ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০২ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০২ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। পুনর্সাক্ষাতে আগ্রহী কাউকে পাওয়া গেলে, সেই ব্যক্তিকে পত্রিকা রুটে অন্তর্ভুক্ত করুন। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে চান ব্রোশার অর্পণ করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহকর্তাদের কাছে যদি এই প্রকাশনাগুলো থাকে, তা হলে মণ্ডলীতে মজুত আছে এমন উপযুক্ত একটা ব্রোশার অর্পণ করুন। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোন ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, মৃত লোকেদের আত্মারা​—⁠এরা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? এদের কি সত্যিই অস্তিত্ব আছে? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা জুন বা তার পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।

▪ শাখা অফিস চলে যাওয়ার সময়ে সাহিত্য ও পত্রিকার আবেদন সম্পর্কে ২০০২ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় যে-ঘোষণা করা হয়েছিল সেটাতে কিছু পরিবর্তন হয়েছে তা দয়া করে লক্ষ করুন। যেহেতু শাখা অফিস লোনাভলা থেকে ব্যাঙ্গালোরে ২০০২ সালের মে মাসে চলে যাবে, তাই সেই মাসে এবং এরপর অল্প কিছু সময়ের জন্য সোসাইটি সাহিত্য ও পত্রিকার জন্য দেওয়া আবেদনগুলো পাঠাতে পারবে না। দেখা গেছে যে, অধিকাংশ মণ্ডলীতে সাহিত্য ও পত্রিকার পুরনো সংখ্যাগুলো অনেক জমে আছে। তাই প্রাচীনদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই সময়, তাদের মণ্ডলীতে জমে থাকা পত্রিকা ও সাহিত্যগুলো শেষ করার জন্য বিশেষ অভিযানের ব্যবস্থা করেন।

▪ আগে যেমন ঘোষণা করা হয়েছে, সেইমতো ২০০২ সালের শেষের দিকে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন নামক নতুন বইটা ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষাগুলোতে পাওয়া যাবে। যে-মণ্ডলীগুলো এই বইটার জন্য এখনও তাদের সাহিত্য আবেদন পাঠায়নি, তারা দেরি না করে বার্ষিক সাহিত্য এবং পরিচর্যা বিদ্যালয় বইয়ের জন্য বিশেষ আবেদন ফর্ম ব্যবহার করে তা পাঠাবেন। যতদিন পর্যন্ত না বইগুলো পাঠানো হচ্ছে, ততদিন মণ্ডলীর প্যাকিং লিস্টে সেগুলোকে “পেন্ডিং” হিসেবে দেখানো হবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার