আপনি কি আমাদের সাহিত্যগুলোকে মূল্য দেন?
১ হীরে ও অন্যান্য রত্নগুলো কেবল সুন্দর বলেই মূল্যবান নয় কিন্তু সেগুলোকে খুঁজে ও খুঁড়ে বের করতে যে-উচ্চ মূল্য দিতে হয়, তার জন্যও মূল্যবান। যিহোবা ও যীশু খ্রীষ্ট বিষয়ক জ্ঞান আরও অনেক বেশি মূল্যবান আর জগতে কেবল আমাদের প্রকাশনাগুলোই এই আধ্যাত্মিক ধনকে গভীরতা ও ঈশ্বরীয় প্রজ্ঞার সঙ্গে ব্যাখ্যা করে। (রোমীয় ১১:৩৩; ফিলি. ৩:৮) কীভাবে আমরা আমাদের সাহিত্যগুলোর জন্য সত্যিকারের উপলব্ধি দেখাতে পারি?
২ ব্যক্তিবিশেষ ও পরিবারগুলো নিয়মিত কিছু পয়সা কিংডম হলে নিয়ে যেতে এবং “রাজ্যের কাজের জন্য দান—মথি ২৪:১৪” বলে লেখা দান বাক্সে ফেলার জন্য আলাদা করে রাখেন। ব্যক্তিবিশেষেরা যখন সাহিত্য অথবা পত্রিকাগুলো নেন এবং যখন তারা ক্ষেত্রের পরিচর্যায় পাওয়া দানগুলো জমা দেন, তখন তারা রাজ্যের কাজের জন্য বাড়তি দান দিয়ে থাকেন।
৩ উপলব্ধি প্রকাশ করার আরেকটা উপায় হল, ক্ষেত্রের পরিচর্যায় যে-লোকেদের সঙ্গে আমাদের দেখা হয় তাদের কোন্ সাহিত্য দেব তা বেছে নেওয়া। একটা শিশুকে আমরা একটা মূল্যবান হীরে দেওয়ার কথা চিন্তা করব না, যে এর মূল্য বুঝতে পারবে না। কিংবা আমরা এই মূল্যবান সাহিত্যগুলোকে এমন ব্যক্তিদের দেব না, যাদের আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি একটুও উপলব্ধি নেই। (ইব্রীয় ১২:১৬ পদের সঙ্গে তুলনা করুন।) নিজেদের ও আমাদের সাহিত্যগুলোকে উদারভাবে দেওয়ার ব্যাপারে বিচক্ষণ মনোভাব দেখানো উচিত। গৃহকর্তা কি আলোচনা করতে ইচ্ছুক? আমরা যখন কথা বলি, তখন কি তিনি মন দিয়ে তা শোনেন, আমরা যে-প্রশ্নগুলো করি তার উত্তর দেন এবং যখন আমরা বাইবেল পড়ি তিনিও কি দেখেন? যদি এরকম আগ্রহ দেখা যায়, তা হলে আমরা উপযুক্ত একটা প্রকাশনা ছেড়ে আসতে খুশি হব। আমাদের প্রকাশনাগুলো দিয়ে আমরা যখন অধ্যয়ন পরিচালনা করি, তখন তা লোকেদের বাইবেলের শিক্ষাগুলোকে জানতে সাহায্য করে এবং যিহোবার সঙ্গে এক সম্পর্ক গড়ে তুলতে তাদের জন্য পথ খুলে দেয়। আমাদের সাহিত্যগুলো থেকে সত্যিকারভাবে উপকার পাওয়া গেছে কি না তা ঠিক করা হয়, কীভাবে সেটাকে ব্যবহার করা হয়েছে তার দ্বারা।
৪ সাহিত্যগুলোকে যদি কিংডম হলের অথবা আমাদের বাড়ির তাকে ফেলে রাখা হয়, তা হলে এটা তার উদ্দেশ্য সাধন করে না এবং এর মূল্যও উপলব্ধি করা হয় না। এমনকি পত্রিকা, ব্রোশার, বাঁধানো বই এবং ট্র্যাক্টগুলোর পুরনো সংখ্যাগুলোকেও ভালভাবে ব্যবহার করা উচিত। ইতিমধ্যে আমাদের হাতে যে-সাহিত্য রয়েছে সেগুলোর একটা তালিকা শেষ বারের মতো কখন আমরা বানিয়েছিলাম? কতটা জমা হয়ে রয়েছে, তা দেখে আমরা হয়তো অবাক হব। আমাদের হাতে যে-সাহিত্যগুলো রয়েছে, সেগুলো কি এখনও ভাল অবস্থায় রয়েছে অর্থাৎ অনেক পুরনো হওয়ায় হলদেটে হয়নি, ছিঁড়ে যায়নি অথবা নোংরা হয়নি? যদি সেগুলো ভাল থাকে, তা হলে ক্ষেত্রের পরিচর্যায় বিতরণ করার জন্য আমাদের সবরকম চেষ্টা করা উচিত। আর নষ্ট হয়ে যাওয়া সাহিত্যগুলোকে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা অথবা ফেলে দেওয়া যেতে পারে। এমনকি মূলত চলতি অর্পণের ওপর মনোযোগ দেওয়ার সময়ও, আমরা হয়তো কখনও কখনও অন্য একটা প্রকাশনা ব্যবহার করা ঠিক করতে পারি।
৫ বিতরণের জন্য প্রকৃতপক্ষে আপনার কতগুলো পত্রিকার দরকার, সেদিকে সবসময় ভাল করে খেয়াল দিন। সঠিক বিচার জরুরি। যদিও যথেষ্ট পরিমাণ সাহিত্যের দরকার, বিশেষ করে আপনি যদি অগ্রগামীর কাজ করেন, তবুও ব্যক্তিগতভাবে সাহিত্যের বিরাট সরবরাহ বজায় রাখার দরকার নেই কারণ কিংডম হলে সভার আগে এবং পরে আরও সাহিত্য নেওয়া যেতে পারে। সঙ্গে যথেষ্ট সাহিত্য রেখে মাস শুরু করুন আর যখন তা ব্যবহার করে শেষ হতে থাকে, তখন আরও নিন।
৬ আমাদের প্রকাশনাগুলো তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন সেগুলো সেই লোকেদের হাতে দেওয়া হয়, যারা ঈশ্বরের বাক্যের সত্য উপলব্ধি করেন। আমাদেরকে যা জোগানো হয়েছে আসুন আমরা সকলে সেগুলোকে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করি আর এভাবে দেখাই যে, আমরা আমাদের সাহিত্যগুলোকে কত উচ্চ মূল্য দিই।