ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
২০০২ সালের ৬ই মে থেকে ১৯শে আগস্ট পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে-সময় ধার্য করা হয়েছে এর মধ্যে যে-কটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে-নির্দেশ দেওয়া আছে, তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা না-ও দেওয়া থাকতে পারে।]
নিচের কথাগুলো সত্য বা মিথ্যা উত্তর দিন:
১. যিরমিয় ১৮:১-৬ পদ দেখায় যে, যিহোবা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে দেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৯ ৪/১ পৃ. ২২ অনু. ৩-৪ দেখুন।]
২. লোকেদেরকে ঈশ্বরের সত্য সাবধানবাণী শোনার পরিবর্তে মিথ্যা শুনতে উৎসাহিত করে মিথ্যা ভাববাদীরা ঈশ্বরের বাক্যের ক্ষমতা ও ফলাফলকে হরণ করেছিল। (যির. ২৩:৩০) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯২ ২/১ পৃ. ৪ অনু. ৩ দেখুন।]
৩. যিরমিয় ২৫:১৫, ১৬ পদে, “এই ক্রোধরূপ দ্রাক্ষারসের পানপাত্র” যা ‘সমস্ত জাতিকে উন্মত্ত’ করে তা মিথ্যা ধর্মের হতবুদ্ধিকর প্রভাবকে নির্দেশ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৪ ৩/১ পৃ. ১৯ অনু. ১৩ দেখুন।]
৪. যিরমিয়ের ভবিষ্যদ্বাণীকে মথি যেভাবে প্রয়োগ করেছিলেন সেই অনুসারে, “শত্রুর দেশ” বলতে মৃত্যুর সেই দেশকে নির্দেশ করে যেখান থেকে মহান হেরোদের দ্বারা হত শিশুরা পুনরুত্থানের মাধ্যমে ফিরে আসবে। (যির. ৩১:১৫, ১৬; মথি ২:১৭, ১৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৭৯ ৬/১৫ পৃ. ১৯ অনু. ১৩ দেখুন।]
৫. যিরমিয় ৩৭:২১ পদ আশ্বাস দেয় যে, যিহোবা তাঁর বিশ্বস্ত দাসদের আর্থিক কষ্টের সময়ে সংরক্ষিত রাখতে পারেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৭ ৯/১৫ পৃ. ৩ অনু. ৪-পৃ. ৪ অনু. ২ দেখুন।]
৬. ইব্রীয় ভাষায়, “মুক্তির মূল্য” শব্দটার অর্থ কোন বন্দিকে মুক্ত করতে যে-অর্থ প্রদান করা হয় এবং আরও বোঝায় সমতুল্যতা। [kl পৃ. ৬৫ অনু. ১১]
৭. বিলাপ ৫:৭ পদ স্পষ্টভাবে দেখায় যে, যিহোবা সন্তানদের তাদের বাবামার পাপের জন্য সরাসরি শাস্তি দেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১ পৃ. ২৭ বাক্স দেখুন।]
৮. যিহিষ্কেল ৯:৪ পদে কপালে চিহ্ন সম্বন্ধে যে-উল্লেখ রয়েছে তার অর্থ হল যে, কেবল জ্ঞানই একজনকে রক্ষা করবে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১৫ পৃ. ১৪ অনু. ১৮ দেখুন।]
৯. ইফিষীয় ৪:৮ পদে উল্লেখিত ‘মনুষ্যদের মধ্যে নানা বরেরা’ হলেন খ্রীষ্টান প্রাচীনেরা, যারা পবিত্র আত্মার মাধ্যমে নিযুক্ত হয়েছেন এবং খ্রীষ্টান ভাইবোনদের আধ্যাত্মিক মঙ্গল করার জন্য যাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে। (প্রেরিত ২০:২৮) [w-BE০০ ৮/১ পৃ. ৬ অনু. ৩]
১০. যিহিষ্কেল ২৩ অধ্যায়ের আধুনিক-দিনের প্রয়োগের ক্ষেত্রে, প্রটেস্টান্ট ধর্মকে অহলীবা এবং রোমান ক্যাথলিক ধর্মকে তার বড় বোন অহলার সঙ্গে তুলনা করা যেতে পারে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১৫ পৃ. ২১ অনু. ২২ দেখুন।]
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. “পুনরুত্থান” শব্দের আক্ষরিক অর্থ কী? [kl পৃ. ৮৫ অনু. ১৫]
১২. লূক ৯:২৩ পদের আমন্ত্রণের প্রতি সাড়া দিয়ে কীভাবে খ্রীষ্টের প্রায়শ্চিত্তমূলক বলিদানের প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা দেখানো হয়? [w-BE০০ ৩/১৫ পৃ. ৮ অনু. ১]
১৩. কীভাবে যিহোবা যিরমিয়কে “প্ররোচনা” করেছিলেন? (যির. ২০:৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৯ ৫/১ পৃ. ৩১ অনু. ৬ দেখুন।]
১৪. যীশু যখন বলেছিলেন যে, পবিত্র আত্মা “সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ করাইয়া দিবেন,” তখন তিনি কী বুঝিয়েছিলেন? (যোহন ১৪:২৬) [w-BE০০ ৪/১ পৃ. ৮ অনু. ৭-৮]
১৫. যিরমিয় ৩৫:১৮, ১৯ পদ অনুসারে, আধুনিক-দিনের রেখবীয় শ্রেণীর জন্য কী আশা রয়েছে? [সাপ্তাহিক বাইবেল পাঠ। su পৃ. ১৩১ অনু. ৭ দেখুন।]
১৬. কোন্ অর্থে নেফিলিমরা “বীর” এবং “প্রসিদ্ধ” ছিল? (আদি. ৬:৪) [w-BE০০ ৪/১৫ পৃ. ২৮ অনু. ১]
১৭. বারূক কীভাবে তার আধ্যাত্মিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং তার অভিজ্ঞতা থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? (যির. ৪৫:১-৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৭ ৮/১৫ পৃ. ২১ অনু. ১৪-১৬ দেখুন।]
১৮. কখন ও কীভাবে যিরমিয় ৫০:৩৮ পদের ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল? [সাপ্তাহিক বাইবেল পাঠ। dp পৃ. ১৫০ অনু. ২-৩ দেখুন।]
১৯. বিলাপ ১:১৫ পদ অনুসারে, ‘যিহূদা-কুমারী’ যিরূশালেমের পরিণতি খ্রীষ্টীয়জগতের জন্য কী ইঙ্গিত করে? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১ পৃ. ২৭ বাক্স দেখুন।]
২০. যিহিষ্কেল ২১:২৬ পদে যেমন লেখা আছে, “উষ্ণীষ অপসারণ কর ও রাজমুকুট দূর কর” এই কথাগুলোর অর্থ কী? [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১৫ পৃ. ১৯ অনু. ১৬ দেখুন।]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টি দিয়ে নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. একজন নম্র লোক ভাল ____________________ করে তার ____________________ ভিতরে থাকেন এবং মানেন যে, তিনি চাইলেই সবকিছু করতে পারেন না এবং সবকিছু করার ____________________ তার নেই। (মীখা ৬:৮) [w-BE০০ ৩/১৫ পৃ. ২১ অনু. ১-২]
২২. যদিও পবিত্র আত্মা হয়তো ____________________ বা ____________________ থেকে আমাদের বাঁচায় না কিন্তু এগুলো ____________________ করতে শক্তি দেয়। (১ করি. ১০:১৩; ২ করি. ৪:৭) [w-BE০০ ৪/১ পৃ. ১১ অনু. ৭]
২৩. সৃষ্টিকর্তা হিসাবে, যিহোবা ঈশ্বরের অধিকার আছে ____________________ স্থাপন করার এবং নিরূপণ করে দেওয়ার যে, তাঁর ____________________ জন্য কী ভাল ও কী মন্দ। [kl পৃ. ৫৬ অনু. ৯]
২৪. দুষ্টতা ও কষ্টভোগ সম্পর্কে যিহোবার অনুমতিদান প্রমাণ করেছে যে, ঈশ্বর থেকে ____________________ থাকা আরও ____________________ এনে দেয়নি। [kl পৃ. ৭৭ অনু. ১৮]
২৫. মতের অমিলকে মিটমাট করার সময় অব্রাহামের নত হওয়ার উদাহরণ আমাদের উৎসাহ দেয় যে, আমরা যেন ____________________ বা ____________________ জন্য ভাইদের সঙ্গে আমাদের বহুমূল্য ভালবাসার সম্পর্ককে নষ্ট হতে না দিই। (আদি. ১৩:৫-১২) [w-BE০০ ৮/১৫ পৃ. ২৪ অনু. ৩-৪]
নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. ইয়োব যিহোবার (জ্ঞানকে; করুণাকে; বিচারকে) উপলব্ধি করেছিলেন আর তাই তিনিও তার দাসদাসীদের (অন্তর্দৃষ্টি; করুণা; ন্যায়) দেখিয়েছিলেন। (ইয়োব ৩১:১৩, ১৪) [w-BE০০ ৩/১৫ পৃ. ২৬ অনু. ১]
২৭. যিরমিয় ১৬:২-৪ পদে (তার আত্মত্যাগের মনোভাব দেখাতে; মশীহ যে-অবিবাহিত থাকার পথ বেছে নেবেন সেটার পূর্বাভাস দিতে; যিরূশালেমের ধ্বংস সম্বন্ধে যিহোবার বাক্যের নিশ্চয়তাকে সত্য বলে প্রমাণ করতে) ভাববাদীকে অবিবাহিত থাকতে আদেশ দেওয়া হয়েছিল। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৭৮ ৪/১৫ পৃ. ৩১ অনু. ২ দেখুন।]
২৮. হিতোপদেশ ৪:৭ পদে প্রজ্ঞা বলতে বোঝায় (তথ্যগুলো জানা; কীভাবে বিভিন্ন তথ্যের একটার সঙ্গে আরেকটার সম্পর্ক রয়েছে তা দেখা; জ্ঞান এবং বুদ্ধি খাটিয়ে কাজ করা)। [w-BE০০ ৫/১৫ পৃ. ২১ অনু. ১]
২৯. মিশরে নিয়ে যাওয়ার সময় যোষেফের বয়স মাত্র (১৭ বছর; ১৯ বছর; ২১ বছর) ছিল এবং তাকে পোটীফর নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। [my অধ্যায় ২২]
৩০. যিহিষ্কেল ১ অধ্যায়ে ঈশ্বরের যে-রথের বর্ণনা করা হয়েছে, তা (ঈশ্বরের মশীহ রাজ্যকে; যিহোবার আত্মিক দূতের সংগঠনকে; অবশিষ্টাংশদের সঙ্গে যিহোবার ভাববিনিময়কে) চিত্রিত করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৮ ৯/১৫ পৃ. ১১ অনু. ৫ দেখুন।]
নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
ইব্রীয় ১২:১৬, ১৭; লূক ১১:৪১; হিতো. ৫:২১; যির. ৪৬:২৮; রোমীয় ১৫:৪
৩১. পবিত্র বিষয়গুলোকে উপলব্ধি করতে ব্যর্থ হওয়া আরও গুরুতর পাপ, যেমন ব্যভিচার করতে পরিচালিত করতে পারে। [my অধ্যায় ১৭]
৩২. সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা বিশেষ করে তাঁর লিখিত বাক্য বাইবেল ব্যবহার করেন। কারণ এতে ভবিষ্যতের জন্য অপূর্ব এক আশার কথা বলা আছে। [w-BE০০ ৪/১৫ পৃ. ৫ অনু. ৩]
৩৩. পিতামাতাদের শাসন পরিমিত মাত্রা ছাড়িয়ে যাওয়া অথবা সংশোধন এবং শিক্ষার উদ্দেশ্যকে অতিক্রম করে যাওয়া উচিত নয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। kl পৃ. ১৪৮ অনু. ২০ দেখুন।]
৩৪. দান যেন প্রেমপূর্ণ হৃদয়ের দ্বারা প্রভাবিত হয় কিন্তু অপরের মনে ছাপ ফেলবার জন্য নয়। [gt অধ্যায় ৭৬]
৩৫. আমরা যদি কোনরকম যৌন অনৈতিকতা করি, তা সে আমরা সেই কাজ লুকিয়ে লুকিয়ে করি, ঈশ্বরের চোখ থেকে তা লুকানো যায় না। [w-BE০০ ৭/১৫ পৃ. ৩১ অনু. ৩]