কি না দয়া করে পরীক্ষা করে দেখুন, যাতে আপনি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: মণ্ডলীতে হয়তো মজুত আছে এমন যেকোন ১৯২ পৃষ্ঠার বই। এগুলোর কোনটাই যদি মজুত না থাকে, তা হলে কাছাকাছি মণ্ডলীগুলোতে পুরনো প্রকাশনাগুলোর বাড়তি সরবরাহ আছে কি না দয়া করে পরীক্ষা করে দেখুন, যাতে আপনি ব্যবহার করতে পারেন। যে-মণ্ডলীগুলোতে পুরনো বইগুলো নেই তারা ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) বইটা অর্পণ করতে পারে।
▪ এই সংখ্যার আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল “২০০৩ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর সারা বছর এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।
▪ ১লা জানুয়ারি থেকে আপনার মণ্ডলীর সভার সময় যদি পালটায়, তা হলে মণ্ডলীর সচিবের কংগ্রিগেশন মিটিং ইনফরমেশন অ্যান্ড হ্যান্ডবিল রিকোয়েস্ট ফর্ম (S-5) পূরণ করে এই পরিবর্তন সম্বন্ধে শাখা অফিসকে জানানো উচিত। যদি দরকার হয়, তা হলে এই একই ফর্মে আরও হ্যান্ডবিল সরবরাহের অর্ডার দেওয়া যেতে পারে। হ্যান্ডবিলগুলো যখন আপনি চান, অন্ততপক্ষে তার আট সপ্তাহ আগে আপনার সেগুলোর অর্ডার পাঠানো উচিত।
▪ জুলাই মাসের স্টেটমেন্টের সঙ্গে, সমস্ত মণ্ডলীতে লিটারেচার ইনভেনটরি এজ অফ সেপ্টেম্বর ফার্স্ট, ২০০২ (S-18) ফর্মের তিনটে কপি পাঠানো হয়েছে। যে-মণ্ডলীগুলো এখনও পর্যন্ত তালিকাগুলো পাঠায়নি তাদের দেরি না করে ওপরের ফর্মটি পূরণ করে ফেরত পাঠানো উচিত। যে-মণ্ডলীগুলো কোন “কিংডম হল সাহিত্য বিভাগ” এর মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে সমন্বয়কারী মণ্ডলীর এই ফর্মটি পূর্ণ করে ফেরত পাঠানো উচিত।
▪ ভারতে যিহোবার সাক্ষিদের চিঠির ওপরের দিকে দেওয়া ঠিকানা ব্যবহার করে সচিবের মণ্ডলীর রিপোর্ট (S-1) শাখা অফিসে পাঠিয়ে দেওয়া উচিত আর ফ্যাক্স পাঠানোর সময় কেবল এই ফ্যাক্স নম্বর: ০৮০-৮৪৬৮৪১৭ ব্যবহার করা উচিত।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
পরিতৃপ্তিদায়ক এক জীবন—যেভাবে অর্জন করা যায় —কান্নাড়া, তেলুগু
▪ নতুন যে-ভিডিওক্যাসেট পাওয়া যাচ্ছে:
যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে —ইংরেজি
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
সমস্ত লোকের জন্য একটি পুস্তক —নেপালি
“দেখ! আমি সকলই নূতন করিতেছি” —নেপালি
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —উর্দু