পরিচর্যা সভার তালিকা
৮ই জুলাই থেকে যে-সপ্তা শুরু
গান ২০১
১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জুলাই-সেপ্টেম্বর সংখ্যার সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামে প্রথমটা।) ও ১৫ই জুলাই প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সে বিষয়ে আলাদা আলাদা করে দুটো নমুনা দেখান। “আমরা খ্রীষ্টান” বলে যারা আলোচনা থামিয়ে দেয় তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯ পৃষ্ঠা দেখুন।
১৫ মি: “বর্ষাকালে ‘বাক্য প্রচার করুন।’”a পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। বর্ষাকালে সাক্ষ্যদানের জন্য কোন্ কোন্ এলাকার ব্যবস্থা করা হয়েছে তা বলুন। বর্ষার মাসগুলোতে যতখানি সম্ভব পরিচর্যায় অংশ নেওয়ার জন্য একটা ব্যবহারিক তালিকা বানাতে সকলকে উৎসাহ দিন।
১৫ মি: রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদানের জন্য সংগঠিত হওয়া। শ্রোতাদের সঙ্গে আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৯৩-৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা। ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের সামনের পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো ব্যবহার করে একজন অপরিচিত, একজন প্রতিবেশী, একজন আত্মীয় কিংবা একজন পরিচিতের কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য সংক্ষেপে দুটো অথবা তিনটে নমুনা দেখান।
গান ১৩৯ এবং শেষ প্রার্থনা।
১৫ই জুলাই থেকে যে-সপ্তা শুরু
গান ১৪৪
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: আমাদের পরিচর্যায় বাইবেল ব্যবহার করার যথার্থ কারণগুলো। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। যীশু শাস্ত্র জানতেন আর শিক্ষা দেওয়ার সময় প্রায়ই তিনি সেগুলো উল্লেখ করতেন। (লূক ২৪:২৭, ৪৪-৪৭) তিনি যা শিক্ষা দিয়েছিলেন সেটা তাঁর নিজের শিক্ষা ছিল না। (যোহন ৭:১৬-১৮) এটা গুরুত্বপূর্ণ যে, আমরাও যেন ঈশ্বরের বাক্য ব্যবহার করি। ব্যক্তিগতভাবে আমরা যা-ই বলি না কেন, এটা তার চেয়ে বেশি শক্তিশালী। (যোহন ১২:৪৯, ৫০; ইব্রীয় ৪:১২) শাস্ত্র যে-সান্ত্বনা ও আশা দান করে তার দ্বারা সৎহৃদয়ের ব্যক্তিরা আকৃষ্ট হন। আপনার উপস্থাপনায় অন্তত একটা বাইবেল পদ পড়ার লক্ষ্য রাখুন। বলুন যে, এই মাসের প্রস্তাবিত পত্রিকা উপস্থাপনাগুলোতে শাস্ত্রপদ যুক্ত করা হয়েছে। শ্রোতারা কীভাবে পরিচর্যায় বাইবেল ব্যবহার করে এসেছেন এবং এটা তাদের ও যাদের কাছে তারা প্রচার করেছেন সেই লোকেদের ওপর কী প্রভাব ফেলেছে, সে বিষয়ে কিছু মন্তব্য করতে তাদের অনুরোধ জানান।
গান ২১৫ এবং শেষ প্রার্থনা।
২২শে জুলাই থেকে যে-সপ্তা শুরু
গান ৪৭
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। পরিচর্যায় একসঙ্গে কাজ করছে এমন একজন বাবা অথবা মা ও সন্তান জুলাই-সেপ্টেম্বর (পত্রিকা উপস্থাপনা কলামে তৃতীয়টা।) এবং ১লা আগস্ট পত্রিকাগুলো অর্পণ করার জন্য কীভাবে ৪ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলোকে ব্যবহার করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখায়। একটা উপস্থাপনা সচেতন থাক! এবং অন্যটা প্রহরীদুর্গ পত্রিকার ওপর। পরিচর্যায় ধীরে ধীরে তাদের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিতে বাবামাদের উৎসাহ দিন।
১৭ মি: ইসলাম ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করে এমন একজন ব্যক্তিকে আপনি কী বলবেন? বক্তৃতা ও নমুনা। ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) বইয়ের ১২ অধ্যায়, (২৮৫ পৃষ্ঠায় দেওয়া বাক্সটা দেখুন) অথবা আল্লাহ্র হেদায়েত আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা ব্রোশারের ৩০ পৃষ্ঠায় ৭ অনুচ্ছেদ ব্যবহার করে অল্প কথায়, পবিত্র শাস্ত্র সম্বন্ধে কোরান কী বলে তা ব্যাখ্যা করুন। এ ছাড়া, যেভাবে পরমদেশের পথটি পাওয়া যায় ট্র্যাক্টটা ব্যবহার করে, পরমদেশ সম্বন্ধে বাইবেল কী বলে সেটা কীভাবে একজন নতুন আগ্রহী ব্যক্তির কাছে ব্যাখ্যা করবেন তার নমুনা দেখান।
১৮ মি: কীভাবে আমি ইন্টারনেটের বিপদগুলোকে এড়াতে পারি? ২০০০ সালের ২২শে জানুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ১৯-২১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ইন্টারনেটের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফাঁদগুলোর কথা উল্লেখ করুন এবং কীভাবে ফাঁদে আটকে পড়া এড়ানো যায়, তা বলুন। এই পরামর্শকে কাজে লাগিয়ে শ্রোতারা কীভাবে উপকৃত হয়েছেন সে বিষয়ে তাদের মন্তব্য করতে বলুন।
গান ৬১ এবং শেষ প্রার্থনা।
২৯শে জুলাই থেকে যে-সপ্তা শুরু
গান ৫৪
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা প্রকাশকদের মনে করিয়ে দিন।
১০ মি: প্রশ্ন বাক্স। বিষয়টাকে স্থানীয়ভাবে প্রয়োগ করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
২৫ মি: “পরস্পর একতাবদ্ধ হোন।”b ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময়, ২০০০ সালের ২২শে এপ্রিল সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৯-১০ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য করুন। ৪ অনুচ্ছেদের সঙ্গে, ১৯৯৫ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ এর ১৬-১৭ পৃষ্ঠায় ৪-৬ অনুচ্ছেদ থেকে কিছু মন্তব্য করুন।
গান ৮১ এবং শেষ প্রার্থনা।
৫ই আগস্ট থেকে যে-সপ্তা শুরু
গান ৩৮
১০ মি: স্থানীয় ঘোষণাবলি।
২০ মি: “সমস্ত ভাষার মধ্যে থেকে লোকেদের একত্রিত করা।”c ২০০২ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ এর ২৪ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য করুন। যদি প্রযোজ্য হয়, তা হলে স্থানীয় এলাকায় যারা অন্য ভাষাগুলোতে কথা বলেন তাদের সাহায্য করার জন্য কী করা হচ্ছে, সংক্ষেপে তা বলুন এবং অন্য ভাষায় একটা সরল উপস্থাপনার নমুনা দেখান।
১৫ মি: স্থানীয় অভিজ্ঞতাগুলো। অধিবেশনগুলোতে যোগ দেওয়ার সময়, সহায়ক অগ্রগামীর কাজ করার সময় অথবা গ্রীষ্মের সময় অন্যান্য আধ্যাত্মিক কাজগুলোতে অংশ নেওয়ার সময় যে-গঠনমূলক অভিজ্ঞতাগুলো লাভ করেছেন, সে বিষয়ে শ্রোতাদের কিছু বলতে বলুন।
গান ১৮৪ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।